চিরিরবন্দরের অন্যতম সেরা দর্শনীয় স্থান- কাঁকড়া নদী এবং রেলওয়ে ব্রীজ
কাঁকড়া রেলওয়ে ব্রীজ
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় কাঁকড়া নদী এবং রেলওয়ে ব্রীজটি অবস্থিত। এটি চিরিরবন্দর উপজেলার সেরা দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। রেলওয়ে ব্রীজটি কাঁকড়া নদীর তীরে অবস্থিত। এই রেলওয়ে ব্রীজটি পার্বতীপুর থেকে দিনাজপুরের রেল যোগাযোগব্যবস্থাকে আরো ত্বরান্বিত করেছে। এখানে দুটি সেতু আছে এবং দুটিই রেল ব্রীজ। নতুন রেল ব্রীজের পাশেই পুরাতন লাল ব্রীজটি অবস্থিত। পুরাতন রেল ব্রীজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এর পাশেই নতুন একটি রেল ব্রীজ নির্মাণ করা হয়।
আমি বেশ কয়েকবার কাঁকড়া রেলওয়ে ব্রীজ ঘুরতে গিয়েছিলাম। শেষবার ঘুরতে গিয়েছিলাম গত ঈদুল ফিতরে। পার্বতীপুর থেকে বন্ধুর বাইকে করে কাঁকড়া ব্রীজে ঘুরতে গিয়েছিলাম। তবে বাসেও যাওয়া যায়। পার্বতীপুর থেকে বাসে ভ্রমণ করলে আপনাকে বাসে করে চিরিরবন্দর যেতে হবে। সেখান থেকে অটো কিংবা ভ্যানে করে আপনি কাঁকড়া ব্রীজ যেতে পারেন। আবার দিনাজপুর থেকে বাসে কিংবা অটোতে করে কাঁকড়া ব্রীজ আসতে পারেন। তবে দিনাজপুর থেকে অটোতে যাতায়াত করা বেশি ভালো হবে। আমরা বিকেলের দিকে কাঁকড়া নদীতে গিয়েছিলাম।
কাঁকড়া নদীতে অবস্থিত দুটি ব্রীজই দেখতে খুব সুন্দর। পুরাতন ব্রীজটিতে কোন ট্রেন চলাচল করে না। এই ব্রীজ দিয়ে শুধুমাত্র মানুষ যাতায়াত করে। আমি দুটি ব্রীজের উপর দিয়েই হেঁটেছি। হাঁটার সময় ব্রীজের নিচের দিকে তাকালে বেশ ভয় লাগে। নতুন ব্রীজ দিয়ে না হাঁটাই ভালো। নতুন ব্রীজে উঠলে খেয়াল রাখবেন যে কোন ট্রেন আসছে কিনা এবং সময় নিয়ে ব্রীজ পাড় হবেন। কারণ, যে কোন সময় ট্রেন আসতে পারে, তখন তাড়াহুড়ো করে ব্রীজ পাড়ি দিতে গেলেই হতে পারে বিপদ। যদি ট্রেন চলে আসে এবং আপনি ব্রীজের মাঝামাঝি থাকেন তাহলে ব্রীজের পাশে দাঁড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা পাবেন, তাড়াহুড়ো করে ব্রীজ পাড়ি না দিয়ে সেখানে আশ্রয় নিতে পারেন।
কাঁকড়া নদী
এবার আসি কাঁকড়া নদীর কথায়। কাঁকড়া নদী দেখতে অপরূপ সুন্দর। ব্রীজ থেকে নদীটির সুন্দর একটা ভিউ পাবেন। এই নদীতে নৌকা চলাচল করে এবং আপনারা চাইলেই নৌকায় করে নদীটা ঘুরে দেখতে পারেন। আমরা সন্ধ্যার দিকে নৌকায় চড়েছিলাম। নৌকায় করে কাঁকড়া নদীর চারপাশের সৌন্দর্য উপভোগ করেছিলাম। অনেকে আবার নৌকায় করে নদীতে মাছ ধরেন। কাঁকড়া নদীর সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে। শীতের আগে কাঁকড়া নদীর পাড়ে সুন্দর কাশফুল ফোটে। কাঁকড়া নদীর প্রাকৃতিক সৌন্দর্য আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।
বন্ধুদের সাথে কাঁকড়া নদী ও রেল ব্রীজে ভ্রমণ করার মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকবে। ভ্রমণ শেষে বাসায় ফেরার সময় আকাশে সুন্দর চাঁদ দেখা যাচ্ছিল। বাইক থামিয়ে চাঁদের কিছু ছবি তুলেছিলাম। ঈদের সময় এই ব্রীজের আশেপাশে প্রচুর ভিড় থাকে। অন্যান্য সময় তেমন ভিড় থাকেনা।
সতর্কতা
