ছয় ঋতুর মধ্যে অন্যতম হলো- বসন্ত।

in Steem For Tradition3 years ago

রবিবার
তারিখ - ১৯ মার্চ ২০২৩

আসসালামু আলাইকুম,

প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন। আশা করি আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহ তায়ালার রহমতে ভালোই আছি। স্টিম ফর ট্রাডিশন কমিউনিটিতে আজ আমি বসন্ত কাল নিয়ে উপস্থাপন করার চেষ্টা করব।

GridArt_20230319_084959461.jpg
বসন্ত কালের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা।
ঋতুরাজ বসন্ত নিয়ে আমার কিছু উক্তিঃ

ছয় ঋতুর দেশ বাংলাদেশ।যার মধ্যে সর্বশেষ বা ষষ্ঠ ঋতু হলো বসন্ত। পঞ্চম ঋতু শীতকালকে বিদায় জানিয়ে বসন্ত কালের আগমন। ফ্লাগুন ও চৈএ এই দুই মাস মিলে হয় বসন্ত কাল।এটি বছরের শেষ ঋতু।দক্ষিনা ঝিরঝির বাতাস নাতিশীতোষ্ণ আবহাওয়া নিয়ে আসে বসন্ত। বসন্ত কালে বাংলার প্রকৃতি সাজে এক নতুন রূপে। শীতের পাতা ঝড়া গাছে নতুন পাতা গজায় ও ফুলে ফলে ভরে উঠে চারিদিক। মনের আনন্দে পাখিরা গান গাইতে শুরু করে। লাল ফুল নীল ফুল হলুদ ফুল গোলাপি ফুল নেগুনী ফুল সাদা ফুল ইত্যাদি নানান রঙের ফুলে ছেয়ে উঠে এই বাংলার প্রকৃতি।

IMG-20230318-WA0019.jpg
বোগেনভিলিয়া ফুল

এই ঋতুতে বায়ু নানা দিক থেকে প্রবাহিত হয়,কোনো নিদিষ্ট দিকে স্থির থাকে না।বসন্তের আবহাওয়া থাকে মনোরম। আকাশে কিছু কিছু মেঘ থাকলেও সার্বিক আবহাওয়া থাকে নির্মল।প্রাচীন কাল থেকেই বসন্তকে সামনে রেখে বাঙ্গালীরা মেলা সার্কাসসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। শীতের সঙ্গে তুলনা করে চলে পিঠার উৎসবও।

received_907031580420305.jpeg
received_603734407961797.jpeg
received_595565932473020.jpeg
বসন্তকালে গ্রামের মেলাতে সার্কাসের হাতি ও মেলার নগরদোলা চিত্র

বসন্তকালে পলাশ কৃষ্ণচূড়া আর শিমুলের লাল লাল ফুলে চারিদিক রঙিন হয়ে উঠে। মাধবীলতায় ও থোকা থোকা কলি ধরে, আমের বউল বৃষ্টির মতো ঝরতে থাকে। মৌমাছিরা ফুলে ফুলে মধু খায় আর আনন্দে গুণগুণ করতে থাকে। গাছে গাছে কোকিলের কুহুকুহু ডাক শোনা যায়। বসন্তে ফুটে বিভিন্ন ফুল যেমন-অশোক, হিমঝুরি,রক্তকাঞ্চন,নাগেশ্বর,পলকজুই,পলাশ আরো নানান ফুলের সমারোহ ঘটে এই বসন্ত কালে।বসন্তে প্রকৃতির রূপ অতুলনীয় তাই বসন্ত কালকে ঋতুরাজ বলা হয়।বসন্তে শীত থাকে না গরম ও বেশি পড়ে না তাই এ ঋতু আরামদায়ক।

