গ্রামীণ মেলার পরিচিত খাবার - সবজি রোলsteemCreated with Sketch.

in Steem For Tradition3 years ago (edited)

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

গ্রামীণ মেলার পরিচিত খাবার - সবজি রোল

আগে কার খাবারের সাথে এখনকার খাবারের আকাশ পাতাল পার্থক্য। আমাদের দাদী ও নানিরা যে খাবার আগে তৈরি করতেন৷ সেগুলোর স্বাদ ছিলো অতুলনীয়। একবার খেলে বার বার খেতে মন চাইতো৷ আগে খাবারের মেনু ছিলো অনেক কম৷ হাতে গুণা কিছু প্রচলিত খাবার ছিলো৷ বর্তমানে আধুনিকতার সাথে তাল মিলিয়ে ঘরে ঘরে ইউটিউব দেখে রাধুনি তৈরি হচ্ছে৷ তারা নিত্য নতুন খাবার আবিষ্কার করতেছেন৷ বর্তমানে এত এত খাবার আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি৷ যা আগে কখনই দেখি নাই৷

20230519_152008.jpg20230519_152005.jpg

মানুষ হচ্ছে ভোজন রশিক৷ একটি নতুন খাবার বাজারে আসলেই সেটি তারা ক্রয় করে বাড়ি নিয়ে যাবেই৷ আসলে মজা থাক বা না থাক৷ স্বাদ নিতেই হবে এটাই হচ্ছে কথা৷ তাই নতুন নতুন রাধুনিরা নতুন নতুন খাবার আবিষ্কার করতেছেন৷ সেদিন কোথায় জানি দেখলাম লেবু পাতা দিয়ে ভর্তা বানাচ্ছে। আরও কত কত আজব আজব খাবার যে তৈরি করতেছে৷ এখন আজব খাবারের রেসিপি বানায় ইউটিউবে দিলেও টাকা পাওয়া যায়৷ আজব খাবারের ভিডিও সামনে আসলে মানুষ তা একবার হলেও দর্শন করবেই।

20230519_152002.jpg

২-৩ মাস আগে মেলায় ঘুরতে গিয়েছিলাম। মেলায় কিছু খাবার লক্ষ্য করছিলাম৷ এ খাবার গুলো আমি আগে কখনও বাজারে দেখি নাই৷ ঐ প্রথম মেলায় এই খাবার গুলো দেখলাম৷ এই খাবারটি দেখে আমার প্রথমে মূরগীর রান মনে হয়েছিলো৷ আমি এটা নিয়ে কনফিউশানে ছিলাম৷ তাই এক ছোট ভাই এর কাছে জেনে নিলাম এটি আসলে কি জিনিস৷ তার ভাষ্যমতে এটি নাকি সবজির রোল। যাই হোক নতুন একটি খাবার এর সম্বন্ধে অবগত হলাম। এগুলো খাবার ছবিতেই সুন্দর৷ এসব খাবার অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয়৷ এগুলো খাওয়া শরীরের জন্য ক্ষতিকর।

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 3 years ago 

গ্রামীণ মেলা বা অন্য কোথাও এ ধরনের সবজি রোল আমি আসলে কখনোই খাইনি। তবে আপনার ছবি দেখে মনে হচ্ছে এটি বেশ সুস্বাদু হবে খেতে। ছবি দেখে আমি আপনার মত এটিকে চিকেন ললিপপ ভেবেছিলাম। আপনি যেহেতু লিখেছেন এগুলো খাবার ছবিতেই সুন্দর সুতরাং আপনি এটি খেয়ে টেস্ট করেননি। তাই এটি টেস্ট আপনার কাছে জিজ্ঞেস করে লাভ নেই। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

Thank you

 3 years ago 

Thank you

 3 years ago 

আগের খাবার আর এখনকার খাবারের মধ্যে অনেক পার্থক্য ভাই, আগের দিনের মানুষ যা তৈরি করতো সম্পন্ন ঘরোয়া এবং প্রাকৃতিক পদ্ধতিতে। এখন মানুষ ইউটিউব এর সাহায্য নিয়ে নতুন নতুন রান্নার রেসিপি তৈরি করে, যেগুলা মোটেও স্বাস্থ্যসম্মত নয়। শুধু দেখতে আকর্ষণীয়। অনেক সুন্দর লিখছেন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

বর্তমানে আধুনিকতার সাথে তাল মিলিয়ে ঘরে ঘরে ইউটিউব দেখে রাধুনি তৈরি হচ্ছে৷

তার জলজ্যান্ত উদাহরণ আমি নিজেই। আমি প্রতিনিয়তই ইউটিউব দেখে নতুন নতুন রান্না রেসিপি তৈরি শিখতেছি। এসব মুখরোচক খাবারের কখনো তুলনা হয় না। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর তুলেছেন। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

ধন্যবাদ

 3 years ago 

বর্তমানে আসলেই ভাই অনেক রকমের খাবার বানায় মানুষ। আপনি মেলায় গেলে বুজতেই পাবেন না কোনটা সবজি রোল আর কোনটা চিকেন রোল। তবে এই সজবি রোল গুলোতে পুঁইশাক ব্যবহার করা হয় তাই বেশি মজা লাগে। ছবি গুলো অনেক সুন্দর হয়েছে ভাই। এই রোল ২০ টাকা করে মেলায় বিক্রি হয়।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

মানুষ হচ্ছে ভোজন রশিক৷ একটি নতুন খাবার বাজারে আসলেই সেটি তারা ক্রয় করে বাড়ি নিয়ে যাবেই।

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া, আমরা মানুষরা হলাম ভোজন রশিক। নিত্য নতুন খাবার দেখলে সেটা আমাদের খেতেই হবে। আর ইউটিউব এর কথা কি আর বলি। যে যা পাচ্ছে তাই ভিডিও করে রেসিপি নামে চালিয়ে দিতে চাই। আপনার পোস্টে উল্লেখিত সবজি রোল রেসিপি আজ আমি প্রথম দেখলাম। অবশ্য দেখে মনে হইতেছে অনেক সুস্বাদু হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দিয়েছেন সাথে কিছু গুরুত্বপূর্ণ কথাও শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

একদম ঠিক বলেছেন,আপনার কথার সাথে একদম সহমত।মানুষ যে দোকানে ভিড় দেখবে সেখানে যাবে সেখানকার খাবার ভালো হোক বা না হোক।নতুন নতুন রেসিপি রাধুনিরা তৈরি করে ভিডিও করে ইউটিউবে ফেসবুকে দিচ্ছে ভিউয়ারস পাচ্ছে অনেক সাথে টাকা আয় হচ্ছে।ধন্যবাদ সুন্দর পোস্ট করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

আসলেই ভাইয়া আপনি ঠিক বলেছেন এখন এই ডিজিটাল যুগে এসে লোকেরা ইউটিউব দেখে দেখে ঘরের ভিতরে অনেক কিছু তৈরি করতেছে। বিশেষ করে রেসিপিগুলো তারা এত সুন্দর ভাবে বুঝিয়ে বলে। যে কেউ একবার দেখলে সে রকম ভাবে সুন্দর একটি রেসিপি তৈরি করতে পারবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64157.20
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38