ঈশ্বরদী শহরের ঐতিহ্যবাহী খাবার "লাড্ডু"steemCreated with Sketch.

in Steem For Tradition3 years ago

বৃহস্পতিবার
তারিখ - ০৬ জুলাই ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে "ঈশ্বরদী শহরের ঐতিহ্যবাহী খাবার লাড্ডু " নিয়ে পোস্ট করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

IMG-20230705-WA0014.jpg

বন্ধুরা কিছুদিন আগে আমি ঈশ্বরদী শহরে গিয়েছিলাম। সেখানে আমি অফিসের কাজের জন্য গিয়েছিলাম। অফিসের কাজ শেষ করে আমরা ঈশ্বরদী বাজারে কিছু সময় ঘোরাঘুরি করলাম। তখন দেখলাম যে ঈশ্বরদী শহরের একটি জনপ্রিয় মিষ্টির দোকান। আর সেই মিষ্টি দোকানের নাম বনলতা সুইটস এন্ড বেকারি। তাই মনে উৎসাহ জাগে যে ভিতরে কি কি মিষ্টি আছে সেটা দেখার জন্য। তাই আর দেরি না করে আমি এবং আমার কলিগ দুজনে মিলে এই বনলতা সুইটস এন্ড বেকারি মিষ্টির দোকানে চলে গেলাম। গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের মিষ্টি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। তার মধ্যে আমার সব থেকে ভালো লাগলো এই লাড্ডু।

IMG-20230705-WA0006.jpgIMG-20230705-WA0007.jpg
IMG-20230705-WA0010.jpg

তারপর আমরা একটি লাড্ডু টেস্ট করে দেখলাম। এতটা পরিমান সুস্বাদু এটা বলার বাহিরে। আমি এই লাড্ডু খেয়ে লাড্ডুর প্রতি একটা দুর্বলতা কাজ করল। কেননা এই রকম স্বাদের লাড্ডু আমি এর আগে কখনো খাই নি। শুনলাম এই লাড্ডু নাকি ঈশ্বরদী শহরের অনেক পরিচিত এবং এই লাড্ডুর চাহিদা নাকি ঈশ্বরদী শহরে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। তার কারণে আমিও বাসার জন্য এই লাড্ডু ক্রয় করলাম বাসায় নিয়ে আসার জন্য।

IMG-20230705-WA0009.jpg

তবে এই লাড্ডুর দাম কিছুটা হলেও অন্য মিষ্টি থেকে বেশি। কেননা এটি একটি শহরের ঐতিহ্যবাহী মিষ্টির অন্তর্ভুক্ত। আর বাঙালি জাতি মিষ্টি খুবই পছন্দ করে। তবে এই লাড্ডুর সাথে আরো অনেক ধরনের মিষ্টি ছিল। যেমন : ক্ষীর চমচম, ক্ষীর সন্দেশ, দই বিভিন্ন প্রকারের মিষ্টি ইত্যাদি।

IMG-20230705-WA0012.jpg

ঈশ্বরদী শহরের স্টেশনের পাশে এই বাজারটি অবস্থিত। যার কারনে এই বাজারে যাত্রী চাপটা একটু বেশি হয়। কেননা যারা দূর দূরান্ত থেকে যাতায়াত করে অনেক সময় এই স্টেশনের ট্রেন লেট থাকার কারণে তারা বাজারটা ঘুরে দেখে। আর সেজন্য কর্তৃপক্ষ অনেক সুন্দর এবং জনপ্রিয় একটি মিষ্টির দোকান বনলতা সুইটস এন্ড বেকারি নামে এই দোকানটি দিয়েছে। তবে বেশিরভাগ এখানে মিষ্টি জাতীয় খাবার বেশি পাওয়া যায়। তাছাড়াও বেকারির কিছু জিনিসপত্র যেমন : কেক, বিস্কুট, চানাচুর ইত্যাদি পাওয়া যায়। তবে দোকানের ভিতরে অনেক সুন্দর ভাবে ডেকোরেশন করা।

