ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িsteemCreated with Sketch.

in Steem For Tradition3 years ago

শুক্রবার
তারিখ - ১১ আগস্ট ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি নিয়ে পোস্ট করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

IMG-20230810-WA0013.jpg

বন্ধুরা, আজকে আমি আপনাদের সকলের মাঝে আমাদের দেশের একটি ঐতিহ্য নিয়ে পোস্ট করতে যাচ্ছি। আর আজকে আমার পোস্ট টি হচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। কেননা বর্তমান সময়ে এই ঘোড়ার গাড়ি দেখা যায় না বললেই চলে। তবে কিছু কিছু জায়গায় এখনো আমাদের এই ঐতিহ্য টিকে ধরে রেখেছে। তার মধ্যে একটি হচ্ছে বিভিন্ন ধরনের পিকনিক স্পট। কেননা এই পিকনিক স্পটে বিভিন্ন জায়গা থেকে পর্যটন আসে পিকনিক স্পটে ঘুরার জন্য। আর সেখানে তারা এ ধরনের ঘোড়ার গাড়ি দেখতে পায়। তবে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি স্বপ্নপুরী পিকনিক স্পট থেকে তোলা। আর এই জায়গাটি ফুলবাড়ি তে অবস্থিত।

IMG-20230810-WA0009.jpg

তবে এই ঘোড়া গুলো দেখে অনেকটা শক্তিশালী মনে হচ্ছে। কেননা দুর্বল ঘোড়া এভাবে অনেক মানুষকে নিয়ে যাতায়াত করতে পারে না। আর বর্তমান সময়ে খুবই কম আমরা ঘোড়ার গাড়ি দেখে থাকি। তবে যে সব পিকনিক স্পটে এই ধরনের ঘোড়ার গাড়ি রয়েছে সেখানে অনেকটা চড়া দামে এই ঘোড়ার গাড়িতে উঠে ঘুরতে হয়। তারা জানে যে মানুষ শখের বসে এই ঘোড়ার গাড়িতে উঠেন। তবে অবশ্য এই ধরনের ঘোড়ার গাড়িতে উঠার জন্য ছোট বাচ্চারা বিশেষ করে বেশি জেদ ধরে। তারা এর আগে কখনো ঘোড়ার গাড়িতে ওঠে নাই তারা কারণে তারা এই গাড়িতে উঠতে বেশি আগ্রহ প্রকাশ করে। অবশ্য ঘোড়ার গাড়িতে আমিও আজ পর্যন্ত উঠি নাই।

IMG-20230810-WA0011.jpgIMG-20230810-WA0008.jpg
IMG-20230810-WA0006.jpg

প্রাচীন যুগে রাজা বাদশারা এ ধরনের ঘোড়ার গাড়ি ব্যবহার করত। তারা যেখানেই ভ্রমণ করুক না কেন তারা ঘোড়ার গাড়িতে কিংবা ঘোড়ার পিঠে উঠে বিভিন্ন জায়গা ভ্রমণ করত। কিন্তু বর্তমানে আমাদের দেশে দিন দিন ঘোড়ার সংখ্যা অনেকটা কমে গিয়েছে যার ফলে এই ধরনের ঘোড়ার গাড়ি খুবই কম দেখা যায়। তবে অনেক মানুষ আছেন যারা সখের বসে ঘোড়া পালন করে থাকে। আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার স্বপ্নপুরী নামক স্থানে এটি অবস্থিত। তবে আপনারা যারা ঘোড়ার গাড়িতে উঠতে চান তারা এই স্বপ্নপুরী পিকনিক স্পটে এসে এই ঘোড়ার গাড়িতে উঠতে পারেন। অবশ্য এই ঘোড়ার গাড়িতে উঠতে কত টাকা খরচ হয় আমি সঠিক জানি না। সে জন্য আমি আপনাদেরকে বলতে পারলাম না। অবশ্য বর্তমান বাজার অনুযায়ী কিছুটা বেশি দামে এই ঘোড়ার গাড়িতে উঠতে হবে।

