জনপ্রিয় খাবার চিংড়ি মাছের ভুনার রেসিপি

in Steem For Tradition3 years ago

রবিবার
তারিখ - ১২ মার্চ ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে আমি আজকে সবার জনপ্রিয় একটি খাবার চিংড়ি মাছের রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সবাই সাথে থাকুন তো চলুন শুরু করা যাক।

Picsart_23-03-12_10-39-12-152.jpg
চিংড়ি মাছের ভুনা

চিংড়ি মাছ আমরা সবাই পছন্দ করি। ছোট বড় সবাই এই চিংড়ি মাছ বিভিন্ন ভাবে খেয়ে থাকি। আর আজকে আমি আপনাদের মাঝে চিংড়ি মাছের ভুনার রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিংড়ি মাছ সকলের মতো আমার ও অনেক পছন্দের একটি খাবার।


চিংড়ি মাছের ভুনার রেসিপি
উপকরণ
উপাদানপরিমাণ
চিংড়ি মাছ২৫০ গ্রাম
হলুদ গুড়াপরিমাণ মতো
লবনপরিমাণ মতো
মসলা গুড়া১ চা চামচ
আদা বাটা১ চা চামচ
রসুন বাটা১ চা চামচ
পেঁয়াজ বাটা২ চা চামচ
শুকনা মরিচ বাটা১ ১/২ চা চামচ
জিরা গুড়া১/২ চা চামচ
সয়াবিন তৈলপরিমাণ মতো
20230124_181049~2.jpg
ধাপঃ ০১

আমাদের চিংড়ি মাছের ভুনা করতে প্রথমে বাজার থেকে চিংড়ি মাছ ক্রয় করে আনতে হবে। তারপর আমরা মাছ গুলো সুন্দর ভাবে পরিষ্কার করে নিতে হবে।

20230202_105525~2.jpg

মাছগুলো পরিষ্কার করে আমাদের একটি পাত্রে রেখে দিতে হবে। এবার আমাদের মাছের ভুনা তৈরি করতে মসলা গুলো একত্রে রেডি করে নিতে হবে।


20230202_105542~2.jpg20230202_105510~2.jpg
ধাপঃ ০২

এই ধাপে আমরা সমস্ত মসলা গুলো একত্রে করে নিব। যেমনঃ পেঁয়াজ বাটা, আদা বাটা, মসলা বাটা, হলুদ, লবন ইত্যাদি সব কিছু একসাথে একটি পাত্রে নিয়ে নিতে হবে। এরপর আমরা আমাদের মূল রান্নার কাজে ফিরে যাব।


20230202_110057~2.jpg
ধাপঃ ০৩

এবার আমাদের একটি পাত্রে সয়াবিন তৈল দিয়ে হালকা গরম করে নিতে। তাহলে আমাদের রান্না করতে একটু সুবিধা হবে।


20230202_110120~2.jpg
ধাপঃ ০৪

এবার আমাদের চুলায় রাখা পাত্রে এক এক করে মসলা গুলো দিয়ে দিতে হবে।

20230202_110149~2.jpg
ধাপঃ ০৫

এই ধাপে আমরা আমাদের রান্নার জন্য যে মসলা গুলে নেওয়া হয়েছে সেগুলো মিডিয়াম আর্চ এ রান্না করে নিতে হবে। আর মসলা গুলো হালকা ভুনা ভুনা করে নিতে হবে।


20230202_110204~2.jpg
ধাপঃ ০৬

মসলা গুলো ভুনা আকারে চলে আসলে আমরা আমাদের পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে দিতে হবে। এবং কিছু সময় ভালো করে নাড়িয়ে দিতে হবে। কেননা মসলা গুলো মাছের সাথে যেনো ভালো ভাবে মিশে যায়।


20230202_110357~2.jpg
ধাপঃ ০৭

এবার আমরা পরিমাণ মতো পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার কিছু সময় অপেক্ষা করতে হবে।


