টিন দিয়ে তৈরি গ্রামীণ জনপদের মুরগী রাখার খাঁচাsteemCreated with Sketch.

in Steem For Tradition3 years ago

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

টিন দিয়ে তৈরি গ্রামীণ জনপদের মুরগী রাখার খাঁচা

গ্রামে গেলে আমরা হাঁস-মূরগী, গরু-ছাগল দেখতে পাই। কিন্তু শহরে এসব দেখা যায় না৷ শহরের মানুষ বানিজ্যিক ভাবে এসবের লালন পালন করেন৷ তারা আবদ্ধ ঘরে গরু-ছাগল, হাঁস-মূরগী পালন করেন৷ তবে গ্রামে খোলামেলা পরিবেশে এসব লালন পালন করা হয়৷ গ্রামে গেলে প্রত্যেকটি বাড়িতে মূরগী দেখতে পাওয়া যায়৷ হাঁস সবাই লালন-পালন না করলেও মূরগী পালন করেন৷ মূরগী পালনে ভেজাল কম হয়৷

20230713_181658.jpg20230713_181656.jpg

মূরগীর জন্য গ্রামে এক ধরনের খাঁচা বানানো হয়৷ আমাদের ঐদিকে এটিকে খোপ বলে৷ অনেকে খাঁচাও বলে৷ এই খাঁচা গুলো কাঠ অথবা বাঁশ আর টিন দিয়ে তৈরি করা হয়৷ মূগরীর পরিমাণ অনুযায়ী খাঁচা গুলো ছোট ও বড় করা হয়। এই খাঁচা গুলোতে একটি অথবা দুটি ছোট দরজা থাকে৷ সকাল বেলা দরজা খুলে দিলে মূরগী গুলো বের হয়ে বাইরে যায়৷ আবার সন্ধ্যায় মূরগী গুলো ঘরে ঢুকলে খাঁচার দরজা বন্ধ করে দেওয়া হয়৷

20230713_181705.jpg

আমরা যখন পার্বতীপুরে থাকতাম। তখন আমরা মূরগী পালতাম৷ তবে আমাদের খাঁচাটি ইট দিয়ে বানানো ছিলো ঘরের ভেতরে৷ আমার নানী বাড়িতে আমার মামা মূরগী লালনপালন করেন৷ তিনি মূরগীর জন্য একটি টিনের তৈরি ঘর বানিয়েছেন৷ ঘরটি বেশ বড়। ঘরটি বেশ মজবুত করে তৈরি করা হয়েছে৷ যেন বনবিড়াল ও বেজি ঢুকতে না পারে৷ গ্রামে বন বিড়াল এর পরিমাণ খুবই বেশি৷ একটু ফাঁক পাইলে মূরগী নিয়ে চলে যায়।

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 3 years ago 

সাধারণত গ্রামাঞ্চলে হাঁস -মুরগী পালনের জন্য এই টিনের তৈরি খোঁপ গুলো দেখতে পাওয়া যায়। এই টিনের তৈরি খোঁপ গুলোতে কোন রকমের আকাশের পানি প্রবেশ করতে পারে না। সহজেই হাঁস-মুরগি থাকার জন্য উপযোগী হয়।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

মুরগি পালনের এই খাঁচা গুলো আমাদের গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। আমাদের বাড়িতেও এরকম দুইটি খাঁচা ছিলো। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

মুরগি পালনের জন্য মানুষ আগে মাটির তৈরি ঘর বানাতো, তারপর টিনের তৈরি ঘর বানাতে শুরু করলো। এইসব মুরগির ঘর গ্রামগঞ্জের সৌন্দর্য। গ্রামের প্রত্যেকটি বাড়িতেই মুরগি পালন করা হয়। আমার বাড়িতে ও আমার মা মুরগি পালন করে। সুন্দর উপস্থাপন করেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

গ্রামের বাড়িগুলোতে আগে এরকম টিনের খাচা দেখা যেতো। আমাদের বাড়িতে হাস-মুরগি রাখার জন্য মাটি ও ইট দিয়ে তাদের জন্য পারমানেন্ট ঘরের ব্যবস্থা করা আছে। টিন দিয়ে বানানো মুরগী রাখার খাচা নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

টিন দিয়ে ঘেরা এই জিনিসটিকে সাধারণত গ্রামীণ ভাষায় খুপরি বলা হয়। এটিতে হাঁস-মুরগি রাখা হয়।রাতের বেলা তাদেরকে এখানে রেখে দরজা লাগিয়ে দেওয়া হয় এবং সকালবেলা খুলে দেওয়া হয় দরজা। দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

গ্রামের প্রত্যেকটি বাড়িতেই এরকম মুরগির ঘর দেখতে পাওয়া যায়। আমাদের বাড়িতেও একটি মুরগির ঘরের রয়েছে, তবে সেটি কংক্রিটের তৈরি। গ্রামের বাড়িতে সাধারণত দেশি মুরগি পালন করা হয়। চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাই শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

Thank you

 3 years ago 

টিনের তৈরি মুরগি রাখার খাঁচা নিয়ে সুন্দর লেখছেন ভাই।আমাদের বাসায় বাঁশের তৈরি মুরগির খাঁচা আছে।গ্রাম অঞ্চলের মানুষ টিন বা বাঁশের তৈরি খাঁচা এগুলো বেশি ব্যবহার করে।ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

এসব মুরগী খাচা গ্রামেই দেখা যায়। আমাদের গ্রামের ভাষায় এসব খাঁচাকে খোপড়া বলা হয়। এসব খাঁচা সাধারণত টিন দিয়ে তৈরি করা হয়। টিন দিয়ে তৈরি মুরগির খাঁচা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন। ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62238.59
ETH 1773.16
USDT 1.00
SBD 0.38