ঐতিহ্যবাহী কাঠের তৈরি নৌকাsteemCreated with Sketch.

in Steem For Tradition3 years ago

সোমবার
তারিখ - ২৪ জুলাই ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে ঐতিহ্যবাহী কাঠের তৈরি নৌকা" নিয়ে পোস্ট করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

IMG_20220311_180932~2.jpg

কাঠের তৈরি নৌকা সাধারণত আমাদের দেশে নদী এবং সমুদ্র এলাকায় বেশি দেখা যায়। কেননা নদী তে মাছ ধরার জন্য জেলেরা এই ধরনের নৌকা ব্যবহার করে থাকে। আর সমুদ্র এবং নদীতে মাছ ধরার জন্য বিশেষ ভাবে তারা নৌকা তৈরি করে থাকেন। যাতে করে সেই নৌকা বেশি দিন টেকসই এবং মজবুত হয়। যার কারণে এই ধরনের নৌকা মাঝিরা অনেক দিন অনায়াসে ব্যবহার করতে পারে। তবে নৌকা শুধুমাত্র মাছ ধরার জন্য ব্যবহার করা হয় না। বিভিন্ন ধরনের কাজে নদীতে নৌকা ব্যবহার করা হয়। আপনারা যে ছবিটি দেখছেন এই ছবিটি বুড়িগঙ্গা নদী। আর এই নদীতে বিভিন্ন ধরনের ছোট, বড় নৌকা ভাড়ায় পাওয়া যায়।

IMG_20220311_180726~2.jpg

তবে আমাদের দেশে বুড়িগঙ্গা নদীর পানি অনেক দূষিত যার কারণে পানি অনেক ময়লা এবং কালো দেখাচ্ছে। যার কারণে এই পানিতে বিভিন্ন ধরনের রোগ জীবাণুর বসবাস রয়েছে। তবে এই ধরনের নৌকা ভাড়ায় চলে বেশি। অনেক পর্যটন এই বুড়িগঙ্গা নদী ঘুরতে আসেন ফলে এই ধরনের কাঠের নৌকা ভাড়া নিয়ে তারা নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যান ঘোরার জন্য। আর এই নৌকার মাঝিরা অনেক টাই ডাকাত টাইপের। কেননা তারা সুযোগ পেলে ক্রেতার পকেট ফাঁক করে দিতে জানে।

IMG_20220311_180722~2.jpg

শুধুমাত্র মানুষ না বিভিন্ন ধরনের পন্য দ্রব্য নদীর এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাওয়া আসা এই নৌকার মাধ্যমে করা হয়ে থাকে। তবে বর্তমান সময়ে আমাদের দেশে নৌকার ব্যবহার অনেক টাই কমে গেছে। যার কারণে আমাদের দেশের ঐতিহ্য আজকে হারাতে বসেছে। আর এই ধরনের কাঠের নৌকা সবাই তৈরি করতে পারে না। এই ধরনের নৌকা তৈরি করতে হলে বিশেষ কারিগরের প্রয়োজন। যারা খুব দক্ষতার সাথে এই ধরনের নৌকা তৈরি করতে সক্ষম।

IMG_20220311_180714~2.jpg

তবে আমাদের দেশে দিন দিন এই ঐতিহ্য বাহী জিনিসের ব্যবহার অনেক কমে যাচ্ছে। যার ফলে আমাদের দেশের ঐতিহ্য বিলিন হয়ে যাচ্ছে। তবে ঢাকা শহরে বুড়িগঙ্গা নদীর তীরে এখন কিছু নৌকা দেখা যায়। তারা বিভিন্ন জায়গা থেকে তাদের পছন্দের নৌকা তৈরি করে ব্যবসায়ের লাভে। অনেকে আছে তারা সফলতা অর্জন করতে পারে আবার অনেকে আছে অল্পতেই হতাশ হয়ে পড়ে। যার কারণে এই ঐতিহ্য আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। তবে নদী এবং সমুদ্র এলাকায় এখনও মাছ ধরার কাজে এই ধরনের নৌকা ব্যবহার করে থাকে।


