বাংলাদেশের ঐতিহ্যবাহী ইসলামিক স্থাপনা- তারা মসজিদ
বাংলাদেশের পুরান ঢাকায় বেশ কয়েকটি ঐতিহ্যবাহী স্থাপনা আছে, তারা মসজিদ এর মধ্যে অন্যতম। মসজিদটি পুরান ঢাকার আরমানিটোলায় আবুল খয়রাত রোডের পাশেই অবস্থিত। ২০২১ সালে যখন বন্ধুদের সাথে ঢাকা ভ্রমণ করেছিলাম তখন এই ঐতিহ্যবাহী মসজিদটি এক নজর দেখার সৌভাগ্য হয়েছিল।
সাদা মার্বেলের উপর তারায় খচিত এই মসজিদটি দেখতে অসাধারণ। মসজিদের গায়ে অসংখ্য তারার মত নকশা থাকায় মসজিদটি তারা মসজিদ নামে খ্যাত। তবে মসজিদটির নির্মাণকাল সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। কারণ, মসজিদের কোথাও নির্মাণকাল উল্লেখ ছিল না।
তবে ধারণা করা হয় আঠারো শতকের দিকে জমিদার মির্জা গোলাম পীর এই মসজিদটি নির্মাণ করেন। ১৯২৬ সালে মসজিদটি সংস্কার করা হয়। তখন মসজিদের মোজাইক কারুকাজে জাপানের চিনি-টিকরি পদার্থ ব্যবহৃত হয়।
প্রথমে মসজিদটি ছিল তিন গম্বুজ বিশিষ্ট। ১৯৮৭ সালে মসজিদটি পুনরায় সংস্কার করা হয় এবং তিন গম্বুজ থেকে পাঁচ গম্বুজ বিশিষ্ট মসজিদে রূপান্তর করা হয়। মসজিদের সামনে একটি বিশাল তারকা আকৃতির ফোয়ারা রয়েছে।
তারা মসজিদ হল পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী মসজিদ। বাংলাদেশের বহুল ব্যবহৃত একশত টাকার নোটেও তারা মসজিদের ছবি আছে। এই ইসলামিক স্থাপনাটি পুরান ঢাকার ঐতিহ্য আর সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। যুগ যুগ ধরে ঢাকার ঐতিহ্যকে বিশ্বের সামনে উপস্থাপন করছে এই মসজিদটি।
- ডিভাইস- স্যামসাং এম ৩১
- লোকেশন- PC82+6M Dhaka
নাহিদ ভাইকে নিয়ে ভালোয় তোরা ঘোরছেন বা 🤔
হুম, নাহিদ ভাই এর সাথে এবার তোমাক ধরি যাইম।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
চমৎকার লাগল আপনার এই পোস্ট ভাই।তবে মসজিদের ফটো গুলো দেখতে সত্যি অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাই
ধন্যবাদ ভাই।
আপনি বাংলাদেশের রাজধানী পূরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে অনেক সুন্দর ব্যাখা করেছেন। ঐতিহ্যবাহী পূরান ঢাকার তারা মসজিদটি দেখতে অসাধারণ ও চমৎকার। সাজিয়ে গুছিয়ে লেখা উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ পোস্টটি দেখার জন্য।
অনেক পুরাতন একটি মসজিদ তারা মসজিদ। তবে আপনি যে ভাবে সব কিছু বর্ণনা দিয়েছেন সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনার লেখা এবং ছবি দেখে আমার ও অনেক ইচ্ছা হচ্ছে তারা মসজিদ দেখার জন্য। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
অবশ্যই একবার দেখে আসবেন। ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ আমার রি মসজিদ টি ঘোরার সৌভাগ্য হয়েছে আমার। 2020 সালে আমি এই গিয়েছিলাম। তবে এই মসজিদ এর ইতিহাস পড়ে এবং আপনার পোস্টি দেখে অতিত সামনে চলে এলো।
ধন্যবাদ ভাই।
ইসলামী যুগের স্থাপনা এই তারা মসজিদ যদিও সেখানে কখনো যাওয়া হয়নি তবে আপনার পোস্টটি দেখে যাইতে মন করতেছে খুব সুন্দর লিখেছেন ভাই ধন্যবাদ
তারা মসজিদ খুবই সুন্দর। একবার ঘুরে আসুন, ভালো লাগবে।
তারা মসজিদটি অনেক পুরোনো একটি মসজিদ। এটি আবার পুরান ঢাকার ঐতিহ্যবাহী মসজিদ। কখন ও তারা মসজিদ সম্পর্কে জানা ছিল না আমি আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম ঐতিহ্যবাহী মসজিদ সম্পর্কে। বেশ সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাই।
ধন্যবাদ, ভাই। তারা মসজিদ পুরান ঢাকার ঐতিহ্য, একবার ঘুরে আসতে পারেন।
আমি ও নিজে কয়েকবার এই মসজিদে গিয়েছিলাম অনেক সুন্দর একটি মসজিদ। ছবিগুলো ভালো হয়েছে।