সবার জনপ্রিয় খাবার "মুরগির মাংস রান্নার রেসিপি"
শনিবার
তারিখ - ২৯ এপ্রিল ২০২৩
আসসালামু আলাইকুম
প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে সবার জনপ্রিয় খাবার "মুরগির মাংস রান্নার রেসিপি" শেয়ার করতে যাচ্ছি । তো চলুন শুরু করা যাক।
| উপাদান | পরিমাণ |
|---|---|
| মুরগির মাংস | ১.৫ কেজি |
| টমেটো সর্স | ২ টি মিনি প্যাকেট |
| পেঁয়াজ কুচি | ৪-৫ টি |
| কাঁচা মরিচ কুঁচি | ১০-১২ টি |
| আদা বাটা | ১ চা চামচ |
| রসুন বাটা | ২ চা চামচ |
| হলুদ গুড়া | ১ চা চামচ |
| মসলা গুলো | ২ চা চামচ |
| ধনিয়া গুড়া | ১ চা চামচ |
| জিরা গুড়া | ১ চা চামচ |
| লেবু | ১ টি |
| মুরগির মাংসের মশলা | ১ প্যাকেট |
| লবন | পরিমাণ মতো |
| সয়াবিন তৈল | পরিমাণ মতো |
| তেজপাতা | ২ টি |
মুরগির মাংস রান্না করতে হলে আমাদের সবার প্রথমে বাজার থেকে মুরগির মাংস ক্রয় করে আনতে হবে। তারপর পরিষ্কার করে নিতে হবে। এবং মুরগির মাংসে টমোটো সর্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এবার আমাদের পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচা মরিচ কেটে নিতে হবে।
আমাদের বাজার থেকে ক্রয় করে নিয়া আসা মুরগির মাংসের মশলা রেডি করে রাখতে হবে।
এই ধাপে আমাদের একটি লেবু নিতে হবে তারপর লেবুর রস ও টমোটো সর্স দিয়ে ভালো করে মাংশ মেখে কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দিতে হবে।
এবার আমাদের রান্না শুরু করতে হবে। সবার প্রথমে একটি পাত্রে তেল দিয়ে নিতে হবে। তেল হালকা গরম হলে আমাদের পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে।
এবার আমাদের মুরগির মাংসের মধ্যে তেজ পাতা এবং বিভিন্ন ধরনের মসলা দিয়ে নিতে হবে।
এবার আমাদের আগে থেকেই রেডি করে রাখা কাঁচা মরিচ মাংসের ভিতরে দিয়ে দিতে হবে স্বাদ বেশি হওয়ার জন্য।
এই ধাপে পরিমাণ মতো হলুদ গুড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এবার আমাদের রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে মসলা গুলো কশিয়ে নিতে হবে।
এবার আমাদের আগে থেকে রেডি করে রাখা মুরগির মাংস দিয়ে দিতে হবে এবং সুন্দর ভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে মসলা শুলো মাংসের সাথে ভালো করে মিশে যায়। এবং হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে নিতে হবে।
এবার কিছু সময় পরে দেখতে হবে আমাদের রান্না কত দূর। ঢাকনা উঠিয়ে আবার ও হালকা পানি দিয়ে ভালো করে মাংস নাড়াচাড়া করতে হবে। এবং পুনরায় ঢেকে দিতে হবে।
সর্বশেষ ধাপে আমাদের রান্না শেষ। এবার আমাদের রান্না টেস্ট করতে হবে। আশা করা যায় ভালোই হয়েছে।
তো বন্ধরা এই ছিলো আজকে সবার জনপ্রিয় খাবার "মুরগির মাংস রান্নার রেসিপি"।
মুরগির মাংসের রেসিপি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাই। মুরগির মাংস কম বেশি সবাই পছন্দ করে, আপনি অনেক সুন্দর ভাবে ধাপ গুলো সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন, আপনার রেসিপি দেখে আমার জল চলে আসতেছে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য।
ধন্যবাদ ভাই
মুরগির মাংস রান্নার রেসিপি নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। এই মুরগির মাংস আসলেই জনপ্রিয় একটি খাবার। আমি মুরগির মাংস খেতে খুব ভালোবাসি।সুন্দর একটি পোস্ট আমাদের কাছে উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই ❤️❤️❤️
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
ধন্যবাদ ভাই ❤️❤️
মুরগির মাংসের রেসিপি টা অসাধারণ হয়েছে। দেশি জাতীয় মুরগির মাংস খেতে অনেক সুস্বাদু ও মজাদার। মুরগির মাংস,গুলো দেখে খাওয়ার ইচ্ছে করতেছে। প্রতিটি ধাপ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ
ধন্যবাদ
আহা, ভাই জ্বিবে জল চলে আসলো, কবে খাওয়াবেন? এত সুন্দর রান্না পারেন বলেই মনে হয় বিয়ের প্রয়োজন মনে করেন না। এসব ছাড়েন ঘর সংসারের দায়িত্ব মেয়েদের, তাদের উপর ছেড়ে দিন। তাড়াতাড়ি বিয়ে করেন আমরা একটা দাওয়াত খাই। অনেক সুন্দর রান্না করেছেন ভাই প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। মনে হয় অনেক সুস্বাদু হয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই।
চলে আসো বস। 😊😊
আপনি হয়তো আসলেই অনেক সুন্দর রান্না করতে পারেন ভাই।আপনার পোষ্টের মাধ্যমে দেখা যাচ্ছে।বেশ কালারফুল হয়েছে আপনার মুরগির মাংসের রেসিপি।সুন্দরভাবে আপনি উপকরণের চার্ট দিয়েছেন। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া ❤️❤️
মুরগীর মাংস জনপ্রিয় একটি খাবার। মুরগীর সব ধরনের লোকেরা পছন্দ করে। মুরগীর খেতে অনেক সুস্বাদু হয়। আপনি মুরগীর মাংসের রেসিপি নিয়ে খুব সুন্দর একটা পোস্ট করেছেন। প্রতিটি ধাপ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপাস্থপনা করেছেন ভাই। ধন্যবাদ
ধন্যবাদ
আপনি অনেক সুন্দর রান্না করেন সেটা আমরা সকলে জানি। আপনার রান্না করার দৃশ্যটি আমার অনেক ভালো লাগে। আপনার রান্নার রঙ অনেক সুন্দর হয়েছে। আপনি প্রতিটি ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে রান্না করার কৌশল শেয়ার করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।
মুরগির মাংস আমার পছন্দের একটি খাবার। আমাদের বাসায় আম্মু প্রায় মুরগির মাংস রান্না করে থাকে। মুরগির মাংস আমাদের শরীরে প্রচুর পরিমানে প্রোটিন সরবরাহ করে। আপনার মুরগির মাংসের রেসিপিটি অসাধারণ হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ
মুরগির মাংস আমার অনেক পছন্দের একটি খাবার। মুরগির দাম অনেক বৃদ্ধি পাওয়ার কারণে ইদানিং একটু কম খাওয়া হয়। রেসিপি তৈরির সবগুলো ধাপ অসাধারণভাবে তুলে ধরেছেন ভাই। উপস্থাপনা ছিল যথেষ্ট ভালো।শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাই ❤️❤️