ডিভাইসXiaomi Mi A2.
লোকেশনঢাকা , বাংলাদেশ।
ফটোগ্রাফার@shamimhossain

ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
 3 years ago 

আমাদের আশপাশের ছোট বড় নদীতে এবং বড় বড় পুকুরে খাদ্য দেওয়ার জন্য এই ছোট নৌকা ব্যবহার করা হয়। তবে সাগরে বইটা চালিত নৌকা সম্পূর্ণভাবে নিষেধ। সাগরের পানির উথাল-পাথাল ঢেউয়ে বইটা চালাতে অনেক সমস্যা হয় তাই অনেক ঝুঁকির মধ্যে পড়তে হয় মাঝিদের। সমুদ্রে ট্রলার লঞ্চ এবং শিপ চালানো হয় যেগুলোর শক্তি অনেক। তবে এখন পিকনিক স্পটে দীঘিতে কাঠের তৈরি নৌকা বেশি দেখতে পাওয়া যায়। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

এমন দৃশ্য দেখলে চোখ জুড়ে যায় ভাইয়া,
আগে প্রায় নদীতেই নৌকা দেখা যাইতো, এবং আমাদের বাড়ির পাসের নদীতেও নৌকা ছিলো কিন্তু এখন আর নেই, যুগ পরিবর্তন হচ্ছে আর আমাদের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, তবে এখনো বুড়িগঙ্গা নদীতে দেশ ভালোই নৌকা দেখা যায়, আপনি অনেক সুন্দর একটি আলোচনা আমার উপহার দিলেন, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

কাঠের তৈরি নৌকা হলো আমাদের দেশের ঐতিহ্য।বিশেষ করে নদী-নালা পার হতে এই কাঠের তৈরি নৌকাগুলো ব্যবহার করা হতো।তবে বর্তমানে দিন দিন এসব নৌকাগুলো বিলুপ্তির পথে। দারুন ফটোগ্রাফি করেছেন ধন্যবাদ আপনাকে ভাই এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ঐতিহ্যবাহী কাঠের তৈরি নৌকা নিয়ে বেশ চমৎকার একটি পোস্ট লিখেছেন ভাই। নৌকা সাধারণত ঐতিহ্য বটে। নদী পারাপার হওয়ার জন্য সাধারণত নৌকার প্রয়োজন। নৌকায় আমি অনেকবার উঠছে।ঐতিহ্যবাহী কাঠের তৈরি নৌকা নিয়ে পোস্ট উপস্থাপন করেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 
বুড়িগঙ্গার পানি কালো হলেও আপনার ছবিগুলো কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। আপনার তোলা প্রথম ছবিটি আমার খুবই ভালো লেগেছে। কাঠের তৈরি নৌকা হল আমাদের ঐতিহ্য। সর্বপ্রথম এই কাঠের তৈরি নৌকা গুলোই তৈরি হয়েছিল। নদীপথে চলাচলের একমাত্র অবলম্বন ছিল কাঠের নৌকা। তবে নৌকায় উঠলে আমার বেশ ভয় লাগে। কাঠের নৌকা নিয়ে আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। ধন্যবাদ আপনার সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।
 3 years ago 

ধন্যবাদ আপি

 3 years ago 

বাংলাদেশ নদীমাতৃক দেশ, এদেশে নদী-নালা খাল বিল হাওর অসংখ্য পরিমাণ রয়েছে। নদী নালা পারাপারের জন্য কাঠের তৈরি নৌকা অপরিসীম ভূমিকা পালন করে। এবং কি বর্ষাকালের নিচু এলাকার মানুষের যাতায়াতের প্রধান ভরসা হল নৌকা। মাছ ধরার জন্য জেলেরা কাঠের তৈরি নৌকা ব্যবহার করে। সুন্দর পোস্ট উপস্থাপন করেছেন ভাই অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ বস

 3 years ago 

নৌকায় উঠতে আমার অনেক ভালো লাগে। আমাদের গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে যেখানে বিভিন্ন বয়সের মানুষ মাছ ধরতে আসে এবং নৌকায় করে মাছ ধরে। নৌকা নিয়ে অসাধারন একটি পোস্ট করেছেন ভাইয়া। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64267.00
ETH 1823.19
USDT 1.00
SBD 0.38