গ্রামে ব্যবহারিত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র - যাতী

in Steem For Tradition4 years ago

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

গ্রামীণ ব্যবহার করা যন্ত্র - যাতী

গ্রামের মানুষ পান সুপারি খেয়ে থাকেন। আগের কার মানুষরা খুব পান খেতেন৷ তবে এখন পান সুপারির প্রচলন কমে যাচ্ছে৷ এখনকার মানুষরা যান্ত্রিক হয়ে গেছে৷ এখন আধুনিক খাবারের ভিড়ে পান-সুপারি হারিয়ে যাচ্ছে। যাতী একটি সুপারি কাটা যন্ত্র৷ গ্রামে আমাদের নানী, দাদীরা এই যাতী ব্যবহার করে সুপারি কাটতেন। যাতীর কাজই হলো সুপারি কাটা।


সোর্স

যাতী লোহা দিয়ে তৈরি একটি যন্ত্র। এই যন্ত্র দিয়ে খুব সহজে সুপারি কাটা যায়৷ এখনকার যুগেও এই যন্ত্রটি দেখা যায়৷ পান-সুপারির দোকানের সকল মানুষের কাছে এই যাতী থাকে। তবে এখন শহরের মানুষের বাড়িতে এর ব্যবহার নাই বললেই চলে। কারণ এখনকার মানুষরা পান-সুপারি খায় না। আমাদের বাড়িতে একটি যাতী রয়েছে৷ আমার মা'কে ছোট বেলায় দেখতাম পান খাইতে৷ তখন তিনি এটির ব্যবহার করতেন৷ তবে এখন আর ব্যবহার করেন না তেমন একটা। আমিও মাঝে মাঝে পেয়ারা কাটার জন্য এটি ব্যবহার করতাম৷


সোর্স

যাতী ছোট-বড় বিভিন্ন ধরণের দেখতে হয়ে থাকে৷ বিভিন্ন কারুকাজ দিয়ে তৈরি যাতী ব্যবহার করতেন অনেকে৷ যাতী সম্পূর্ণই লোহা দিয়ে তৈরি। এর ওজন ৫০০-১০০০ গ্রাম পর্যন্ত হয়৷

দিন দিন আমাদের মাঝ থেকে বিভিন্ন ধরণের জিনিস হারিয়ে যাচ্ছে৷ কালের বিবর্তনে এই জিনিস গুলো হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে৷ হয়তো আমরা দেখতে পারতেছি৷ তবে আমাদের পরবর্তী বংশধররা এই জিনিসগুলো নাও দেখতে পারে৷ এমনকি কোনটির কি কাজ সেটাও নাও জানতে পারে৷ এই জিনিস গুলো বিলুপ্তির পথে বর্তমানে।

image.png

ধন্যবাদ
@toufiq777

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 years ago 

ধন্যবাদ

 4 years ago 

আমাদের বাসায় এখনো একটা আছে কারণ বাসায় পান খাওয়া মানুষ আছে।আমাদের কাছে যেটা সেটার বয়স 35 বছর। এসো ঐতিহ্যবাহী জিনিস দেখলে ভেতর থেকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। হাটবাজারে এখনো এগুলো নিয়মিত পাওয়া যায় কারণ যতদিন মানুষ পান খাবে ততদিন এটার ব্যবহার থাকবে। অসাধারণ পোস্ট করেছেন ভাই শুভকামনা রইল

 4 years ago 

যাতী একটি গুরুত্বপূর্ণ জিনিস। এখন মানুষ পান খাওয়ার জন্য সুপারি কাটা হয় এই যাতি দিয়ে। সুন্দর লিখেছেন ভাই আপনি। ধন্যবাদ

 4 years ago 

গ্রামের বাড়ি গুলোতে খুবই দেখা যায় এটি। তবে আমিও অনেক বার ব্যবহার করেছি এটি। খুব সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন ভাই।

 4 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusNO CLUB
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 4 years ago 

পান সুপারি গ্রাম বা শহরের অঞ্চলের একটি ঐতিহ্যবাহী খাবার।সুপারি ফাকার জন্য আমরা যাতী ব্যবহার করে থাকি।অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন ভাই। আপনার জন্য শুভ কামনা রইল।

 4 years ago 

এই যন্ত্রটিকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় সত্তা বানানটা হয়তো ভুল লিখেছি সুপারি থাকার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয় আবার মাঝে মাঝে আমরা আখের ছোট ছোট টুকরো করতে এই যন্ত্রটি ব্যবহার করছিলাম ছোট তে

 4 years ago 

এই যন্ত্রটি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়। যন্ত্রটি ঐতিহ্যবাহী। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64104.44
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38