স্বপ্নপুরী ভ্রমণ পর্ব - ০১steemCreated with Sketch.

in Steem For Tradition3 years ago

সোমবার
তারিখ - ০৭ আগস্ট ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে স্বপ্নপুরী ভ্রমণ পর্ব - ০১ নিয়ে পোস্ট করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

IMG-20230806-WA0009.jpg

বন্ধু রা কিছু দিন আগে আমি স্বপ্নপুরীতে গিয়েছিলাম বন্ধুদের সাথে কিছু মজার সময় কাটানোর জন্য। তো অনেক কয়েক বছর পরে আমি হঠাৎ করে এই স্বপ্নপুরীতে গিয়েছিলাম ঘোরার উদ্দেশ্যে। ঘুরতে যাওয়ার ঠিক আগে সম্পর্কে আমার এক ছোট ভাই এবং তারা চাচাতো ভাইসহ আমরা মোট তিনজন এক শুক্রবার বিকেলে স্বপ্নপুরীর উদ্দেশ্যে রওনা দিলাম।পার্বতীপুর শহর থেকে স্বপ্নপুরী খুব বেশি একটা দূরে নয়। কেননা পার্বতীপুর থেকে কিছু দূরে ফুলবাড়ী অবস্থিত। আর ফুলবাড়ী শহরে মূলত এই স্বপ্নপুরীর স্থান। তবে আমাদের মোটরসাইকেলে যেতে প্রায় এক ঘন্টা মতন সময় লেগেছিল। কেননা আমরা গ্রামের রাস্তা দিয়ে গেছিলাম। স্বপ্নপুরে যাওয়ার পরে প্রথমে যে জিনিসটা আপনারা দেখবেন সেটা হল এই সুন্দর একটি গেট। আর গেটের দুই পাশে দুইটি সুন্দর করে মূর্তি তৈরি করা হয়েছে যেটা সকলের কাছে অত্যন্ত দৃষ্টিনন্দন হিসেবে দৃশ্যপাত হয়েছে।

IMG-20230806-WA0011.jpg

স্বপ্নপুরীর ভিতরে প্রবেশ করার আগে ডান পাশে একটি গ্যারেজ রয়েছে। যেখানে আপনি খুব সহজ আপনার মোটরসাইকেল, সাইকেল, ভ্যান এগুলো খুবই সুন্দরভাবে এখানে রাখতে পারেন। এখানে অনেক সিকিউরিটির মাধ্যমে প্রতিটি গাড়ি পাহারা দেয়া হয়। যাতে করে কোন চুরি না হয়।

IMG-20230806-WA0004~2.jpg

তো আমরা এখানে মোটরসাইকেল রেখে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। প্রতিটি টিকিটের মূল্যে ১০০ টাকা করে। যেহেতু আমরা তিনজন ছিলাম সে ক্ষেত্রে আমাদের টিকিটের মূল্য ৩০০ টাকা লেগেছিল এবং টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম।

IMG-20230806-WA0012.jpg

সেই সাথে বাহিরে মূর্তির পাশে এমন সুন্দর দুই সাইডে দুটি পিলার তৈরি করা আছে। যেটাতে মানুষের নজর আরো আকৃষ্ট করে। তবে স্বপ্নপুরী জায়গাটি পরিবার নিয়ে এবং বন্ধু বান্ধবদের সাথে ঘুরে অনেক মজা আছে। সেগুলো আপনারা আর পরবর্তী পোস্টের মাধ্যমে জানতে পারবেন।

IMG-20230806-WA0006.jpg

গেট দিয়ে ভিতরে প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন দুই পাশের রাস্তা এবং রাস্তার দুই প্রান্তে অসংখ্য সুন্দর বিভিন্ন ধরনের গাছ লাগানো রয়েছে। যেটার কারণে এই স্বপ্নপুরী তার সৌন্দর্য আরো বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। তবে এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো রয়েছে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য।

