নিরীহরা সব সময় অবহেলিত হয়steemCreated with Sketch.

in Steem For Tradition3 years ago

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

নিরীহরা সব সময় অবহেলিত হয়

যারা নিরীহ হয় তারা প্রতি পদে পদে বিপদের সম্মুখীন হয়ে থাকে৷ নিরীহ ব্যক্তিদের উপর সবলেরা সব সময় অত্যচার করেন৷ আমাদের সমাজে নীরিহ ব্যক্তিদের অবহেলার চোখে দেখা হয়৷ তাদের সহজে কেউ দাম দেয় না৷ তার কথার কোন দাম থাকে না সমাজের কাছে৷ তাকে যে যেমন করে পারে ব্যবহার করে থাকে৷

20230806_181405.jpg

মানুষ সামাজিক জীব৷ মানুষ কথা বলতে পারে। নিজের মনের ভাব প্রকাশ করতে পারে৷ অন্যায়ের প্রতিবাদ করতে পারে৷ কিন্তু যদি আপনি সমাজে নীরিহ ভাবে বসবাস করেন। অন্যায়ের প্রতিবাদ করতে ভয় করেন৷ তাহলে আপনাকে সবাই কষ্ট দিবে, অবহেলা করবেই৷ উচ্চস্বরে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে৷ তা নাহলে কখনই সমাজে মাথা উঁচু করে বসবাস করতে পারবেন না।

20230806_181413.jpg

আমাদের সৈয়দপুর শহরের প্লাজার পিছনে একটি পাখির দোকান আছে। সেখানে কবুতর, পাখি ও খরগোশ বিক্রি করা হয়৷ এই সব প্রাণী কথা বলতে পারে না৷ তাদের অন্যায়ের প্রতিবাদ করার সামর্থ নেই৷ এই কারণে তারা খাঁচায় বন্দী। তারা মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না৷ মানুষ ইচ্ছে মত তাদের ব্যবহার করে৷ সারাদিন খাঁচায় বন্দী করে রাখলও তাদের প্রতিবাদ করার ক্ষমতা নেই৷ তাদের খাবার না দিলে তারা সারাদিন না খেয়ে থাকে, প্রতিবাদ করতে পারে না।

20230806_181416.jpg

আসলে সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলে প্রতিবাদ করা জানতে হবে৷ কথার পিঠে কথা বলতে হবে৷ নিরীহভাবে বসে থাকা যাবে না৷ তানাহলে হলে এইসব পশুপাখিদের মত অবহেলিত হয়ে থাকতে হবে সারাজীবন।

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 3 years ago 

নিরবতা পালন করে এমন মানুষকে সবাই বাঁশ দেয় এবং ঠগায় ভাই। আপনার নিজের কথা ভাবলেই বুজতে পারবেন। বোকাদের জন্য দুনিয়া অনেক কঠিন ভাই। তেমনি খরগোশ যদি মুক্ত হাওয়ায় যেতে পারে তাহলে প্রাণ খুলে দৌড় দেয় কিন্তু আফসোস তাদের প্রতিবাদ করার ক্ষমতা নেই কারন তারাও নিরব। সুন্দর একটা শিক্ষনীয় পোস্ট।

 3 years ago 

ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

Thank you

 3 years ago 

Thank you

 3 years ago 

জ্বি ভাইয়া এইসব প্রাণী সব সময় অবহেলিত থেকে যায়। এদের প্রধান অবস্থান হলো তারা বন জঙ্গলে মুক্তভাবে চলাফেরা করবে কিন্তু আমরা মানুষ তাদের ধরে এনে শিকারি করে রাখি। অনেক সুন্দর একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ভাই কথা একদম সঠিক বলেছেন। নিরীহরা সবসময় অবহেলিত হয়। সেটা হোক বা মানুষ হোক বা পশু হোক বা প্রাণী। আপনি খরগোশ নিয়ে দারুণ উপস্থাপনা করেছেন ভাই, অবশ্য আপনার ফটোগ্রাফির সময় আমি সাথে ছিলাম। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

আপনার কথাগুলো অনেক ভালো লাগলো ভাই।আসলে সমাজে যদি মাথা উঁচু করে না বাঁচি তাহলে সবাই অবহেলিত ভাবে।সবাই পিছনে ফেলে দেয় আমাদেরকে।আপনি খুব সুন্দর একটি অনুপ্রেরণামূলক কথা বলেছেন।দারুন একটি পোস্ট শেয়ার করেছেন খরগোশের ছবিগুলো খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন নিরীহ লোকদের কেউই সম্মান করে না। মূল্যও দেয় না। এখন আলাদা একটা সময় এসেছে। জোর যার মুল্লুক তার।অনেক আছেন অন্যায়ের প্রতিবাদ না করে চুপ করে বসে থাকেন।একারণে সবাই তাকে অবহেলা করেন।সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago (edited)

নিরীহ ব্যক্তিদের উপর সবলেরা সব সময় অত্যচার করেন।

ঠিক বলেছেন ভাই নিরীহ মানুষের উপর সবলেরা সব সময় অত্যাচার করে। আপনি ভালো হয়ে থাকতে চাইবেন বেশিরভাগ মানুষ আপনাকে ভালোভাবে থাকতে দিবে না। খরগোশগুলো দেখে ভাই আমার পার্বতীপুরের কথা মনে পড়ে গেল। আমি এরকম দুটো খরগোশ কিনেছিলাম পোষার জন্য। খরগোশের নরম শরীর ধরতে অনেক ভালো লাগে। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

আপনি একদাম ঠিক বলেছেন ভাইয়া নিরীহরা সবসময় অবহেলিত হয়।পশু কিংবা মানুষ সবার ক্ষেত্রেই এটা সমান।আমাদের সমাজে এমন এক শ্রেণির মানুষ রয়েছে যারা মানুষের সরলতার সুযোগ নিয়ে মানুষকে তাদের অপমান করে।আপনি ভিন্নধর্মী একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64712.56
ETH 1875.41
USDT 1.00
SBD 0.38