20230202_125043~2.jpg
ধাপঃ ০৮

আমাদের রান্না শেষ এবং চিংড়ি মাছ ভুনা একটি পাত্রে ঢেলে নিতে হবে। এবার আমাদের টেস্ট করার পালা। অবশ্য খেতে অনেক সুস্বাদু হয়েছে।


ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
 3 years ago 

প্রায়ই দেখি রেসিপি শেয়ার করেন আমাদের মাঝে একবার খাওয়াবেন না নাকি? আপনি খুব সুন্দর রান্না করেন এটা তো আমি জানি। রান্নার রেসিপি ও রান্নার ফটোগ্রাফি গুলো আসলে অসাধারণ হয়েছে ভাই।খুব ভালো লাগলো আমাকে।সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে। এ রান্নাবান্নার কাজটি ধরে রাখবেন আশা করি।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর প্রশংসা করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 
লোভনীয় ছিলো অনেক। কারণ চিংড়ি মাছ অনেক পছন্দ করি। দাওয়াত দিলে আজকে মন্দ হতো না ভায়া। অনেক সুন্দর করে প্রতিটি ধাপ বুঝিয়ে দিয়েছেন। বাসায় একদিন এমন করে ট্রাই করবো, মোট কথা আপনার রেসিপি ফলো করবো। আশা করি অনেক সুস্বাদু হবে, কারণ আপনার ভূনাটা দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।
 3 years ago 

ধন্যবাদ ভাই।

Loading...
 3 years ago 

চিংড়ি মাছ আমার অত্যন্ত প্রিয় একটি মাছ। আপনি অনেক লোভনীয় ভাবে রেসিপিটি তৈরি করেছেন। আপনার রেসিপিটি দেখেই মনে হচ্ছে চিংড়ি মাছের ভুনা অনেক সুস্বাদু মজাদার হয়েছে। অনেক সুন্দর ফুল প্রতিটি ধাপ শুরু করে আপনি আপনার এই রেসিপি পোস্টে আমাদের সাথে শেয়ার করেছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

চেংড়ি মাছের ভুনার রেসিপি দেখে লোভ সামলাতে পারছি না। রেসিপি দেখেই জিবে জল এসে গেল। আপনি কি রান্না করেছেন ভাই 😁😁।ধাপগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন।

 3 years ago 

ধন্যবাদ চলে আসুন ভাই

 3 years ago 

অনেকদিন হলো ভাই চিংড়ি মাছের রেসিপি খাওয়া হয় না।একদিন বাসায় রান্না করে দাওয়াত দিয়েন। সুস্বাদু রেসিপিটি দেখেই ভাই খেতে ইচ্ছে করতেছে। রেসিপি তৈরির প্রত্যেকটি ধাপ অসাধারণভাবে উপস্থাপন করেছেন আপনি।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আসুন এসে খেয়ে যান।

 3 years ago 

চিংড়ি মাছ খেতে খুবই সুস্বাদু। তবে চিংড়ির তরকারি খেতে বেশি মজাদার। অনেক দিন থেকে চিংড়ি মাছের তরকারি খাওয়া হয়না। আপনার পোস্ট দেখে চিংড়ি মাছের তরকারি খাওয়ার শখ হয়েছে। দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

চিংড়ি মাছ দেখে জিবে জল চোলে আসল। আমার অনেক পছন্দের একটি খাবার। তবে চিংড়ি মাছ এখন আর তেমন একটা দেখা যায় না। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন ভাই। অসাধারণ হয়েছে পোস্টি।ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

চিংড়ি মাছের রেসিপি দেখে আমার জল চলে আসতেছে ভাই আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে রান্নাটি।আমি মাঝে মাঝে আমাদের বাসায় চিংড়ি মাছের ভুনা রান্না করে তখন আমি খাই,কিন্তু চিংড়ি মাছের যে কোন রান্না আমাকে ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে ধাপ গুলো উপস্থাপন করেছেন আমাদের মাঝে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63413.19
ETH 1780.09
USDT 1.00
SBD 0.39