পেপারমিন্টের (Peppermint) এর স্বাস্থ্য উপকারিতা

in Steem Bangladesh6 years ago

পেপারমিন্ট একটা ভেষজ জাতীয় গাছ। এই গাছের পাতা আমাদের স্বাস্থ্যের জন্যে অনেক উপকারী বলে প্রমাণিত। এই পাতা চায়ের সাথে খাওয়া যায়। ক্যান্ডি, ক্যাপসুল, তেল বা এক্সট্রাক্ট এর মাধ্যমেও আমরা এই পাতার উপকারীতা পেতে পারি। তো চলুন দেখে নেয়া যাক এটা আমাদের শরীরে কি কি উপকার সাধন করে!

peppermint.jpg
Peppermint leaves Image source

পেটের বিভিন্ন সমস্যা প্রশমনে সহায়তা করে। বিশেষ করে বাচ্চাদের পেটের ব্যথা, গ্যাস কমানোতে এই পাতার ভুমিকা আছে। নিয়মিত সেবনে কষ্ঠ্যকাঠিন্য বা ডায়ারিয়ার সমস্যা থেকেও মুক্ত থাকা সম্ভব ইন শা আল্লাহ। IBS নামের পেটের একটা সমস্যা আছে, যা রুগী এবং ডাক্তার উভয়কেই ভোগায়। পেপারমিন্ট পাতা ব্যবহারে আল্লাহ চাইলে এই রোগ নিয়ন্ত্রনে থাকবে।

Fresh-Mint-Tea.jpg
Peppermint Tea Image source

যারা মুটিয়ে যাওয়া সমস্যায় ভুগছেন, বিশেষ করে অত্যধিক ক্ষুধার কারনে বেশী বেশী করে খেয়ে মোটা হয়ে যাচ্ছে তারা পেপারমিন্ট পাতা নিয়মিত খেয়ে দেখতে পারেন। এই পাতা ক্ষুধার চাহিদা কমায়।

Peppermint-Oil.jpg
Peppermint Oil Image source

অনেকেই মুখের দুর্গন্দের জন্যে মানসিক সমস্যায় ভুগেন। বন্ধুদের সংস্পর্শ এড়িয়ে চলতে চান। পেপারমিন্ট তাদের জন্যে উপকারী। সাধারনত কিছু ব্যক্টেরিয়া জনিত কারণে মুখে দুর্গন্ধ বেশী হয়। পেপারমিন্ট এই ব্যক্টেরিয়া দূর করে মুখের দুর্গন্ধের সমস্যা সমাধান করতে পারে।

peppermint_candy.jpg
Peppermint Candy Image soure

কাজের সময় অনেকেই ঘুম ঘুম ভাবের জন্যে কাজে মনোনিবেশ করতে পারেন না। এক্ষেত্রেও পেপারমিন্টের ভুমিকা আছে। এটা আপনার energy boost করে ঘুম ভাব কে বিতাড়িত করে।

capsule-peppermint.jpg
Capsule peppermint Image source

পেপারমিন্টের মধ্যকার একটা উপাদান হচ্ছে Menthol. এই মেনথল মাইগ্রেইন জাতীয় মাথা ব্যথা দূর করতে সাহায্য করে।

যে সব মহিলারা তার মাসিক পিরিয়ডের সময় cramp জাতীয় ব্যথায় ভুগেন, তাদের জন্য এই পেপারমিন্ট উপকারী। এটা ক্র্যাম্প কমাতে ভুমিকা রাখে।


Information from an image from the WebMD Twitter page


Hope that this post will be helpful in getting the benefits from peppermint.
Until Next Time
Dr Hafiz

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 62952.14
ETH 1665.57
USDT 1.00
SBD 0.42