IMG-20230705-WA0011.jpg

মিষ্টির সাইট টা আলাদা এবং বেকারির সাইট টি আলাদা করা। যাতে করে খুব অল্প সময়ের মধ্যে ক্রেতা তার পছন্দের জিনিসটি ক্রয় করতে পারে। আর এ লাড্ডুর বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রতি কেজি লাড্ডুর দাম ৮২০ টাকা করে বিক্রি করা হচ্ছে। তাই আমি আমার বাসার জন্য এক কেজি লাড্ডু ক্রয় করলাম এবং বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসার পরে আমার ছোট বোন এই লাড্ডু খেয়ে অনেক খুশি। আর আমাকে বলল যে পরবর্তীতে ঈশ্বরদী শহরে গেলে যেনো পুনরায় আমি এই লাড্ডু তার জন্য নিয়ে আসি।

IMG-20230705-WA0012.jpg
ডিভাইসXiaomi Mi A2 .
লোকেশনঈশ্বরদী , বাংলাদেশ।
ফটোগ্রাফার@shamimhossain

ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
 3 years ago 

লাড্ডু আমার অনেক পছন্দের একটি খাবার। আমি প্রায়ই লাড্ডু খেয়ে থাকি।ইশ্বরদি রেলওয়ে স্টেশনে কখনও যাওয়া হয়নি। তবে লাড্ডু অনেক মজাদার একটি খাবার। এই লাড্ডু দেখেই জিভে পানি চলে আসছে।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ঈশ্বরদী রেইল স্টেশনে আমার কখনো যাওয়া হয়নি। লাড্ডু এমনতেই খেতে মজা লাগে কিন্তু আপনারটা অনেক সুস্বাদু হবে বলে মনে হচ্ছে। লাড্ডুর কালার অনেক সুন্দর ভাই। সবকিছু ঠিক থাকলেও এই লাড্ডু কিনে খাওয়া সম্ভব না ভাই।৮২০ টাকা কেজি কেমনে কি? ভাই।

 3 years ago 

ভালো জিনিসের দাম টাই একটু বেশি🤭🤭

 3 years ago 

লাড্ডু খেতে বেশ ভালোই লাগে।আপনার তোলা ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে লাড্ডু গুলো বেশ মজাদার হবে। ঈশ্বরদীর এই লাড্ডু সম্পর্কে বেশ ভালো ধারণা দিয়েছেন দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ঈশ্বরদী শহরের ঐতিহ্যবাহী লাড্ডু নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন। আমরা যেসব লাড্ডু খেয়ে থাকি সেসব লাড্ডুর থেকে একটু ভিন্ন ধরনের দেখা যাচ্ছে। লাড্ডু আমাকে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

লাড্ডু আমার অনেক পছন্দের একটা খাবার।তবে আপনার তোলা লাড্ডুর পিক দেখে আমার জিভে জল চলে আসতেছে।আপনি ঈশ্বরদী শহরের ঐতিহ্যবাহী লাড্ডু নিয়ে সুন্দর আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

লাড্ডু খুবই জনপ্রিয় মিষ্টান্ন, ঈশ্বরদীর লাড্ডুর খুব নাম ডাক রয়েছে। খুবই সুন্দর লিখছেন ভাই। দারুণ ফটোগ্রাফি করছেন। দেখে তো লোভ লেগে গেলো। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

লাড্ডু আমার অনেক প্রিয়। যখন শহরে থাকতাম প্রায়ই আমরা লাড্ডু খেতাম। অনেক সময় বিয়ে বাড়িতেও তবারক হিসেবে লাড্ডু দেওয়া হয়। পূজার কাজেও লাড্ডু ব্যবহৃত হয়। অনেক সুন্দর লিখেছেন। ছবিগুলো খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64714.33
ETH 1860.66
USDT 1.00
SBD 0.38