আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্র অঙ্কন
রবিবার
তারিখ - ১৯ ফেব্রুয়ারি ২০২৩
আসসালামু আলাইকুম
প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্র অঙ্কন প্রতিয়োগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমরা পালন করে থাকি। ১৯৫২ সালে এই দিনে মাতৃভাষা বাংলা কে নিয়ে ভাষা আন্দোলন করা হয়। আর এই মাতৃভাষা রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র পুলিশের গুলিতে শহীদ হন। আর উল্লেখযোগ্য ছাত্র দের মধ্যে রফিক, শফিক, সালাম, জব্বার, বরকত সহ অনেক ছাত্র তাদের জীবন দিয়েছিলেন এই মাতৃভাষা রাষ্ট্রভাষার জন্য। তাদের জীবনের ত্যাগের বিনিময়ে আজকে আমরা আমাদের মাতৃভাষা রাষ্ট্রভাষা হিসাবে পেয়েছি।
- একটি A4 সাইজের আর্ট পেপার
- একটি স্কেল
- একটি রাবার
- একটি কালো মার্কার
- একটি কম্পাস
- বিভিন্ন রঙ পেন্সিল
- প্রথমে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি শহীদ মিনার আঙ্কন করতে হবে। আর তার জন্য আমাদের সর্ব প্রথম একটি A4 সাইজের আর্ট পেপার নিতে হবে। তারপর একটি স্কেল এর সাহায্য নিয়ে কাগজের নিচের দিকে একটি দাগ টেনে নিতে হবে। তারপর ঐ দাগের উপরে আমরা আমাদের শহীদ মিনার এর ভিত্তি অঙ্কন করতে হবে। প্রথমে শহীদ মিনারের মাঝখানের দন্ডটি অঙ্কন করতে হবে।
- এই ধাপে আমরা শহীদ মিনারের বাম পাশে দুইটি ছোট ছোট পিলার তৈরি করে নিব।
- এই ধাপে ডানের পাশের বাকি পিলার গুলো তৈরি করে নিব তাহলে আমাদের শহীদ মিনার এর কাজ প্রায় শেষের দিকে।
- এই ধাপে একটি কম্পাস এর সাহায্য নিয়ে মাঝ খানের বড় অংশে একটি গোলাকার আকৃতি দিতে হবে সূর্যের মতো। তারপর শহীদ মিনারের পিছনে কয়েকটা গাছ অঙ্কন করব।
- এবার আমরা শহীদ মিনারের নিচের দিকে কিছু বাংলা লেখা লিখতে হবে। যেমনঃ অমর ২১শে, আমার বাংলা, অমর হোক, মহান ২১শে ফেব্রুয়ারি, শ্রদ্ধাঞ্জলি, মায়ের ভাষা ইত্যাদি।
- এবার আমাদের চিত্র অঙ্কন টিকে রঙ করতে হবে। আমরা নিচে ধাপে ধাপে বর্ণনা করছি।
প্রথমে আমাদের আকাশে সবুজ রঙ করতে হবে।
- এবার আমরূ শহীদ মিনারের পাশে থাকা গাছের পাতাগুলো কে রঙ করব।
- এবার সম্পূর্ণ গাছ ও শহীদ মিনারের পিছনে থাকা বাগান টিকে রঙ করে নিব।
- এই ধাপে আমরা শহীদ মিনারের মধ্যে বৃত্ত টিকে আমরা লাল রঙ করব এবং নিচের দিকে খেলা গুলোকে রঙ করে নিব যাতে করে শহীদ মিনারের সৌন্দর্য বৃদ্ধি পায়।
- এই ধাপে আমরা নিচের অংশে বিভিন্ন ফুলের তোরা গুলোকে রঙ করে সাজিয়ে নিব।
- সর্বশেষ আমি আমার অঙ্কন করা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার এর আর্ট টির সাথে একটি সেলফি তুললাম।
অনেক সুন্দর একটি শহীদ মিনার অংকন করেছেন। শহীদ মিনারের ছবি অংকনের প্রতি টি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ দাদা।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
মহান মাতৃভাষা দিবস উপলক্ষে এই আর্টের কনটেস্টটিতে আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার শহীদ মিনারের চিত্র অংকন টি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপে ধাপে সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপি।
প্রথমে শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। আপনি শহীদ মিনার খুবই নিপুন হাতে অঙ্কন করেছেন। অসাধারণ হয়েছে আপনার আর্ট, মুগ্ধ হয়ে গেলাম ভাই, অনেক শুভ কামনা রইলো ভাই
ধন্যবাদ ভাই
শহীদ মিনার নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।শহীদ মিনারের প্রতি আমি শ্রদ্ধা জানাই। সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আপনার অংকনটি অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ছবি আঁকতে পারেন।ধন্যবাদ ভাই সুন্দর একটি ছবি পোস্ট করার জন্য।
ধন্যবাদ ভাই
খুব সুন্দর অঙ্কন করেছেন ভাই।বরাবরের মতো আপনার চিত্রটা খুব সুন্দর হয়েছে।মহান মাতৃভাষা দিবস উপলক্ষে কনটেস্ট আয়োজন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আমাদের সবাইকে মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।
ধন্যবাদ ভাই।
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনি যে চিত্র অংকন করেছেন তা অসাধারণ হয়েছে। রংতুলির মাধ্যমে চিত্রটি আরো ফুটিয়ে তুলেছেন। প্রতিটি ধাপ সুন্দর হয়েছে। সুন্দর একটি পোস্ট ভাই।
ধন্যবাদ ভাইয়া।
ভাই আপনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনেক সুন্দর একটি শহীদ মিনার অঙ্কন করেছেন।আপনার অঙ্কন কোনটি অসম্ভব পরিমাণ সুন্দর হয়েছে খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই।
অনেক সুন্দর আর্ট ভাইয়া।