IMG-20230806-WA0008.jpg

স্বপ্নপুরী পার্কের ভিতরে ভিন্ন ভিন্ন ডিজাইনের জিনিসপত্র রয়েছে। যেটা মানুষের আরও মুগ্ধ করতে পারে। তবে আমি দেখে অনেকটা আনন্দিত ছিলাম যে এই জায়গাটিতে এসে আমাদের সময়টা বৃথা হয়নি। কেননা এই স্বপ্নপুরী এতটাই সুন্দর যে এর ভিতর ঘুরে ঘুরে শেষ করা অসম্ভব। একটা থেকে আরেকটা অনেক সুন্দর এবং বিভিন্ন জিনিসপত্র রয়েছে। সেটা আপনারা এই ছবিটা দেখলে বুঝতে পারছেন যে, অনেক সুন্দর করে এই জিনিসটার ডিজাইন করা হয়েছে।


ডিভাইসSamsung A52.
লোকেশনস্বপ্নপুরী, ফুলবাড়ি, দিনাজপুর।
ফটোগ্রাফার@shamimhossain

ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
 3 years ago 

উত্তরাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা স্বপ্নপুরী। স্বপ্নপুরীর মনমুগ্ধকর পরিবেশ যা সবাইকে আকর্ষিত করে, স্বপ্নপুরী দেখতে আমার কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আপনি সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন ভাই। আপনার ফটোগ্রাফার সাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই ।

 3 years ago 

ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

স্বপ্নপুরী অনেক কয়েকবার গিয়েছিলাম বেশ সুন্দর একটি জায়গা। এখানে ঘোরার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে যা দেখে মন ভরে যায়। আপনি স্বপ্নপুরী নিয়ে অনেক সুন্দর একটি বর্ণনা দিয়েছেন ভাইয়া। এবং প্রত্যেকটি ফটো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ঘোরাঘুরি করার জন্য স্বপ্নপুরী জায়গাটা আমার মনে হয় বেস্ট। যদিও একটু বেশি টাকা খরচ হয় তথাপি আনন্দ অনেক বেশি পাওয়া যায়। অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

স্বপ্নপুরীতে অনেক কয়েকবার গিয়েছিলাম, অনেক সুন্দর একটি পরিবেশ, দিন দিন স্বপ্নপুরী আরও উন্নত হচ্ছে, সত্যি স্বপ্নপুরীর ভিতরটা অনেক সুন্দর, স্বপ্নপুরী নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছেন, এবং ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিলো, ভাইয়া পরের পর্ব গুলো দেখার উপেক্ষায় রইলাম।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

দিনাজপুরের সবচেয়ে বড় পিকনিক স্পট হল স্বপ্নপুরী।সেখানে গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়। বন্ধুদের সঙ্গে গিয়েছেন অনেক আনন্দ করেছেন শুনে অনেক ভালো লাগলো।স্বপ্নপুরী সম্পর্কে আপনার আরো পর্বগুলো দেখতে আসা ব্যক্ত করি।দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago (edited)

তোরা হামাক রাখি একা একা যাছেন বাহে। এটা কি ঠিক হওছে।😁😁 আমি সেই ১০ বছর আগে গিয়েছিলাম তখন এই রকম গেট ছিল না। গেটের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাই। সুন্দর ভাবে উপস্থাপন করছেন।

 3 years ago 

তোমরা শালি নিয়া ঘুরতে যাও হামার কি কও না কি🙄🙄🙄

 3 years ago (edited)

স্বপ্নপুরী আমি অনেক কয়েকবার গেছিলাম।আসলে স্বপ্নপুরীর গেট টা অনেক সুন্দর।এই গেট টা আমার কাছে খুব ভালো লাগে।স্বপ্নপুরীতে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এবং সেগুলো দেখার মত।আপনি সুন্দর ভাবে আপনার প্রথম পাঠের রিভিউ উপস্থাপন করেছেন।পর্ব ২ এর জন্য অপেক্ষায় রইলাম ভাই।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64136.77
ETH 1797.92
USDT 1.00
SBD 0.39