ছোট-বড় সকলের জনপ্রিয় একটি খাবার মিষ্টি পানsteemCreated with Sketch.

in Steem For Tradition3 years ago

রবিবার
তারিখ - ১৮ জুন ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে ছোট-বড় সকলের জনপ্রিয় একটি খাবার মিষ্টি পান নিয়ে পোস্ট করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

IMG-20230610-WA0000~2.jpg

পান এমন একটি খাদ্য যেটা ছোট বড় সব বয়সে মানুষের পছন্দ ৷ কিন্তু পান থেকে ছোটদের একটু দূরে রাখায় উত্তম ৷ পান এ বিভিন্ন রকম ক্ষতিকর দিক থাকে ৷ আর আমাদের দেশে বেশিরভাগ মানুষ পান খেয়ে থাকে ৷ তবে মুরুব্বী বয়সীরা সবচেয়ে বেশি পান খেয়ে থাকে ৷ সবার বাসায় দাদা - দাদি , নানা - নানি রয়েছে তারা সবচেয়ে বেশি পান খেয়ে থাকে ৷ পানের সাথে ক্ষয়ের , চুন, সুপারি আরো বিভিন্ন উপকরণ দিয়ে তারা পান খেয়ে থাকে ৷

IMG-20230610-WA0016~2.jpg

তবে আমি আজকে যে পানের পোস্ট শেয়ার করেছি এই পান সকলে খেতে পারবেন ৷ কেননা এই পানে বিভিন্ন রকম ফল এর উপাদান দিয়ে তৈরি ৷ আর কোন ও ক্ষতিকর দিক নাই ৷ কেননা এই পানে বাদাাম কিসমিস, মোরব্বা , নারিকেল , আপেল সহ বিভিন্ন ধরনের ফল দিয়ে এই মিষ্টি পান তৈরি করা হয় ৷ আর মিষ্টি পান সকলেই কম বেশি পছন্দ করে । তবে বিশেষ করে সৈয়দপুর শহরের মানুষেরা এই মিষ্টি পান অধিক পছন্দ করেন ৷ এই মিষ্টি পানের সৈয়দপুর শহরে আলাদা একটি কদর রয়েছে । যেটা সব জায়গাতে নাই ৷ মিষ্টি পান খাওয়ার মজাই আলাদা ৷ অনেকে আবার মিষ্টি পান খেতে পছন্দ করে না ৷ তবে আমরা বাঙালি জাতি সব কিছু খাওয়ার অভ্যাস আমাদের আছে ৷

IMG-20230610-WA0017~2.jpg

মাসখানেক আগে আমি সৈয়দপুর শহরে গিয়েছিলাম কিছু কাজের জন্য ৷ কাজ শেষ করে আমি যখন বাসায় ফিরব তখন দেখলাম সৈয়দপুর প্লাজার সামনে সুন্দর একটি পানের দোকান দিয়েছে ৷ আর এই দোকানে মিষ্টি পান পাওয়া যাচ্ছে ৷ তাই আমি দেরি না করে আমি পানের দোকানে চলে গেলাম ৷ যাওয়ার পরে আমি ওই মামাকে বললাম যে একটি মিষ্টি পান দিতে ৷ আর পানের মূল্য বেশি না মাত্র বিশ টাকা করে বিক্রি করছে ৷ তার কাছে জিজ্ঞেস করলাম দিনে কত টাকা ইনকাম করে ? সে পান ওয়ালা বিক্রেতা আমাকে বলল দিনে এক থেকে দুই হাজার টাকা পান সে রোজ বিক্রি করে ৷ এটা শুনে আমি তো অনেকটা অবাক হয়ে গেলাম ৷ তবে এই ব্যক্তির পান বানানোর কোয়ালিটি অনেক বেশি সুন্দর ৷ তিনি খুব পরিষ্কার-পরিচ্ছন্নভাবে পান গুলো তৈরি করে ত্রেতার নিকট বিক্রি করছে ৷ অবশ্য তার দোকানের সব সময় ভিড় লেগেই থাকে ৷

