বিলুপ্তির পথে বাংলার বেত শিল্পsteemCreated with Sketch.

in Steem For Tradition3 years ago

শুক্রবার
তারিখ - ০২ জুন ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে বিলুপ্তির পথে বাংলার বেত শিল্প সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

IMG_20230601_135330.jpg

বাংলাদেশের ঐতিহ্যময় কুঠির শিল্প হলো বেত শিল্প। আর আমাদের দেশে বেতের ব্যবহার অনেক। বেতের তৈরি জিনিসপত্র দিয়ে আজ কাল মানুষ তাদের বসত বাড়িতে সৌন্দর্য বৃদ্ধি করছে। শুধুমাত্র আমাদের দেশে নয় আশে পাশের অনেক দেশে বেতের ব্যবহার অনেক বেশি। আর বেতের তৈরি জিনিসপত্র অনেক বেশি টেকসই এবং মজবুত হয়ে থাকে। বেতের তৈরি জিনিসপত্র খুবই কম নষ্ট হয়। আর আমাদের দেশে বর্তমানে বেতের ব্যবহার কিছু টা হলেও কমে গিয়েছে। এই আধুনিক যুগে মানুষ বেতের ব্যবহার কমই করে। তারা অন্য শিল্পের প্রতি ঝুঁকছে বেশি।

IMG_20230601_135308.jpg

উপরের ছবিটি একটি বেতের তৈরি দোলনা। আর অনেক পরিবার আছে তারা তাদের পরিবারের দিকে লক্ষ রাখে বেশি। তারা তাদের শিশুকে অধিক পরিমাণে খেয়াল রাখার জন্য ভালো এবং টেকসই জিনিসপত্র ক্রয় করে থাকে। আর তার মধ্যে হলো বেতের তৈরি দোলনা৷ আর এই দোলনাতে বাচ্চাদের অনায়েসে দোল দেওয়া যায়।

IMG_20230601_135325.jpg

কিছু দিন আগে আমি ঈশ্বরদীতে গিয়েছিলাম তখন ঘোরাঘুরি করার সময় একটি দোকানে দেখলাম বেতের তৈরি জিনিসপত্র বিক্রি করছে। আর এই সুযোগে আমি হাতছাড়া না করে কিছু ফটোগ্রাফি করে নিলাম। আর একটি জিনিস দেখে আমি অবাক হয়ে গেছি যে, বেত দিয়ে একটি গাড়ি তৈরি করে রেখেছে। আর এতো সুন্দর ভাবে তৈরি করা হয়েছে বলে বোঝানো যাবে না। আর এই গাড়িটি অনেকটা ভ্যানের মতো দেখতে। নিখুঁত ভাবে কারুকাজ করা এই গাড়িতে।

IMG_20230601_135322.jpg

আরো একটি সুন্দর জিনিস তৈরি করেছে সেটার নাম হলো পালকি৷ আর এই পালকি তে করে অনেক বছর আগে মানুষ বিয়ে করতে যেতো। আর বর্তমানে পালকি তে করে বিয়ে করা তো দূরের কথা দেখাই যায় না। আর বেত দিয়ে এতো সুন্দর ভাবে পালকি তৈরি করেছে যার ফলে দেখতে অনেক সুন্দর লাগছে।

IMG_20230601_135350.jpg

বেত আমাদের দেশের বনজ সম্পদ। আর এই বেত দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হয়। যেমন : দোলনা, চেয়ার, টেবিল, বাসায় ব্যবহৃত জিনিসপত্র তা ছাড়াও বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী বেত দিয়ে তৈরি করা হয়। আর এই সব জিনিসপত্র বাসায় অনেক সৌন্দর্য বৃদ্ধি করে। এই সকল জিনিস স্থানীয় বাজারে পাওয়া যায় তবে দাম কিছু টা বেশি। দাম বেশি হলেও কি হবে বেতের তৈরি জিনিসপত্র অনেক দিন বেশি স্থায়ী হয়। তাই কাঠের চেয়ে বেতের তৈরি জিনিসপত্র আমাদের ব্যবহার করা উচিত।

ডিভাইসXiaomi Mi A2 .
লোকেশনঈশ্বরদী , পাবনা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@shamimhossain

ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
 3 years ago 

এখন খুব কমই দেখা যায় বেতের তৈরি জিনিসপত্র। আগে মেলায় অনেক ধরনের জিনিস দেখা গেলেও এখন তেমন একটা যায় না। আপনি অনেক সুন্দর ভাবে পোস্টটি শেয়ার করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বেতের তৈরি জিনিসপত্র। এই বেতের তৈরি জিনিসপত্র ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। আর বেতের তৈরি জিনিসপত্র গুলা দেখতে অনেক সুন্দর। আমার মামার বাড়িতে এই রকম বেতের তৈরি দুইটি চেয়ার আছে। আপনি বেতের তৈরি জিনিসপত্র নিয়ে খুব সুন্দর একটা পোস্ট করেছেন ভাই। ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

শিশুদের দিকে বেশি খেয়াল বা নজর রাখার জন্য সবথেকে বেশি নিরাপদ দোলনা গুলোর মধ্যে একটি হলো এই বেতের তৈরি দোলনা। ঈশ্বরদীর বানানো দোলনা গুলো দেখতে অনেক সুন্দর। তুলনামূলক হয়তো সবার থেকে দাম একটু বেশি হতে পারে। ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

বেত শিল্প নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। বেতের তৈরি শিল্প এখন আর তেমন একটা দেখা যায় না। তবে বেতের তৈরি দোলনা গুলো একন পার্বতীপুরে পাওয়া যায়। সুন্দর একটি পোস্ট আমাদের কাছে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

বেতের ঝুড়ি গুলো আমার খুব পছন্দের। তবে পালকিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। বেত শিল্প প্রাচীনকাল থেকেই বহমান। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

বেতের তৈরি জিনিসপত্রের ব্যবহার আজকাল দেখা যায় না বললেই চলে। বেতের তৈরি জিনিসপত্র বলতে ঘর সাজানোর জন্য কিছু শো-পিস দেখা যায়।বেতের তৈরি জিনিসপত্র টেকসহ অনেকদিন করে। আমাদের বেতের একটি রকিং চেয়ার রয়েছে যা আমরা প্রায় ছয় বছরেরও বেশি সময় ব্যবহার করেছি এবং তা এখনো নষ্ট হয় নি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপি।

 3 years ago 

বেত শিল্প নিয়ে অসাধারণ লেখছেন আপনি,বেত শিল্প এখন খুব কম দেখা যায়। আর বেতের তৈরি জিনিস গুলো দেখতেও বেশ ভালো লাগে। আপনি প্রতিটা ছবি অসাধারণ ভাবে তুলছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64212.21
ETH 1845.19
USDT 1.00
SBD 0.38