বর্তমানে বাজারমাত করা ফল "লটকন"steemCreated with Sketch.

in Steem For Tradition3 years ago

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

বর্তমানে বাজারমাত করা ফল "লটকন"

আমাদের সৈয়দপুরের বাজার গুলো দেশীয় ফলে ভরে গেছে৷ প্রত্যেকটি দোকানে আম ও লটকনের সমারোহ। আম এক মাস ধরে বাজারে পাওয়া যাচ্ছে৷ আরও হয়তো এক মাস পাওয়া যেতে পারে৷ তবে এক সপ্তাহ ধরে বাজারমাত করে রাখছে লটকন৷ পাঁচমাথা মোড়েই প্রায় আট-দশটা দোকান বসছে৷ লটকন ভিটামিন-সি সমৃদ্ধ একটি ফল। এই ফলের ভেতরে তিন থেকে পাঁচটি বিচি থাকে৷ এটি কিছুটা টকমিষ্টি স্বাদের হয়ে থাকে৷

20230623_112538.jpg

এ অন্য কোথাও এই রকম ব্যপকহারে বিক্রি হতে দেখি নি। যতটা না সৈয়দপুর শহরে হয়ে থাকে৷ এই ফলের দাম অনেক। এক কেজি লটকন একশো থেকে দেড়শো টাকা৷ দাম যতই হোক না কেন৷ এই ফলের চাহিদা প্রচুর। মানুষ প্রায়ই হাফ কেজি এক কেজি করে বাড়ির জন্য নিয়ে যান৷ এটি আমারও পছন্দের ফল৷ তবে আমি এখন পর্যন্ত কিনি নাই৷ লটকন ঝোপা আকারে গাছে ধরে৷ একটি ঝোপায় দুই থেকে বিষটি লটকন হয়ে থাকে৷ বড় সাইজের লটকন গুলোর দাম একটু বেশিই নেয়৷ এখন দাম কিছুটা বেশি। কিছুদিন পর হয়তো কমবে।

20230623_112536.jpg20230623_112535.jpg

লটকন চাষে প্রচুর লাভ৷ লটকন গাছের তেমন যত্ন নিতে হয় না৷ একটি পূর্ণবয়স্ক লটকন গাছে প্রচুর লটকন ধরে থাকে৷ লটকন গাছ লাগানোর পরের বছর বা দুই বছর থেকেই লটকন ধরতে থাকে। আমার নানিবাড়িতে অনেক গুলো লটকন গাছ রয়েছে৷ তবে নানি বাড়ির ঐদিকে লটকনের অতটা চাহিদা নাই৷ কারণ গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়িতেই বিভিন্ন ধরনের ফলের গাছ থাকে৷ তারা বাড়ির গাছের ফল খায়৷ বাজার থেকে তেমন একটা ফল কিনেন না৷ কিন্তু শহরে গাছ দেখাই যায় না৷ শুধু উঁচু উচু দালানকোঠা চারিদিকে৷ শহরের মানুষ ফলের চাহিদা পূরনের জন্য বাজারের দিকেই বেশি ছুটে৷ প্রতি মৌসুমে যেই ফলই বাজারে আসুক না কেন৷ যতই দাম হোক না কেন৷ মানুষ ফল কিনবেই৷ এই জন্য শহরে প্রত্যেকটি ফলের চাহিদা বেশি৷ আর ব্যবসায়ীরা এর ফায়দা তোলে৷ বিষ তিরিশ টাকা'র জামও নাকি দুইশত টাকা 🙄।

20230623_112533.jpg20230623_112531.jpg

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 3 years ago 

লটকন ফল আমার পছন্দের একটি ফল। লটকন আমাদের এই দিকে বর্তমানে কমই দেখা যায়। লটকন ফল খেতে বেশ মজাদার। লকটন ফল নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

বেশ কয়েকদিন আগে আমি দিনাজপুর রেলওয়ে স্টেশনে এই লটকন দেখতে পেয়েছিলাম।তবে লটকন খাওয়ার সৌভাগ্য আমার কখনো হয়নি। হয়তো ছোটবেলায় খেয়েছিলাম মনে নেই। লটকন সম্পর্কে দারুন লিখেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ভাতিজ লটকন কিনলু নাকি? ভাতিজ ত মেল ফলের জুস বানাইসেন, এলা নয়া ফল দিয়া জুস বানাইবেন নাকি। হামাক একদিন লটকনের জুস বানে খিলান, দোয়া করিম এলা।

 3 years ago 

এটাট ফির জুস বানান যায় নাকি

 3 years ago 

আরে তাও বানান

 3 years ago 

গায়ে মাল না থাকলে রস বেড়াবে কই থেকে

 3 years ago (edited)

লটকন আমি খাইছি অনেক আগে,লটকন একটু মিষ্টি করে আবার টক করে,লটকন খেতে খুব ভালো লাগে।আমার নানার বাসায় লটকনের গাছ আছে, নানার বাসায় গেলে লটকন খাই আমি।অনেক সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

লটকন খেতে আমি ভীষণ পছন্দ করি।আগে বাজার থেকে লটকন কিনতাম। এ বছর আমার একটি লটকন গাছে মোটামুটি ভালোই লটকন ধরেছে। লটকন নিয়ে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ভাই লটকন দেখলে আমার জিভে জল এসে যায়। তবে ভাগ্যবশত এ বছর লটকন খাওয়া হয়নি। এবার আমার চোখের সামনে লটকন পড়লে আমি স্বাদ গ্রহণ করব। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

এ সময় চারদিকে শুধু ফল আর ফল। একটু জায়গা পেলে ই ফল নিয়ে বসে পড়েছে মানুষ বিক্রি করার জন্য।
মাঝে মাঝে এই ফল খেয়ে থাকি। ভালোই লাগে খেতে। ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

লটকন আমার পছন্দের একটি ফল।এই ফলটি দেখতে যেমন সুন্দর তেমনি এর পুষ্টি গুন ও অনেক । তবে এ বছর লটকন তেমন খাওয়া হয়নি। ধন্যবাদ ভাইয়া লটকন নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

Thank you

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63095.06
ETH 1654.42
USDT 1.00
SBD 0.42