মসলাদার আনারস মাখাsteemCreated with Sketch.

in Steem For Tradition3 years ago

শনিবার
তারিখ - ২৪ জুন ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী৷ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি৷ আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে "মসলাদার আনারস মাখা" নিয়ে পোস্ট করতে যাচ্ছি ৷ তো চলুন শুরু করা যাক৷

IMG-20230623-WA0005.jpg

বন্ধুরা আজকে আমি আপনাদের সকলের মাঝে আমাদের দেশের কিছু জনপ্রিয় খাবারের মধ্যে একটি হচ্ছে আনারস মাখা আর সেটি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ৷ বন্ধুরা আমাদের এই সময়টা বর্তমানে আনারসের সিজন চলছে ৷ আর সেই কারণে বাজারে প্রতিটা জায়গায় আনারস দেখা যাচ্ছে ৷ কিছু কিছু দোকানদার তারা আনারস গুলো আস্ত বা ওজন করে বিক্রি করছে এবং কিছু কিছু দোকানদার তারা একটি ভ্যানে করে আনারস মাখা বিক্রি করছে ৷ তবে আমরা যারা বাসায় খেতে চাই তাদের জন্য এক পদ্ধতি এবং যারা রাস্তার পাশে মুখরোচক মসলাদার আনারস মাখা খেতে চাই তারা এখান থেকে খেতে পারে ৷

IMG-20230623-WA0006~2.jpg

আনারস আমাদের দেশে একটি খুবই পরিচিত একটি ফল ৷ এই ফল চেনে না এমন মানুষ নাই বললেই চলে ৷ প্রতিটা মানুষ আনারস পছন্দ করে ৷ তবে আনারসে বিভিন্ন উপকারিতা আছে ৷ আমাদের দেশে মানুষের জ্বর আসলে আনারস খাওয়ার প্রচলিত প্রথা এখনো রয়েছে ৷ মানুষের জ্বর আসলে আনারস খেতে বলা হয় ৷ আনারস খেলে নাকি দ্রুত জ্বর পালিয়ে যায় ৷ আনারস আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী৷ আনারস বর্তমান সময়ে অল্প দামে পাওয়া যায় ৷ আপনারা চাইলে যে কোনো বাজার বা দোকান থেকে আনারস ক্রয় করতে পারেন ৷ প্রায় প্রতিটি দোকানে এখন আনারস পাওয়া যায় ৷

IMG-20230623-WA0039.jpg
IMG-20230623-WA0040.jpg

এই ছবিটিতে দেখতে পাচ্ছেন যে , এক ব্যক্তি ভ্যানে করে আনারস বিক্রি করছে ৷ তিনি আস্ত আনারস সুন্দর করে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে সাজিয়ে রেখেছে ৷ তার কাছে কতটুকু পরিমাণে আনারস খাবেন সেই পরিমাণটা বলার পরে তিনি আনারস গুলো নিয়ে মাখিয়ে আমাদেরকে পরিবেশন করবেন ৷ অবশ্য এই ব্যক্তিটি অনেক সুন্দর করে আনারস মাখিয়ে বিক্রি করেন ৷ তারা হাতে সম্ভবত জাদু আছে ৷ তার কাছে আনারস মাখার টেস্ট অনেকটা ভিন্ন ৷

IMG-20230623-WA0004~2.jpg

আনারসের টুকরোগুলো একটি পাত্রে নিয়ে বিভিন্ন ধরনের মসলা দিয়ে তিনি এভাবে আনারসগুলো মাখিয়ে থাকেন ৷ অবশ্য অনেক কিছু সিক্রেট মসলা ব্যবহার করে ৷ যাতে করে আনারসের স্বাদ অনেকটা ভিন্ন লাগে ৷ একেক জনের কাছে একেক রকম মসলা পাওয়া যায় ৷ তবে এই ব্যক্তির কাছে আনারস মাখা অনেকটা অন্যরকম লেগেছে আমার কাছে ৷ অনেক সুস্বাদু লেগেছে খাওয়ার সময় ৷

