কচি তালের বিচি বিক্রিsteemCreated with Sketch.

in Steem For Tradition3 years ago

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

কচি তালের বিচি বিক্রি

বৈশাখ মাসের শেষ থেকে শুরু করে জৈষ্ঠ মাস পর্যন্ত কচি তালের বিচি বিক্রি হয়৷ তালের বিচির হয়তো অনেক উপকারীতা রয়েছে৷ মানুষ লাইন ধরে তালের শাস কিনে খায়৷ তালের বিচি পিচ্ছিল একটি খাবার। আমি এটি খেতে পারি না৷ কেমন জানি খাইতে লাগে৷ আগে ছোট বেলায় মাঝে মাঝে কিনতাম৷ তখন দাম কম ছিলো ৪ টা মনে হয় ১০ টাকা ছিলো৷ আর এখন ৪ টা ৩০ টাকা। পাকা তাল দিয়ে পিঠা তৈরি করা হয়৷ তাল একধরনের ফল কিন্তু পাকা তাল এমনি খাওয়া যায় না৷ পাকা তাল দিয়ে পিঠা ও বিভিন্ন ধরনের মিষ্টান্ন খাবার তৈরি করা হয়৷ আমি কচি তাল যতটা না বিক্রি হতে দেখি ততটা পাকা তাল বিক্রি করতে দেখি না। পাকা তালের থেকে কচি তালের চাহিদা বেশি। কচি অবস্থায় গাছ থেকে যে পরিমাণ তাল মানুষ পেরে নেয়৷ তাল পাকা'র জন্য আর কয়টা অবশিষ্ট থাকে 🤔।

20230528_161011.jpg20230528_161008.jpg

আমাদের এলাকায় তেমন একটা তাল গাছ দেখা যায় না৷ যশোর এ তাল গাছ দেখতে পাওয়া যায়। তাল গাছ অনেকটা খেজুর ও পাম গাছের মত দেখতে। তাল গাছ ২০-৩০ ফুট লম্বা হয়ে থাকে৷ আমরা যখন কেলোকায় থাকতাম৷ তখন স্কুলের পিছনে একটি তাল গাছ দেখছিলাম৷ কিন্তু ঐ তাল গাছে কখনও তাল ধরতে দেখি নাই৷ এছাড়া আমার এক বন্ধুর বাড়ির ওখানে একটি তাল গাছ দেখেছি। ওরা কচি তাল বিক্রি করতো৷ তবে একেকটি তাল গাছে কি পরিমাণ তাল ধরে আমার জানা নেই।

20230528_161022.jpg20230528_161024.jpg

কচি তালের চাহিদা প্রচুর। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গরমের সময় তালের বিচি বিক্রি করা হয়৷ আর এই খাবারটি ছোট ও বড় উভয়ের প্রিয়৷ হয়তো কচি তালের শাস শরীরকে ঠান্ডা রাখে। এটি অনেকটা জেলির মত দেখতে ও পিচ্ছিল৷ তালের বিচি সাদা বর্ণের দেখতে হয়৷ এর উপরিভাগে শক্ত আবরণ থাকে৷ একেকটি তালের ভেতর ৩-৫ টি বিচি থাকে। বিচি গুলোই মূলত মানুষ খায়। যখন তাল পাকে তখন এই বিচি গুলো শক্ত হয়ে যায়৷ তখন আর খাওয়ার উপযোগী থাকে না।

20230527_114321.jpg20230527_114335.jpg

আমি একবার শখ করে বাজার থেকে পাকা তাল কিনে আনছিলাম৷ আমি লোক মুখে শুনছিলাম৷ পাকা তাল খেতে মিষ্টি অনেক। আসলে এটি এমনি অন্য ফলের মত যে খাওয়া যায় না এটা আমার জানা ছিলো না৷ পরে আমার মা ঐ তাল দিয়ে পিঠা বানিয়েছিলেন৷ তখনই দেখছিলাম৷ তালের বিচি কতটা শক্ত৷ আমার মা কেটে দিছিলেন। আমি খেয়েও দেখছি৷ সেই রকম শক্ত। আল্লাহর কি সৃষ্টি তালের বিচি কাঁচা অবস্থায় তুলতুলে নরম থাকে আর পাকলে ইটের মত শক্ত হয়ে যায়৷ আল্লাহু আকবার।

20230527_114341.jpg20230527_114339.jpg

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 3 years ago 

কাচা তালের বিচি খেতে সুস্বাদু এবং এর পুষ্টি গুন ও অনেক।এটি খেতে অনেকটা নারিকেলের মতোই। আমি তিনবার কাচা তালের বিচি খেয়েছি। খেতে বেশ ভালোই লাগে। ধন্যবাদ ভাইয়া কাচা তালের বিচি নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 3 years ago 

Thank you

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

Thank you

 3 years ago 

Thank you

 3 years ago 

বর্তমানে আমাদের দেশে প্রচুর পরিমাণে কচি তালের বিচির চাহিদার বৃদ্ধি পেয়েছে। এই গরমে বিক্রি হয় বেশি। কয়েক বছর আগে কচি তালের বিচির এতোটা চাহিদা ছিল না কিন্তু দিন দিন এই চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কচি তালের বিচি নিয়ে সুন্দর উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ

 3 years ago 

হ্যা

 3 years ago 

IMG_20230623_145823.jpg

ভাই আপনি শহরের লোক বুঝবেন না। তাল গুলো কেটে নিয়ে রস বের করা হয়, আর সেই রস দিয়ে তাড়ি বানানো হয়। তাড়ি দিয়ে সাধারণত নেশা করা হয়। তার বিক্রি করে যতনা টাকা পাওয়া যায় তার থেকে তিনগুন টাকা পাওয়া যায় তাড়ি বিক্রি করে।

 3 years ago 

😊, Valo business to

 3 years ago 

হুম ভাই

 3 years ago 

😊

 3 years ago 

এখন কচি তালের সিজিন চলছে, গ্রাম গঞ্জে রাস্তার মোড়ে এসব কচি তালের বিচি বিক্রি করতে দেখা যায়। তালের বিচি খেতে অনেক সুস্বাদু। খুবই সুন্দর উপস্থাপন করেছেন ভাই। দেখে ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

Thank you

 3 years ago 

কচি তালের কচি বিচি নিয়ে সুন্দর পোস্ট করেছেন। কচি তালের কচি বিচি শহরে তালের আশ হিসেবে খেয়ে থাকে। গ্রাম থেকে কাঁচা তাল কিনে শহরের রাস্তায় ও বাজারে ২০ টাকা করে আশগুলো বিক্রি করা হয়ে থাকে। সুন্দর একটি পোস্ট করেছেন।

 3 years ago 

Amader aedik 30 tk dam

 3 years ago 

তালের বিচি খেতে খুবই মজা লাগে। যেটা একটু নরম জেলির মতো ওটা বেশী ভালো লাগে। একটু দামাদামি করতে পারলে প্রতি পিস তালের বিচি ৫টাকা করেই দিয়ে দেয়। তালের বিচি নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন।

 3 years ago 

Thank you

 3 years ago 

সারাদেশে কম বেশি এরকম কচি তালের বিচি বিক্রি করতে দেখা যায়। আমাদের এলাকায় তালগাছ খুঁজে পাওয়াই মুশকিল।নওগাঁ এবং যশোরে প্রচুর তালগাছ রয়েছে। চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাই, শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

Thank you

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60578.05
ETH 1558.21
USDT 1.00
SBD 0.50