এলোমেলো কিছু ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
বন্ধুরা বেশ কিছুদিন পর আপনাদের মাঝে হাজির হলাম। নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আজকে ফটোগ্রাফিতে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি আমার প্রিয় বাংলার প্রকৃতির অপরূপ দৃশ্য।যে যে দৃশ্য দেখে আমার মত আপনাদের কাছেও ভালো লাগবে।
তাহলে চলুন ঘুরে আসি আমার আজকে ফটোগ্রাফি পোস্টে।
এই ফটোগ্রাফিটিতে ফুটে উঠেছে বাংলার মাঝিদের নদীর বুকে নৌকা চালানোর দৃশ্য। জীবিকার তাগিদে মাঝিরা যাত্রীদের নিয়ে এপার ওপার পারাপার করছে। দুর দুরান্তের আকাশ পানে ভেসে বেড়াচ্ছে মেঘের ভেলা।
এই জায়গাটি হল বাংলার কোন একটি রেলস্টেশন যেখানে যাত্রীরা ঘন্টার পর ঘন্টা রেল গাড়ির জন্য অপেক্ষা করছে। এরকম রেল স্টেশনের দৃশ্য শুধু বইয়ে দেখেছি। আর তাই স্টেশনের দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম ।
গ্রামের ঘাটে বাঁধা রয়েছে নৌকা। যেখানে করে প্রতিনিয়ত যাত্রী পারাপার করা হয়। আর এই যাত্রী পারাপারের জন্য মাঝি নৌকা নিয়ে ঘাটে অপেক্ষা করছে। এদিকে দূরের আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। সুন্দর অপরূপ দৃশ্য।
কমলাপুর রেলস্টেশনে যখন যাত্রীরা ঢুকে তখন রেল স্টেশনে এরকম একটি সাইনবোর্ড দেখতে পাওয়া যায়। যেখানে রেলগাড়ি আসার সময় যাওয়ার সময় এবং প্লাটফর্ম নম্বর লেখা থাকে।
এখানে সুন্দরভাবে বাংলার আরেকটি অপরূপ দৃশ্য ফুটে উঠেছে। আর তা হল জেলেদের মাছ ধরা দৃশ্য। বাংলার প্রায় অধিকাংশ গ্রামে এরকম দৃশ্য দেখা যায়।
এবার যে ছবিটি দেখছেন এটা হল কোন একটি বিয়ের স্টেজ। অফিস কলিগ এর বিয়ের দাওয়াত খেতে যেয়ে এই দৃশ্যটি আমি ধারণ করতে পেরেছি। আর আজ আমি সেটি আপনাদের মাঝখানে শেয়ার করলাম।
ছবিটি হল কমলাপুর রেলস্টেশনের কোন একটি কামরার ছবি। যেখানে যাত্রীরা তাদের নির্দিষ্ট সিট এবং জায়গায় বসার জন্য ছুটাছুটি করছেন।
কেমন লাগলো আমার আজকের ফটো
আপনারা সবসময় প্রাণবন্ত, ভাল ও সুস্থ্য থাকুন।
| বিষয় | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | Oppo-A16 |
| ফটোগ্রাফার | @maksudakawsar |
| ভৌগলিক অবস্থান | বারিধারা, ঢাকা |
ফটোগ্রাফ গুলো অনেক সুন্দর হয়েছে।দেখে চোখ জুড়িয়ে গেল।আপনার ফটোগ্রাফির হাত দিন দিন ভাল হচ্ছে।সাবজেক্ট নির্বাচনেও দক্ষতা দেখাচ্ছেন।ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।
ভাই আপনাকে ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করার জন্য।
জেলেদের মাছ ধরার জাল ফেলে রাখার এই দৃশ্য সত্যিই মন কাড়ার মত। আর বিয়েবাড়ির স্টেজটায় ফুলের কম্বিনেশন, রং এত সুন্দর হয়েছে যে কি বলব! এতো পারফেক্ট লাগছে যে কি বলব! আর ট্রেনে সীট এমন কভার দিয়ে ঢাকা দেখে আমি প্রথমে বাস ভেবেছিলাম। প্রতিটা ছবিই ভালো হয়েছে।
আপু কি ভেবেছিলেন সেটা জানালেন না। তবু আপনাকে ধন্যবাদ।