গ্রাম অঞ্চলে নদী পারাপারের অন্যতম মাধ্যম হলো "কাঠের তৈরি ব্রিজ"steemCreated with Sketch.

in Steem For Tradition3 years ago

মঙ্গলবার
তারিখ - ১৮ জুলাই ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে গ্রাম অঞ্চলে নদী পারাপারের অন্যতম মাধ্যম হলো "কাঠের তৈরি ব্রিজ" নিয়ে পোস্ট করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

SHA_20230715_130929479__storage_emulated_0.jpg

বন্ধুরা, গ্রাম অঞ্চলে চলাচল করার জন্য বিভিন্ন ধরনের রাস্তা ব্যবহার করা হয়। যেমন ধরেন মাটির রাস্তা, ইটের তৈরি সলিং এর রাস্তা এই দুইটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং নদী পার হওয়ার জন্য বিভিন্ন ধরনের সেতু বা ব্রিজ তৈরি করা হয়। কিন্তু যে সব এলাকায় নদীর উপর সেতু বা ব্রিজ নেই সেই এলাকার মানুষজন নদী পার হওয়ার জন্য কাঠের তৈরি বা বাঁশের তৈরি এক ধরনের ব্রিজ নির্মাণ করে থাকে। যাতে করে তাদের চলাচল করার জন্য অনেক সুবিধা হয়।

SHA_20230715_131124896__storage_emulated_0~2.jpg

আর এই ধরনের ব্রিজ গুলো গ্রামে দেখতে পাওয়া যায়। কেননা শহর এলাকায় কাঠ বা বাঁশের তৈরি সেতু ব্যবহার করা হয় না। তবে এই সব কাঠের ব্রিজ বা বাঁশের ব্রিজ গ্রামের লোকজন মিলে বিভিন্ন উদ্যোগ নিয়ে এই ধরনের ব্রিজ তৈরি করে থাকে। কারণ নৌকা দিয়ে নদী পার হওয়ার মতন সময় সব সময় পাওয়া যায় না। তার জন্য এ ধরনের বাঁশের তৈরি বা কাঠের তৈরি সেতু বা ব্রিজ তৈরি করার মাধ্যমে এক গ্রাম থেকে অন্য গ্রামে খুব সহজে যাতায়াত করা যায়। এমন কি অনেক গুরুত্বপূর্ণ হাট বা শহর অঞ্চলে পর্যন্ত যাওয়া যায়।

SHA_20230715_131226287__storage_emulated_0~2.jpg

আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি একটি নদীর উপর কাঠের ব্রিজ তৈরি করা হয়েছে। আর এই নদীতে নিচে বাঁশের জায়গায় এক ধরনের গাছ ব্যবহার করা হয়েছে এবং সে গাছের উপরে কাঠের তৈরি সেতু বা ব্রিজ তৈরি করা হয়েছে। কেননা এই কাঠ অনেক দেরিতে নষ্ট হয়। যার ফলে এই ব্রিজ নির্মাণের জন্য এই গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যার কারণে বাঁশের পরিবর্তে এই গাছ গুলো ব্যবহার করা হয়েছে। পানিতে বাঁশের সেতু তৈরি করলেন কিছুদিন পরে সে বাঁশ গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য এ ধরনের গাছ ব্যবহার করা হয়েছে যাতে এই সেতুটি টেকসই বেশি হয়ে থাকে। আর এই ধরনের ব্রিজ বা সেতু এলাকার মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে থাকে।

SHA_20230715_131003284__storage_emulated_0~2.jpg

বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে, এই কাঠের তৈরি ব্রিজের উপর দিয়ে মানুষজন পারাপার হচ্ছে এবং সেই সাথে সাইকেল, মোটরসাইকেল সব কিছুই এ ব্রিজ টির উপর দিয়ে চলাচল করছে। তাহলে একবার চিন্তা করে দেখুন যে এই ব্রিজটা কতটা মজবুত করে তৈরি করা হয়েছে। যার ফলে সাইকেল, মোটরসাইকেল উভয় একত্রে ব্রিজের এক পার থেকে অন্য পারে খুব সহজে যেতে পারছে। কিন্তু এই ব্রিজ টি যদি না থাকতো তাহলে দুই পারের মানুষজন অনেক কষ্ট জীবন যাপন করতে হতো। এমনকি নৌকা সব সময় পাওয়া যায় না এবং নৌকাতে সাইকেল মোটরসাইকেল উঠা নামা করাতে অনেক কষ্ট কর একটি কাজ। যার কারণে এই ব্রিজটি তৈরি হওয়ার ফলে এলাকার মানুষের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তৈরি হয়েছে।