IMG-20230623-WA0007~2.jpg

এরপর তিনি সুন্দর করে আনারস মাখিয়ে আমাদেরকে খাবার জন্য দিলেন ৷ আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ভাবে মাখিয়ে আমাদেরকে পরিবেশন করেছে ৷ অবশ্য তার কাছে ১০ টাকা থেকে শুরু করে ২০ টাকা ৫০ টাকা পর্যন্ত তিনি আনারস মাখিয়ে বিক্রি করেন ৷ আবার অনেকে যদি আনারস কিনে মাখিয়ে বাসার জন্য নিয়ে যেতে চান সেটাও করতে পারেন তার কাছে সেই ব্যবস্থা ও আছে ৷

ডিভাইসSamsung A52.
লোকেশনফুলবাড়ি, বাংলাদেশ।
ফটোগ্রাফার@shamimhossain

ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
 3 years ago 

মসলাদার আনারস মাখা নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। তবে আনারস মাখা খাওয়া হয়নি। সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে ধাপে ধাপে লিখেছেন ভাই। ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

মসলা দিয়ে মাখা আনারস খেতে বেশ ভালই লাগে। আমি আনারস খুব একটা খাই না তবে মাখা আনারস খেতে বেশ ভালই লাগে। একা একা খাও হামাক তো আর কইবেন না।

 3 years ago 

চলে আসেন বাহে খিলামু নি টেনশন কিসের☺️☺️☺️

 3 years ago 

আনারস মাখা আমার অনেক পছন্দের একটি মাখা। আসলেই ভাই আনারস আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি ফল। জ্বর হলে বাবা বাসায় আনারস নিয়ে আসে। আমি নিজেও শুনি ডাক্তার জ্বর আসলেই আনারস খেতে বলে কিন্তু এর কারন জানা নাই আবার ক্রিমি হলে আনারস খাওয়ার পর আর থাকে না।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

আনারসের পিস গুলো দেখেই জিভে জল আসার উপক্রম। আমি কখনও আনারস মাখা খাই নি৷ আনারস আমার পছন্দের ফল নয়৷ আমি আপনাকে একদিন আনারস আর দুধ খাওয়াবো সৈয়দপুরে আসিয়েন৷

 3 years ago 

তাহলে আর যামু না ভাই 🤨🤨🤨🤨

 3 years ago 

কেন, এরকম অফার কায় দিবে আনারসের সাথে দুধও খাইতে পারবেন।

 3 years ago 

মুই দূর্বল নহে বাহে🤭🤭🤭

 3 years ago 

বিয়ে করেন না কেন তাহলে, এত শক্তি শুধু অপচয় হচ্ছে না

 3 years ago 

🤔🤔🤔🤔

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আনারস দেখেই তো লোভ লেগে গেল ভাই, অনেক লোভনীয় একটি খাবার। আনাস মাখা আমার অনেক পছন্দের। আর কত একা একা খাবেন। অসংখ্য ধন্যবাদ ভাই আনারস মাখা নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago (edited)

আনারস মাখা খেতে আমার বেশ ভালোই লাগে। কমবেশি বোর্ডের হাট গেলে সেখানে আনারস মাখা খাওয়া হয়। পরশুদিন আমি দুইটা আনারস ৬০ টাকা দিয়ে কিনেছি একটুও স্বাদ নেই। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

বর্তমানে হাট বাজারগুলোতে আনারস কেটে মেখে বিক্রি করা হচ্ছে। আনারস মাখা খেতে অনেক মজা লাগে।বিশেষ করে এতে কাসুন্দি যখন দেওয়া হয় তখন আরো এর স্বাদ বেড়ে যায়। ভালো লিখেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.079
BTC 66042.81
ETH 1761.30
USDT 1.00
SBD 0.42