ঢাকার ঐতিহ্যবাহী ধানমন্ডি লেক পরিদর্শন
ঢাকা শহরের একটি ঐতিহ্যবাহী জায়গা হল ধানমন্ডি লেক। জনাকীর্ণ শহরে হাতেগোণা কিছু কোলাহলমুক্ত প্রাকৃতিক জায়গা আছে যেখানে আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন, আর ধানমন্ডি লেক তার মধ্যে অন্যতম। বর্তমান ধানমন্ডি লেকের কিছু ইতিহাস আছে যা অধিকাংশ মানুষেরই অজানা।
ধানমন্ডি লেকের সংক্ষিপ্ত ইতিহাস- ঢাকা শহরের ধানমন্ডি আবাসিক এলাকায় অবস্থিত এই হৃদটি পূর্বে কারওয়ান নদীর মৃত গতিপথ ছিল। কারওয়ান নদীর পরিত্যক্ত খাল বিখ্যাত তুরাগ নদীর সাথে মিলিত হয়েছিল। পরবর্তীতে ১৯৫৬ সালে যখন ধানমন্ডিতে আবাসিক এলাকা গড়ে উঠে তখন মৃত নদীতে গড়ে উঠে এই লেক। আর জায়গার নামানুসারে লেকের নামকরণ করা হয় ধানমন্ডি লেক। ধীরে ধীরে লেকটি একটি বিনোদন পার্ক হিসেবে পরিচিতি পায়।
ধানমন্ডি লেকে আমার ভ্রমণ অভিজ্ঞতা: ধানমন্ডি লেকে বেশ কয়েকবার ঘুরতে গিয়েছি। এখানকার মনোরম পরিবেশে কিছু সময় অতিবাহিত করার পর ভুলে গিয়েছিলাম যে ঢাকা শহরে জনাকীর্ণতা কিংবা জরাজীর্ণতা বলে কিছু আছে। লেকের চারপাশে অনেক গাছপালা আছে।
রাতে ধানমন্ডি লেকে সব থেকে মনোমুগ্ধকর পরিবেশ বিরাজ করে। আলোকসজ্জার কারণে ব্রীজগুলোকে দৃষ্টিনন্দন মনে হয়। রাতের বেলা লেকের পানিতে ব্রীজের প্রতিবিম্ব অসাধারণ দেখায়। আর লেকের উপর বেশ কয়েকটি ব্রীজ আছে, যা আপনার ভ্রমণকে আরো আনন্দময় করে তুলবে। রাতের লেক ভ্রমণকে স্মরণীয় করে রাখতে হলে আপনি প্যাডেল বোটে উঠতে পারেন।
লেকের পাড়ে কিছু প্যাডেল বোট আছে। তবে প্যাডেল বোট চালানোর জন্য আপনাকে কিছু অর্থ খরচ করতে হবে। একটি বোটে সর্বোচ্চ চারজন চড়তে পারবেন। রাতে প্যাডেল বোটে চড়ার অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকবে। বন্ধু শুভর সাথে প্যাডেল বোট চালিয়ে বেশ কিছুক্ষণ লেকের চারপাশে বিচরণ করেছি। রাতে বোট চালানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, শিশুদের নিয়ে প্যাডেল বোটে না উঠাই শ্রেয়।
লেকের কাছেই রয়েছে একটি জনপ্রিয় সাংস্কৃতিক কেন্দ্র, যা রবীন্দ্র সরোবর নামে পরিচিত। এখানে প্রায়ই কোন না কোন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। বর্তমান প্রজন্মের কাছে এই জায়াগাটি খুব প্রিয়।
লেকের চারপাশে হাঁটার মত অনেক জায়গা আছে। সন্ধ্যা হলেই ঢাকা শহরের অনেক মানুষ এখানে আসেন শুধুমাত্র হাঁটার জন্য। কারণ এখানে হাঁটার জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। যারা হাঁটাকে ব্যায়াম হিসেবে নিয়েছেন এবং নিরিবিলি পরিবেশে হাঁটতে পছন্দ করেন তাদের জন্য এটি আদর্শ জায়গা।
ধানমন্ডি লেকে শিশুদেরও বিনোদনের ব্যবস্থা রয়েছে, লেকের কাছেই একটি শিশু পার্ক রয়েছে। পরিশেষে বলতে পারি ঢাকার মত জনবহুল শহরে বন্ধু এবং পরিবার পরিজন নিয়ে আড্ডা দেয়ার মত মনোরম পরিবেশ রয়েছে ধানমন্ডি লেকে।
- ডিভাইস- স্যামসাং এস২১ আল্ট্রা
- লোকেশন- P9XH+59R Dhaka
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ওয়াও অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। সত্যি ধানমন্ডির লেক দেখতে অনেক সুন্দর। রাতের ছবিগুলো অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আমাদের মাঝে ছবিগুলো শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে।
হাতির ঝীলের ছবি নাকি এটা?
হাতির ঝিল এখান থেকে অনেক দূর। এটা ধানমন্ডিতে অবস্থিত একটি লেক।
এইগুলো কোন কথা ভাতিজা৷ তোরা হামাক ছাড়ি একলা একলা কাক নিয়ে ঘুরি বেড়াওছেন৷ তাও আবার রাতের বেলা 🤔
তোমাক তো ধানমন্ডিতে আসতে কইলাম। আসলেন না।
ভাই আপনার ক্যামেরার প্রশংসা করতেই হয় আসলে খুব সুন্দর ছবি উঠেছে। ভবিষ্যতে সেখানে যাওয়ার চেষ্টা করব।
ধন্যবাদ। অবশ্যই, একবার ঘুরে আসতে পারেন।
ভাই আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। রাতের বেলাও খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্য।
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.