সৈয়দপুর শহরের প্রসিদ্ধ একটি খাবার " লাড্ডু"steemCreated with Sketch.

in Steem For Tradition3 years ago

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

সৈয়দপুর শহরের প্রসিদ্ধ একটি খাবার " লাড্ডু"

বাঙ্গালীরা খাদ্যরশিক। বাঙ্গালীরা বিভিন্ন ধরনের রান্না করতে পারেন৷ একেক জায়গায় একেক ধরণের ঐতিহ্য বাহী খাবার দেখতে পাওয়া যায়৷ আমাদের বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠির মানুষের বসবাস৷ আমাদের সৈয়দপুর শহরের ৬০% মানুষই বিহারি। এদের খাবারের মধ্যে কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়৷ আমাদের বাঙ্গালীদের খাবার আর তাদের খাবার এর মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে৷

20230528_161559.jpg

বিহারীরা বিভিন্ন ধরনের আচার-অনুষ্ঠান পালন করে থাকেন৷ তারা ইসলাম ধর্মের অনেক রীতিনীতি পালন করেন৷ আমরা বাঙ্গালীরা তেমন একটা পালন করি না৷ আর কিছুদিন পর মহররম আসতেছে। তখন বিহারিরা বিভিন্ন অনুষ্ঠান পালন করবেন৷ বিহারিরা মনে হয় প্রতি দিনকেই উৎসব মনে করেন৷ এরা কখন যে কি করে আমার মাথায় আসে না৷

20230528_161603.jpg20230528_161602.jpg

বিহারিরা যেহেতু বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করেন সেহেতু তারা বিভিন্ন ধরনের খাবার সেখানে ব্যবহার করেন৷ সৈয়দপুরে বিভিন্ন হোটেল এ গেলে আমরা কিছু খাবার দেখতে পাই৷ এই খাবার গুলো বাঙ্গালীরা তেমন একটা খায় না৷ এগুলো বিহারীরাই বেশি ব্যবহার করেন হয়তো। এর মধ্যে একটি খাবার হল লাড্ডু৷ আসলে এই লাড্ডু কি দিয়ে যে তৈরি করছে আমি জানি না৷ হয়তো গুড় অথবা চিনি দিয়ে তৈরি হবে৷ লাড্ডু গুলো দেখতে বাদামী বর্ণের ছিলো৷ লাড্ডু গুলো অস্বাস্থ্যকর ছিলো৷ লাড্ডু গুলোর এক অংশে জাল দিয়ে ঢাকা ছিলো৷ কিন্তু সামনের অংশ ফাঁকা ছিলো৷ আর মাছি খাবারের উপরে বসে ছিলো৷ আসলে এসব খাবার বাড়িতে বানিয়ে খাওয়া স্বাস্থ্যকর৷ বাজারের বানানো এসব খাবার খাওয়া ঠিক নয়৷

20230528_161539.jpg

এই লাড্ডু একটি প্রসিদ্ধ খাবার বিহারিদের। অনেক হিন্দুরাও এই লাড্ডু কিনে নিয়ে যান৷ এই লাড্ডু কেজি ১৬০ টাকা৷ এখন সব কিছুর দাম বেড়ে গেছে৷ যেহেতু চিনি'র দাম অনেক। তাই চিনি দিয়ে বানানো খাবারের দামও বেশি হবে এটাই তো স্বাভাবিক। দাম যতই হোক না কেন প্রয়োজনীয় খাবার গুলো বিক্রি হয়ে যায়৷ হোটেল এর লোকদের বানানো খাবার নষ্ট হয় না তেমন একটা। আমাদের সৈয়দপুর শহরের আরেকটি প্রসিদ্ধ খাবার হলো লাড্ডু।

20230528_161555.jpg

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 3 years ago 

সৈয়দপুরের প্রসিদ্ধ খাবার লাড্ডু নিয়ে ভালো লেখছেন ভাই। আমাদের এইদিকেও এইরকম লাড্ডু পাওয়া যায়। আমি বাজারে কম বেশি এগুলো লাড্ডু খেয়ে থাকি। আপনি অনেক সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

Thank you

 3 years ago 

জি ভাই আপনি একদম সঠিক কথা বলেছেন, সৈয়দপুর এ ৬০% লোক বিহারী তাদের আর বাঙ্গালীদের খাবার এর ভিন্নতা রয়েছে। সৈয়দপুর এ এসব লাড্ডু দেখা যায় প্রায় সব হোটেল এ, এটা সৈয়দপুর এর জনপ্রিয় একটি খাবার। ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

সৈয়দপুর এ ৬০% লোক বিহারী তাদের আর বাঙ্গালীদের খাবার এর ভিন্নতা রয়েছে

হ্যা

 3 years ago 

আমাদের এলাকায় এই লাড্ডুকে মতিঝিলের লাড়ু বলে থাকে। সৈয়দ পুরে ৬০% বিহারি তা আজকে আমি জানলাম ভাই। আমাদের এলাকায় এই লাড্ডু ১৫০ টাকা কেজি নেয়। শুক্রবারে মসজিদে এই লাড্ডু গুলা বেশি দিয়ে থাকে।

 3 years ago 

👍

 3 years ago 

অনেক কয়েকবার খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল। তবে ঢাকায় আসার পর আর কখনো খাইনি। ভাবছি ঈদে বাসায় গেলে খেয়ে আসবো😗😙😗😉😙

 3 years ago 

😋

 3 years ago 

সৈয়দপুর শহরে বিহারী অবাঙালী অনেক রয়েছে। এনারা মুসলিম ধর্মের অনেক কিছু উৎসব আয়োজন করে।এনাদের খাবার এর তালিকা আমাদের থেকে আলাদা।ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

সেই স্বাদ এতো স্বাদ কেন,লাড্ডুতে এতো সাধ কেন সেই স্বাদ। বাড়িতে তেমনটা খাওয়া হয় না আবার দোকানের লাড্ডুতে স্বাদ নেই বেশি। তবে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে বেশি তৈরি করা হয় এই লাড্ডু। ভাগ্যিস আমার ৬-৭ টা হিন্দু বন্ধু বান্ধবী আছে না হলে বছরেও একবারও খেতে পারতাম না।

 3 years ago 

আমি বাড়িতে কিনে এনে বানায় খাইছিলাম একবার

 3 years ago 

লাড্ডু আমার অনেক প্রিয় একটি খাবার। অনেক বিয়ের অনুষ্ঠানে লাড্ডু তবারক হিসেবে দেওয়া হয়। আবার মিলাদ মাহফিলেও তবারক হিসেবে দেওয়া হয়। আপনি ঠিকই বলেছেন এই খাবারগুলো অস্বাস্থ্যকর। অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

Thank you

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 61213.72
ETH 1607.70
USDT 1.00
SBD 0.41