IMG-20230308-WA0022.jpg
শিমুল গাছে নতুন ফুলের সমাহার

বসন্তের ঝতুতে দোলযাত্রা ও হলি উৎসব হয়।এই ঝতুতে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ও ঘটে। তার মধ্যে অন্যতম দুটি রোগ হলো কলেরা ও বসন্ত। বসন্তের এ সময়টাতে সকালে কুয়াশা থাকে কম। ভোরের দিকে হালকা শীত। সকালে বিছানা ছেড়ে সহজেই উঠে প্রকৃতির মধ্যে ঘুরে আসতে মন চায়।বসন্তকালে সন্ধ্যা একটু দীর্ঘতর হয় বলে বিকেলে কিছুটা অবসর কাটানোর সময় পাওয়া যায়।

IMG-20230318-WA0020.jpg
বাড়ির গাছের গোলাপ ফুল
আমার লেখা পোস্ট পড়ার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ ও ভালো থাকবেন।
মোবাইলের তথ্য সংরক্ষণঃ
মোবাইলTecno 9t spark
ক্যামেরা৩৮ মেগাপিক্সেল
পোস্টের ধরণবসন্তকাল
লোকেশনচিরিরবন্দর গুড়িয়া পাড়া
3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদ,
@siza

Sort:  
 3 years ago 

ছয় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। আর বসন্তকে ঋতু রাজ বলা হয়। বসন্তে কুকিল এর সুর চারদিকে মুখরিত করে রাখে, গাছপালা তার নতুন পাতা গজায়, শিমুলের ফুলে চারদিকে সজীব করে রাখে, এ যেনো এক অন্য রকম প্রশান্তি। আপনি অনেক সুন্দর লিখছেন আপু। অনেক সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন। অনেক ভালো লাগলো, শুভ কামনা রইলো এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Loading...
 3 years ago 

বসন্ত মানেই ফুলের ছোঁয়া বসন্ত মানে ই এক মন মুগ্ধকর পরিবেশ। ছয় ঋতুর মধ্যে বসন্তকে ঋতুরাজ নামে অভিহিত করা হয়। আপনি আপনার এই পোষ্টের মাধ্যমে আমাদের সাথে বসন্ত ঋতু সম্পর্কে অনেক সুন্দর একটি আলোচনা করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন এবং পোস্টটি দেখতে অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যর জন্য।

 3 years ago 

বসন্তের ঝতুতে দোলযাত্রা ও হলি উৎসব হয়।এই ঝতুতে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ও ঘটে। তার মধ্যে অন্যতম দুটি রোগ হলো কলেরা ও বসন্ত। বসন্তের এ সময়টাতে সকালে কুয়াশা থাকে কম। ভোরের দিকে হালকা শীত। সকালে বিছানা ছেড়ে সহজেই উঠে প্রকৃতির মধ্যে ঘুরে আসতে মন চায়

আপনার এই কথাটা আমাকে খুব ভালো লেগেছে বাংলাদেশ হল ছয়টি ঋতুর দেশ। এদেশের বিভিন্ন প্রকার সময় বিভিন্ন ঋতু বিরাজ করে। তাদের ভেতর বসন্ত হলো এক অন্যতম।বসন্তের সময় সবকিছু যেন মিলে ওঠে প্রকৃতি।প্রকৃতি এক নতুন চেনা রূপে আবির্ভাব ঘটে।গাছে গাছে নতুন নতুন ফুল ফোটে, গাছের পাতা ঝরে পড়ে শীতের একটু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে তখন।আর বসন্তের শেষে একটু একটু গরম এ সময় বিভিন্ন প্রকার রোগ বালাই ধরে। যেমন সর্দি কাশি জ্বর।ভোরের বেলা সকাল সকাল উঠে বাইরে গিয়ে হালকা হালকা কুয়াশা মনে হয় আকাশটা কিছুটা মেখে ঢাকা থাকে। প্রকৃতি তার চিরচেনা রূপে মানুষের কাছে মেলে ধরে যেন মানুষ জানতে পারে যে বসন্ত এসে গেছে। আপনার পোস্টটি পড়ে কবি নির্মলেন্দ গুণের একটি কবিতার কথা মনে পড়ে গেল।

এ না হলে বসন্ত কিসের? দোলা চাই অভ্যন্তরে,
মনের ভিতর জুড়ে আরো এক মনের মর্মর,
পাতা ঝরা, স্বচক্ষে স্বকর্ণে দেখা চাঁদ, জ্যোৎস্নাময়
রাতের উল্লাসে কালো বিষ । এ না হলে বসন্ত কিসের ?

