আমাদের সৈয়দপুর থানার ঐতিহ্যবাহী একটি স্থাপনা " চিনি মসজিদ"

in Steem For Tradition3 years ago

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

আমাদের সৈয়দপুর থানার ঐতিহ্যবাহী একটি স্থাপনা " চিনি মসজিদ"

আমি সৈয়দপুর থানায় বসবাস করি৷ নীলফামারী জেলা এর একটি থানা হল সৈয়দপুর৷ এই সৈয়দপুর শহরে অনেক ধরণের ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে৷ এর মধ্যে " চিনি মসজিদ" অন্যতম৷ এই মসজিদটি স্টেশন রোডে অবস্থিত৷ আমাদের বাড়ি থেকে পাঁচ-ছয় কিলোমিটার দূরে হবে। এই মসজিদটি অনেক পুরাতন একটি মসজিদ৷ এই মসজিদটি এখনও চালু রয়েছে৷ বর্তমানে এই মসজিদে একসঙ্গে প্রায় চার-পাঁচ শতাধিক লোক নামাজ আদায় করতে পারেন।

IMG_20230127_234620.jpgIMG_20230127_234636.jpg

আটারো শো তেষট্টি সালে হাজী বাকের আলী ও হাজী মুকু নামের দুজন স্থানীয় বাসিন্দা সৈয়দপুর শহরের ইসবাগ এলাকায় ছন ও বাঁশ দিয়ে মসজিদটি নির্মাণ করেছিলেন। উনিশ শো বিশ সালে হাজি হাফিজ আবদুল করিমের উদ্যোগে মসজিদটির প্রথম অংশ পাকা করা হয়। নকশা ওকারুকাজের জন্য কলকাতা থেকে মর্মর পাথর ও চিনা মাটি দিয়ে তৈরি হয়।

এই মসজিদটির সৌন্দর্য বাড়ানোর জন্য মসজিদের দেয়ালে চিনামাটি'র থালার ভগ্নাংশ ও কাঁচের ভগ্নাংশ বসানো হয়। এই পদ্ধতিটকে ‘চিনি দানা এর কাজ করা’ বলা হয়ে থাকে। আর এখান থেকে'ই মসজিদের নাম করণ করা হয় "চিনি" মসজিদ। সৌন্দর্যের কাজে ব্যবহৃত চিনামাটির উপকরণসমূহ কলকাতা থেকে আনা হয়।

IMG_20230127_234714.jpg

আমি আর আমার বন্ধু সোহান দুই-তিন বছর আগে মসজিদটি দেখতে গিয়েছিলাম৷ আমরা সেখানে গিয়ে মসজিদটি ঘুরে ঘুরে দেখেছি৷ এবং মসজিদটির অনেক ছবিও তুলেছিলাম৷ তবে এখন আমার মোবাইল চেঞ্জ করার কারণে ছবি গুলো আমার কাছে আর নেই। তাই সোহানের কাছে কিছু ছবি নিয়েছি পোষ্ট করার জন্য।

এই মসজিদটি সৈয়দপুর থানা এর একটি ঐতিহ্যবাহী মসজিদ৷ অনেকেই এই মসজিদটি দেখতে আসেন৷ আপনারা যারা দেখেন নাই। তারা সৈয়দপুরে এসে এই মসজিদটি দেখে যেতে পারেন৷

image.png

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 3 years ago 

সৈয়দপুরে ৬ মাস চাকরি করেও এই মসজিদ দেখার সৌভাগ্য হয় নি। তবে আপনার পোস্ট দেখে যাওয়ার খুবই ইচ্ছে করছে। ইনশাআল্লাহ কিছু দিনের ভিতরে চলে যাব সৈয়দপুর এর ঐতিহ্যবাহী চিনি মসজিদ দেখার জন্য। দারুণ ফটোগ্রাফি করেছেন আপনি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

সৈয়দপুর থানার ঐতিহ্যবাহী একটি স্থাপনা চিনি মসজিদ কখনো দেখা হয়নি। তবে এই বার আপনার সাথে মিট করতে গেলে অবশ্যই নিয়ে যাবেন ভাই।

 3 years ago 

আচ্ছা

thank you for sharing this tradition thru those photos

 3 years ago 

Please join our discord group

 3 years ago (edited)

সৈয়দপুরের ঐতিহ্যবাহী মসজিদ এটি। আমি কিন্তু এই মসজিদের নাম অনেক কয়েক বার শুনেছি কিন্তু একবারো নিজের চোখ দিয়ে দেখি নাই । আর এই মসজিদ দেখার জন্য নাকি অনেক দূর দূর থেকে লোকজন আসে। এই রকম পোস্ট করার জন্য অসংখ্যা ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটি ঐতিহাসিক জায়গায় ভ্রমণ করেছেন আমার এটা দেখে অনেক ভালো লাগলো এবং আমি এগুলো জায়গা অনেক পছন্দ করি আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

 3 years ago (edited)

কমেন্ট করার সময় অবশ্যই দাড়ি, কমা ব্যবহার করতে হয়৷ আপনার কমেন্ট এ কোন দাড়ি, কমা নেই।

 3 years ago 

আমি পরের কমেন্টে আমি দাড়ি ও কমা ব্যবহার করব।

 3 years ago 

খুব সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন, আমি এই নাম কখনো শুনি নাই, আজকে আমি প্রথম শুনলাম, আমি একদিন ঐ মসজিদে যাব ইনশাআল্লাহ, আপনার পোস্ট পরে আমি ওনেক কিছু যানতে পারলাম, ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

এই মসজিদটি ভাই আমি দেখেছি। অনেক সুন্দর একটি মসজিদ। এর কারু কাজগুলো সত্যি দেখার মতন। অসাধারণ একটি পোস্ট করেছেন শুভকামনা রইল ভাই

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

এই মসজিদটি আমি বেশ কয়েকবার দেখেছি। খুবই সুন্দর একটি মসজিদ, মসজিদের অনেকগুলো গম্বুজ রয়েছে। সৈয়দপুরের ঐতিহ্যবাহী মসজিদ এটি। দূর থেকেও অনেকে এই মসজিদটি দেখতে আসেন। দারুণ লিখেছেন।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 
CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64089.58
ETH 1859.23
USDT 1.00
SBD 0.39