IMG-20230610-WA0020~2.jpg

দেখতে ভালোই লাগল তিনি তার ছোট্ট একটি দোকানে ১ থেকে ২ হাজার টাকার পান বিক্রি করে ৷ তবে দেখে অনেকটা ভালই লাগলো যে সৈয়দপুর শহরের পানের চাহিদা ব্যাপক হারে বেড়েই চলেছে ৷ আমি পান খাওয়া শেষ করে পার্বতীপুরের দিকে রওনা দিলাম ৷

IMG-20230610-WA0019~2.jpg

বর্তমান আমাদের দেশে যে হারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে সে অনুযায়ী এ পানের দাম ২০ টাকা করে নির্ধারণ করে এই বিক্রেতা ক্রেতার নিকট বিক্রি করছে ৷ কেননা বর্তমান বাজারের সাথে তাকে তাল দিয়ে ব্যবসা করতে হবে ৷ আর ব্যবসা করতে হলে সবকিছু বিচার বিশ্লেষণ করে কাজ করতে হবে ৷

আমাদের দেশে পানের চাহিদা ব্যাপক হরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৷ বিশেষ করে শহর এবং গ্রামের মানুষ অধিক হারে পান খেয়ে থাকে ৷ দাদা - দাদী , নানা- নানি যাদের বয়স একটু বেশি তাদের পানের চাহিদাটা অনেক বেশি ৷ তাদের মধ্যে আবার ভ্যান চালকেরা বেশি পান খেয়ে থাকে ৷

ডিভাইসSamsung A52.
লোকেশনসৈয়দপুর, বাংলাদেশ।
ফটোগ্রাফার@shamimhossain

ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
 3 years ago 

পান ছোট থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত সকলের জনপ্রিয় একটি খাবার। পান খায় নাই এমন লোক খুঁজে পাওয়া ধুসকর। তবে এই পান অনেকেই নেশা হিসেবে ও খায় আবার অনেকেই শখের বসে পড়ে খায়। আবার দেখা যায় যেকোন বিয়ের অনুষ্ঠানে পান না হলেই চলে না।

 3 years ago 

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ছোট বড় সবাই পান খেতে অনেক ভালোবাসে। বিয়ে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পান ছাড়া যেন চলে নাই। এই পান গুলা ১৫-২০ টাকা করে বিক্রি হয়ে থাকে। পিক গুলো অনেক সুন্দর তুলেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

পান তো কখনও খাওয়া দেখি না আপনাকে, আবার পান দিয়ে ভালোয় পোস্ট করি বেরান। পান খাবেন আর ঠোঁট মুখ লাল বানাইবেন।

 3 years ago 

হ ভাই খাইছিলাম এক দিন😁😁😁

Posted using SteemPro Mobile

 3 years ago 

পান নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এটি ছোট-বড় সকলের জনপ্রিয় একটি খাবার। আমিও পান খেতে অনেক পছন্দ করি। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

এখান পান চাইলাম পান দিলে না তোমার সাথে কিসের পিরিতি। ভাই আমাকে অনেক ভালো লাগে আমি দিনে দুই তিনটা করে খাই। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই

Posted using SteemPro Mobile

 3 years ago 

ছোট-বড় সকলের জনপ্রিয় একটি খাবার মিষ্টি পান এটা নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করছেন। পান আমার একটি পছন্দের খাবার। মিষ্টি পান আমি সচরাচর খেয়ে থাকি।

 3 years ago 

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

এখন বেশ কিছু দোকানে এমন পান পাওয়া যায়। পানে বেশি মসলা হলে খেতে বেশ মজার হয়। পান সবাই পছন্দ করে না। আমি মাঝে মাঝে পান খাই।ধন্যবাদ আপনাকে পান নিয়ে সুন্দর একটি পোস্ট করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63763.42
ETH 1660.59
USDT 1.00
SBD 0.42