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কি আর বলবো আমি আপনি খুব সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। বাহ আমি মুগ্ধ হয়ে গেলাম।বসন্ত কাল বছরের শেষ ঋতু। শীতের শেষে শুরু হয় বসন্তকাল।আর এই বসন্তকালে গাছে নতুন পাতা ও ফুল আসে। আপনি বসন্তকাল নিয়ে খুব সুন্দর একটা পোস্ট করছেন। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপাস্থপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বসন্ত ঋতু কে বলা হয় ঋতুরাজ। এই সময় চারিদিকে ফুল ফোটে আবহাওয়া অনেক সুন্দর হয় গ্রাম-গঞ্জের মেলা দেখা যায়। আপনি অনেক সুন্দর ছবি তুলেছেন দারুন সুন্দর ভাবে গ্রামীণ মেলার সার্কাসের কথা উল্লেখ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি বসন্তকাল সম্পর্কে লেখার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ছয় ঋতুর দেশ বাংলাদেশ। ছয় ঋতুর মধ্যে সবথেকে সর্বশ্রেষ্ঠ বসন্তকাল। ফ্লাগুন ও চৈএ দুই মাস মিলেই বসন্ত কালের আবির্ভাব। সর্বশেষ বলতে বছরের শেষ ঋতু।তার মধ্যে শীতকালকে বিদায় জানিয়ে বসন্তকালের আগমন। এই বসন্তকালে গাছে গাছে নতুন পাতা ও ফুল দেখা। বসন্ত কালে শিমুল গাছে ফুল ফোটে এবং পলাশ,কৃঞ্চচুড়া ফুলের আগমন ঘটে। এই বসন্ত কালকে আমন্ত্রন জানানোর জন্য গ্রাম্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী হালখাতা উৎসবের আয়োজন দেখা যায়।এতো সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। শুভকামনা রইল আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যর জন্য।

 3 years ago 

ঋতুর রাজা বসন্তকাল নিয়ে সুন্দর একটি উপস্থাপনা। শীতের সময় ঝড়ে পড়া গাছের পাতা বসন্তকাল আসলে নতুন করে পাতা গজায়। গাছে গাছে শিমুল ফুলের সমাহার। বসন্তকালে শুধু শিমুল ফুল নয় আরো নানান ধরনের ফুল ফোটে। বসন্ত গ্রামের বিভিন্ন জায়গায় মেলা বসে। এই মেলাতে সার্কাস ও বিনোদন মুলক অনেক ধরনের জিনিস দেখতে পাওয়া যায়।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago (edited)

বসন্ত কাল নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।ফ্লাগুন ও চৈএ এই দুই মাস মিলে হয় বসন্ত কাল।এই ঋতুটি বছরের শেষ ঋতু। এই ঝতুতে দোলযাত্রা ও হলি উৎসব হয়।সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন আপু। ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঋতুর রাজা হলো বসন্ত । মোটামুটি সবারই প্রিয় ঋতু হলো বসন্ত। আপনার তোলা ভোগেবিলিয়া ফুলটি বা দেশীয় ভাবে পরিচিত বাগানবিলাশ ফুলটির ছবি চমৎকার হয়েছে আর শিমুল ফুল তো আমার প্রিয় একটি ফুল।ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 60423.20
ETH 1583.38
USDT 1.00
SBD 0.42