এখানে ভ্রমণ করলে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। সাথে বাচ্চা থাকলে কখনো তাকে একা রেল ব্রীজে উঠতে দিবেন না। ব্রীজে কিংবা নদীর পাড়ে যেখানেই যান না কেন, সবসময় বাচ্চাদের খেয়াল রাখবেন। ব্রীজে উঠার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে কোন ট্রেন আসছে কিনা। তাড়াহুড়ো করে কখোনই ব্রীজ পাড় হবেন না। সর্বদা সতর্ক থাকার চেষ্টা করবেন।
পরিশেষে- দুটি সুন্দর ব্রীজের দৃশ্য, কাশফুলের সমারোহ, নৌকা ভ্রমণ আর নদীর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে কাঁকড়া নদীর তীরে যেতে হবে। পরিবার কিংবা বন্ধুদের সাথে একবার ঘুরে আসতে পারেন কাঁকড়া নদী এবং রেলওয়ে ব্রীজ। আশা করি আপনাদের ভ্রমণ অনেক উপভোগ্য হবে।
| স্থান | কাঁকড়া নদী ও রেলওয়ে ব্রীজ |
|---|---|
| গুগল লোকেশন | প্লাস কোড- JQV7+4WV, Road, 5240 |
| ডিভাইস | স্যামসাং এস ২১ আল্ট্রা |
আমিও অনেকবার কাকরা নদীর ব্রীজে গিয়েছিলাম। অনেক সুন্দর একটি জায়গা। ঈদের সময় ব্রীজের পাশে মেলা লাগে। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ ভাই
Tweet
https://twitter.com/sohan74077/status/1669708036817186816
চিরিব বন্দর কাঁকড়া রেল ব্রীজ নিয়ে খুবই সুন্দর লিখছেন ভাই, এই ব্রীজ দেখার ইচ্ছে আছে আমার। যদি কখনো সুযোগ হয় তাহলে যাবো ইনশাআল্লাহ। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করছেন ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই
চিরিরবন্দর কাঁকড়া ব্রীজে আমি অনেক কয়েকবার ঘুরতে গেছিলাম। কাঁকড়া ব্রীজটি দেখতে বেশ সুন্দর। কাকড়াঁ ব্রীজটি অনেক পর্যটন ঘুরতে আসে। অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।
ধন্যবাদ ভাই
কাঁকড়া নদী এবং রেল ব্রীজ নিয়ে আপনি খুবই সুন্দর একটি পোস্ট আমাদের সবার সাথে শেয়ার করেছেন। আপনার তোলা শেষ ছবিটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ
চিরিরবন্দরের অন্যতম সেরা দর্শনীয় স্থান কাঁকড়া নদী এবং রেলওয়ে ব্রীজ নিয়ে আলোচনা করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই
সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি I আপনার প্রতিটা ছবি অনেক সুন্দর হয়েছে ৷
ধন্যবাদ
চিরিরবন্দর কাঁকড়া নদী ও রেলওয়ে ব্রিজ এখন অনেক সুন্দর হয়েছে। এই ব্রিজ টি বর্তামন দর্শনীয় স্থান হয়ে গেছে। আপনি দারুণ ফটোগ্রাফি করছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য।
ধন্যবাদ
কাঁকড়া নদী এবং রেলওয়ে ব্রীজ অসাধারণ উপস্থাপন করেছেন ভাই। আর ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে, এক কথায় অসাধারণ। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই
কাকড়া নদীতে আর আগের মতো ভরাডুবি দেখা যায় না। এই ব্রীজটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক ছোট খাবারে দোকান। আবার এই যায়গাতে বসার জায়গা থাকার জন্য অনেকেই সেখানে গিয়ে প্রেম করছে। জায়গাটি অনেক সুন্দর আমার বেশ ভালই লাগে৷ সুন্দর লিখেছেন ভাইয়া।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