সৈয়দপুর শহরের সুনামধন্য তাজির উদ্দিন হোটেল এর ফুড রিভিউ
সোমবার
তারিখ - ১৫ মে ২০২৩
আসসালামু আলাইকুম
প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে সৈয়দপুর শহরের সুনামধন্য তাজির উদ্দিন হোটেল এর ফুড রিভিউ নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।
সৈয়দপুর শহরের অতিপরিচিত একটি হোটেলে তাজির হোটেল। আশে পাশে কয়েক জেলায় এই হোটেল অনেক বিখ্যাত। এই হোটেল এট বিরিয়ানি অনেক টাই ফেমাস সবার কাছে। আর এই হোটেল এর খবার অনেক সুস্বাদু। আর আজকে আমি এই হোটেল এর খাবার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
এই হোটেল এর মজার খাবার হচ্ছে বিরিয়ানি। সেটা গরু কিংবা খাসির মাংস যেটাই হোক না কেনো। এর স্বাধ অনেক টেস্টি৷ এক প্লেট ফুল বিরিয়ানি তে একটি ডিম এবং ৬-৭ পিচ গরুর মাংস পাওয়া যায়। আর খাসির বিরিয়ানি তে ২ পিচ বড় সাইজের মাংসা এবং একটি ডিম পাওয়া যায়। আর এখানে অনেক জায়গা থেকে লোক আসে খাওয়ার জন্য। আমরা কয়েক জন প্রায় দিনই সৈয়দপুর শহরে গেলে তাজির হোটেল এর বিরিয়ানি খেয়ে আসি এটাই আমাদের নেশা।
সেই সাথে আমরা আলাদা ভাবে গরুর মাংস নিয়েছিলাম টেস্ট করার জন্য। বলার বাহিরে অনেক সুস্বাদু গরুর মাংস। আর এই গরুর মাংস এতোটাই জনপ্রিয় যে বেশির ভাগ মানুষ এই হোটেল এ এসে গরুর মাংস দিয়ে ভাত খায়। আর গরুর মাংসের প্লেট ১৭০ টাকা করে।
আমরা এক সাথে চার জন গিয়েছিলাম আর সবাই মজা করে খেতে শুরু করলাম। অবশ্য এক ভাই গরুর মাংস এবং সাদা ভাত অর্ডার করল। তিনি বিরিয়ানি খেলেন না। আর আমরা তিন জন গরুর মাংসের বিরিয়ানি অর্ডার করলাম৷ আর খেতে অনেক মজার ছিলো খাবারগুলো।
খাবারের সাথে সালাত দিয়েছিলো। আর তার মধ্যে ছিলো টমেটো, শশা, লেবু, বিট লবন এবং সরিষার তেল একত্রে মিশিয়ে দিয়েছিল অনেক টেস্ট ছিলো সালাত এর মধ্যে। এগুলো খেতে খেতে আমরা বোরহানির অর্ডার দিলাম।
বোরহানি পছন্দ করে না এমন মানুষ নেই কিন্তু আমি আছি আমার বোরহানি ভালো লাগে না। এটার স্বাদ টাই কেমন যেনো লাগে আমার কাছে। সেই জন্য আমি বোরহানি থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করি। অবশ্য আমি ছাড়া বাকি তিন জন বোরহান সেই লেভেল এর খাদক। সবাই এক এক করে বোরহানি শেষ করে দিল আমি শুধু তাদের খাওয়া দেখতে লাগলাম।
এই ছিলো আজকে আমার সৈয়দপুর শহরে একটি হোটেল এর ফুড রিভিউ। আপনারা চাইলে একবার গিয়ে এই হোটেল এর খাবার টেস্ট করে দেখতে পারেন অবশ্য ভালোই লাগবে।
তাজির হোটেলে আমি একবার গিয়েছি। সেখানের খাবার অনেক মজার। আমি সেখানে বিরিয়ানি এবং বোরহানি খেয়েছি। তাদের বসার পরিবেশ অনেক সুন্দর। খাবারের গুনগত মান অনেক ভালো। আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আমাদের একদিন নিয়ে যান ভাই। সরকারি লোক আপনি কিপটামো করিয়েন ন।
ধন্যবাদ
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
এই হোটেলে বেশ কয়েকবার খাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। খাবারের মান যথেষ্ট ভালো। ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার করেছেন।লিখেছেন অনেক ভালো। শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাই
ভাই সৈয়দপুর আসেন খান আর তারপর চলে যান, বাসায় গিয়ে রিভিউ মারেন। আরে ভাই সৈয়দপুর তো আমরা আছি একবার তো নক দিতে পারেন। এসব মানুষকে দেখানো ঠিক না। সৈয়দপুর তাজির হোটেলে অনেক নাম ডাক, সৈয়দপুর থাকার সুবাদে মাঝে মাঝে তাজির হোটেলে খাওয়া হয়। আপনি অনেক সুন্দর রিভিউ দিছেন অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ।
হ দিমু ভাই অপেক্ষা করো।
সৈয়দপুর শহরের সুনামধন্য তাজির উদ্দিন হোটেল এর ফুড রিভিউ নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই হোটেলে আমি একবার গিয়েছিলাম। অনেক সুন্দর পরিবেশ। সুন্দর একটি পোস্ট আমাদের কাছে সেয়ার করেছেন।ধন্যবাদ ভাই।
ধন্যবাদ
সৈয়দপুরের সুনামধন্য তাজির উদ্দিন হোটেল।এই হোটেলের কথা অনেক শুনেছি । হোটেলের খাবারের রিভিউ গুলা অনেক সুন্দর ছিল।ফটোগ্রাফি গুলা অনেক সুন্দর ছিল ভাই। সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ
ধন্যবাদ
বরাবরের মতোই আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন খাবারের। আমি প্রথমে আপনার ছবিগুলো দেখে ভেবেছিলাম আপনি গরুর মাংস দিয়ে বিরানি খেয়েছেন😄🙄। যাইহোক তারপর পোস্টটি পড়ার পর বুঝতে পারলাম গরুর মাংসের সাথে সাদা ভাতও ছিল।
হুম আপু সব কিছুই ছিলো। ধন্যবাদ
তাজির হোটেলের গরুর বিরিয়ানি খেতে খুবই সুস্বাদু। এই বিরিয়ানির মান খুব ভাল। আর এখানকার সালাদের তো কোন তুলনা হয় না। বোরহানিও খেতে ভালো ছিল। সুন্দর লিখেছেন। ধন্যবাদ।
ধন্যবাদ বস।
সকলেরই পরিচিত তাজির হোটেল সৈয়দপুরে খুবই বিখ্যাত। তাজির হোটেলের বিরিয়ানি খেতে আমাকে অনেক ভালো লাগে অনেক মজার এবং সুস্বাদু হয়ে থাকে। ধন্যবাদ ভাই সুনামধন্য তাজির হোটেল নিয়ে আমাদের সামনে বিস্তারিত আলোচনা করার জন্য।
ধন্যবাদ ভাই।