IMG-20230810-WA0016.jpg
IMG-20230810-WA0007.jpgIMG-20230810-WA0004.jpg

ঘোড়ার ঘাড়ি আমাদের দেশের একটি ঐতিহ্য। এই ঘোড়ার গাড়ির ব্যবহার আমাদের দেশে যুগ যুগ ধরে হয়ে আসছে। কিন্তু এ ধরনের ঘোড়া গুলোকে বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয় এবং এই ঘোড়া গুলোকে পরিপূর্ণ এবং পুষ্টিকর খাবার ও চিকিৎসার সুব্যবস্থা করতে হয়। কেননা একটি প্রাণীকে সবসময় সেবা যত্ন করতে হয় যাতে করে প্রাণী টি সুস্থ থাকে। আর যদি সুস্থ না থাকে তাহলে মানুষকে নিয়ে এভাবে সে ভ্রমণ করতে পারবে না।


ডিভাইসSamsung A52.
লোকেশনস্বপ্নপুরী, ফুলবাড়ি, দিনাজপুর।
ফটোগ্রাফার@shamimhossain

ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
 3 years ago 

এটি আমার পরিচিত ঘোড়ার গাড়ি ভাইয়া, স্বপ্নপুরীতে আমি এই ঘোড়ার গাড়িতে চড়েছিলাম। আর ঘোড়ার গাড়িগুলো সাধারণত স্পট বা পার্ক গুলোতে দেখা যায়। এছাড়াও ঘোড়ার গাড়ি আমাদের ঐতিহ্য। অনেক যুগ যুগ ধরে এই ঘোড়ার গাড়ির চলে আসতেছে। ঘোড়ার গাড়ি সম্পর্কে অনেক সুন্দর আলোচনা করেছেন ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 
আপনার মত আমিও কোনদিন ঘোড়ার গাড়িতে উঠিনি। এটি একটি রাজকীয় বাহন। আগের যুগের রাজা-বাদশাহ্ রা ঘোড়ার গাড়িতে চড়ে তাদের রাজ্য ঘুরে দেখতেন। এখন এই ঘোড়ার গাড়িগুলো বিভিন্ন পিকনিক স্পটে দেখতে পাওয়া যায়। তবে এতে টিকেট কেটে বা চড়ামূল্য পরিশোধ করে উঠতে হয়। এটি আমাদের দেশের একটি প্রাচীন ঐতিহ্য। অনেক ধন্যবাদ এই ঐতিহ্যটি আমাদের সামনে তুলে ধরার জন্য।
 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি নিয়ে দারুন একটি পোস্ট করেছেন ভাই। আমিও স্বপ্নপুরীতে গিয়েছিলাম,সেখানে ঘোড়ার গাড়ি দেখেছি। আগে রাজা বাদশাদের বাহন ছিলো এই ঘোড়ার গাড়ি। এখন তেমন একটা ঘোড়ার গাড়ি দেখা যায় না। তবে এখন বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য বিশেষ কোনো পার্কে অথবা ঢাকা শহরে দেখা যায় ঘোড়ার গাড়ি। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ঘোড়ার গাড়ি আমারও অনেক ভালো লাগে ভাইয়া, তবে আপনার মত আমিও এখন পর্যন্ত ঘোড়ার গাড়িতে কখনো উঠিনি, আসলেই ঘোড়ার গাড়ি আমাদের ঐতিহ্য কারণ অনেক যুগ যুগ ধরে আমরা ঘোড়াকেই দেখে আসতেছি। ঘোড়ার গাড়ি সম্পর্কে আপনি অনেক বিস্তারিত আলোচনা করেছেন। ফটোগ্রাফি গুলা মারাত্মক লেবেলের ছিলো। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

জ্বী ভাইয়া প্রাচীন যুগের রাজা-বাদশারাই এই ঘোরার গাড়িগুলো তাদের কাজের জন্য ব্যবহার করতেন। এবং এগুলো এতটাই সুন্দর ছিল যে দেখে মন ভরে যেত। এরকম অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ঘোড়ার গাড়ি দেখতে অনেক ভালো লাগে।স্বপ্নপুরীর এই ঘোড়ার গাড়ি আমিও দেখেছি ভাই ।ছোটবেলায় ঘোড়ার গাড়িতে অনেক চড়েছি সেই স্মৃতিটুকু মনে করিয়ে দিলেন আপনি। এটি হলো আমাদের দেশের এক ঐতিহ্য দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63947.25
ETH 1846.06
USDT 1.00
SBD 0.38