SHA_20230715_130912554__storage_emulated_0.jpg

ডিভাইসSamsung A52
ক্যামেরাG- Cam
লোকেশনপার্বতীপুর , বাংলাদেশ।
ফটোগ্রাফার@shamimhossain

ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
 3 years ago 

আগের দিনে গ্রাম গঞ্জের মানুষ বাঁশের তৈরি সাঁকো ব্যবহার করতো, একটু পরিবর্তন পাওয়ার জন্য এবং যানবাহন, যেমন ভ্যান সাইকেল এগুলো পারাপারের জন্য কাঠের তৈরি সাঁকো ব্যবহার করা শুরু করলো। গ্রামের সকলে মিলে মিশে সাঁকো তৈরি করে থাকে। সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই অনেক ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ ভাই ।

 3 years ago 

ধন্যবাদ বস।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

কাঠের বানানো ব্রিজটি দেখতে অনেক সুন্দর। সাধারণত গ্রামের এলাকায় মানুষের পারাপারের জন্য এমন ব্রিজ গুলো দেখতে পাওয়া যায়। ছবিগুলো অনেক সুন্দর তুলেছেন ভাই।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

দেখেই বোঝা যাচ্ছে কাঠের ব্রিজ একেবারেই শক্ত এবং মজবুত। এক সময় আমাদের এলাকায় ও দুইটি কাঠের ব্রিজ ছিলো। তবে আপনার তোলা কাঠের ব্রিজটি একেবারেই ভিন্ন আমাদের সময় বাঁশের তৈরি ছিলো। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

গ্রামাঞ্চলের খাল বিল নদী পার হওয়ার জন্য এসব কাঠের ব্রিজ ব্যবহার করা হয়। বাংলাদেশের বিশেষ করে নদী এলাকাগুলোতে এসব কাঠের ব্রিজগুলো সব থেকে বেশি লক্ষ্য করা যায়। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

তবে এই সব কাঠের ব্রিজ বা বাঁশের ব্রিজ গ্রামের লোকজন মিলে বিভিন্ন উদ্যোগ নিয়ে এই ধরনের ব্রিজ তৈরি করে থাকে।

ঠিক বলেছেন ভাই।
ছোটবেলায় এরকম ব্রিজ অনেক দেখেছিলাম। আমাদের এলাকায় এখন আর এরকম ব্রিজ দেখা যায় না। ফটোগ্রাফি গুলো অনেক ভালো হয়েছে ভাই।শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

কাঠের তৈরি ব্রীজ নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। নদী পারাপারের জন্য কাঠের বা বাশের তৈরি ব্রীজ করে থাকেন গ্রাম অঞ্চলের লোকেরা। তোরা ফির কোঠে বেড়াইতে গেছিলেন বাহে।🙂

 3 years ago 

ধন্যবাদ..... দেশের সব জায়গায় ঘুরমু বাহে😁😁😁

 3 years ago 

কাঠের তৈরী ব্রিজ নিয়ে আপনি অসাধারণ একটি পোস্ট লিখেছেন।আমার নানি বাসার ঐদিকে ও এইরকম একটি কাঠের ব্রিজ রয়েছে। একসময় নদী পারাপারের একমাত্র মাধ্যম কাঠ বা বাঁশের তৈরি ব্রিজ হলেও এখন ইট বালু রট সিমেন্ট দিয়ে বড় বড় ব্রিজ তৈরি করা হচ্ছে। আপনার ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ আপি

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64018.51
ETH 1844.70
USDT 1.00
SBD 0.38