দিনাজপুরে সবচেয়ে বড় পুরাতন বইয়ের বাজার "কাচারি"steemCreated with Sketch.

in Steem For Tradition3 years ago

মঙ্গলবার
তারিখ - ১৫ আগস্ট ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে দিনাজপুরে সবচেয়ে বড় পুরাতন বইয়ের বাজার "কাচারি" নিয়ে পোস্ট করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

IMG_20230724_105913~2.jpg

বন্ধু রা আমাদের উত্তর অঞ্চলের মানুষ এখানে যারা আছেন তারা সকলেই দিনাজপুরের কাচারি পরিচিত। কেননা এই স্থান পুরাতন বই বিক্রি করার জন্য বিখ্যাত। এখানে এমন কোনও বই নেই যে পাওয়া যায় না। এখানে সব শ্রেণীর বই পাওয়া এবং সেই বই এর মূল্য অনেকটাই কম হয়ে থাকে। বর্তমানে আমাদের দেশে লাইব্রেরিতে নতুন বই এর মূল্য অনেক বেশি। যার কারণে নিম্ন আয়ের মানুষ এই কাচারি থেকে পুরাতন বই ক্রয় করে থাকে।

IMG_20230724_110058~2.jpg

আপনারা দেখছেন যে এই ভ্যানের উপরে বিভিন্ন ধরনের বই নিয়ে বিক্রেতা রাস্তার পাশে অবস্থান করছে তার ভ্যানের উপর থাকা বই গুলো বিক্রি করার উদ্দেশ্যে। এখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বই বিক্রি করা হয়ে থাকে। তাদের কথা মতো তারা সকাল ০৮ ঘটিকা থেকে এখানে আসে বই বিক্রি করার জন্য। অবশ্য এই বই গুলো অনেক মেধাবী ছাত্র - ছাত্রী ক্রয় করে থাকে। সেই সাথে আমাদের দেশের দিনাজপুর শহরে এই বড় মাঠ অনেক বেশি পরিচিত লাভ করেছে।

IMG_20230724_105942~2.jpg

এই স্থান টি দিনাজপুর বড় মাঠ এর পাশে অবস্থিত। আর এখানে বিভিন্ন ধরনের মানুষ আসা যাওয়া করে এবং এখানে এসে বই ক্রয় করে থাকেন। দিনাজপুরে সবচেয়ে বড় পুরাতন বইয়ের বাজার "কাচারি" সেটা আমরা সকলেই যেনে থাকি।আর এই কাচারি থেকে এমন কোনও মানুষ নেই যে দিনাজপুর শহরে থেকে বই ক্রয় করে নাই। এখানে স্বল্প দামে বিভিন্ন ধরনের বই কিনতে পাওয়া যায়। আবার অনেকে এখান থেকে বই ক্রয় করে নিয়ে গিয়ে বাহিরে বিক্রি করে অনেকে।

IMG_20230724_105920~2.jpg

কিছু দিন আগে আমি দিনাজপুর শহরে গিয়েছিলাম একটি পরীক্ষা দেওয়ার জন্য। সেখান থেকে পরীক্ষা দিয়ে আমি দিনাজপুরে সবচেয়ে বড় পুরাতন বইয়ের বাজার "কাচারি" মার্কেটে গিয়েছিলাম। সেখান গিয়ে কিছু ফটোগ্রাফি করলাম এবং অনেক বই এর দোকান ঘুরে দেখলাম। তারপর বই বিক্রেতার সাথে কিছু সময় কথা বলে আমি চলে আসলাম।

IMG_20230724_105916~2.jpg

ডিভাইসXiaomi Mi A2.
লোকেশনদিনাজপুর।
ফটোগ্রাফার@shamimhossain

ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
 3 years ago 

দিনাজপুরের পুরাতন বইয়ের বাজার কাচারি কখনো যাওয়া হয়নি তবে আমার একটা ফ্রেন্ড দিনাজপুরে থাকে সে সেখান থেকে নাকি পুরাতন বই নিয়েছিল তার কাছে শুনেছিলাম।পুরাতন বইয়ের বাজার সম্পর্কে অনেক সুন্দর একটি বিস্তারিত আলোচনা আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

দিনাজপুরের পুরাতন বইয়ের বাজার কাচারি নিয়ে সুন্দর উপস্থাপন করেছেন ভাই। আগে পুরাতন বই বেশি চলতো, আমিও বেশ কয়েকবার পুরাতন বই কিনেছি। দিনাজপুর বড় মাঠ এর পাশে অবস্থিত এই মার্কেটটি, নেক্সট টাইম আবার গেলে আমাকে নিয়ে যাইয়েন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনি পুরাতন বইয়ের দারুণ ফটোগ্রাফি করেছেন ভাই। আবারো আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

কখনো সেখানে যাওয়া হয়নি বন্ধুদের মুখে অনেক নাম শুনেছি সেখানে সব ধরনের পুরাতন বই পাওয়া যায়। কিন্তু আমি কয়েকবার রংপুরে গেছিলাম পুরাতন বই কিনার জন্য। তবে এখন ভার্সিটিতে তেমন বইয়ের দরকার হয় না। তাই পুরাতন বইয়ের তেমন একটা চাহিদা নেই। অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

কাচারি মার্কেট থেকে আমিও বেশ কয়েকবার বই কিনেছিলাম। সেখানে অনেক কম দামে বই পাওয়া যায়। আমি প্রায় সব ক্লাসের বই সেখান থেকে কিনে নিয়ে আসি। সম্ভাব্য আপনার ছবিতে থাকা ভ্যান গাড়ি থেকেই কিনেছিলাম ভাই। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই আবার বই কিনতে যাবো কাচারি মার্কেটে। পুরাতন বইয়ের মার্কেট নিয়ে আপনি সুন্দর পোস্ট করেছেন ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ ভাই

Posted using SteemPro Mobile

 3 years ago 

বই নিয়ে বিস্তারিত আপনার পোস্ট পড়ে ভালো লাগলো,যারা এ জায়গা সম্পর্কে জানেনা তাদের জানা হলো।অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন,ফটোগ্রাফি সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপি

Posted using SteemPro Mobile

 3 years ago 

দিনাজপুর পুরাতন বইয়ের বাজার এর কথা শুনেছি। কিন্তু কখনো যাওয়া হয়নি। আপনার ফটোগ্রাফির মাধ্যমে আজকে কাচারি পুরাতন বই বাজার দেখলাম। বই বাজার সম্পর্ক অনেক সুন্দর লিখেছেন। আপনার পোস্টে এটা জানতে পারলাম কয়টা থেকে কয়টা পর্যন্ত বই বিক্রি করা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

এ বছর আমি কাচারি বইয়ের বাজার থেকে বেশ কিছু বই কিনে এনেছি। এই বছর প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিউজপ্রিন্ট কাগজের বই বিতরণ করার ফলে গত বছরের হোয়াইট প্রিন্ট কাগজের বই কিনতে আমি কাচারিতে গিয়েছিলাম । আসলে সেখানে অনেক বেশি বইয়ের সংগ্রহ রয়েছে। তুলনামূলক কম দামে সেখানে বই পাওয়া যায় দেখে অনেকেই সেখান থেকে বই কিনে নিয়ে আসে। ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপি।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 62869.35
ETH 1790.06
USDT 1.00
SBD 0.39