খেজুর পাতা দিয়ে তৈরি ডালা বা দোন:

in Steem For Tradition3 years ago

প্রিয় ব্লগার বৃন্দ,
কেমন আছেন আপনারা সবাই?



খেজুর পাতার ডালা

received_757344499288434-01.jpeg




আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও ভাল আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটি হস্তশিল্প নিয়ে , যেহেতু অনেকের কাছেই পরিচিত নয়। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক-




received_158936780067727-01.jpeg

আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব খেজুর পাতা দিয়ে তৈরি ডালা বা দোন নিয়ে। আমরা সকলেই আমাদের বাড়িতে বিভিন্ন কাজে বিভিন্ন আকারের ডালা ব্যবহার করে থাকি। এই ডালা গুলো মূলত বাস বে দন কিংবা অন্যান্য জিনিস দিয়ে তৈরি হয়ে থাকে। ঠিক তেমনি বাস ও বেদের মত করে খেজুর পাতা কে কাজে লাগিয়ে ও ডালা তৈরি করা হয়। খেজুর পাতা দিয়ে তৈরি এই ডালাগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি।এই ডালা গুলো বেশ মজবুত এবং টেকসই সম্পন্ন।

received_589220119793285-01.jpeg

খেজুর পাতা দিয়ে তৈরি এই ডালাগুলো সচরাচর তেমনভাবে কিনতে পাওয়া যায় না। খেজুর পাতা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয় ।মূলত মানুষের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা এসব জিনিস বেশি সুন্দর ভাবে বানাতে পারে। তারা অনেক দক্ষতার সাথে এবং নিপুণভাবে এই কারো কাজগুলো করে থাকেন । এই হস্তশিল্প গুলো তাদের হাতে তৈরি হয় এবং অনেক সুন্দর ভাবে বেশ ধৈর্য নিয়ে তারা এই জিনিসগুলো তৈরি করেন।

received_169082922642262-01.jpeg

আপনারা যে ডালাটি দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়িতেই ব্যবহৃত হয়। এটি আমার দাদি বাসায় নিজ হাতে তৈরি করেছিলেন। বেশ অনেকদিন থেকে আমরা এ ডালাটি বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। ডালাটি খেজুর পাতায় তৈরি হওয়ায় এর ওজন খুব হালকা এবং দেখতে আমার বেশ ভালই লাগে ।এর বুনুন গুলো অনেক সুন্দর এবং দক্ষতার সাথে বোনা।

received_213077324645178-01.jpeg

এই ডালা টি তৈরি করার জন্য প্রথমে খেজুর গাছ থেকে পাতা সংগ্রহ করে পাতাটি হালকা শুকানোর জন্য রেখে দেওয়া হয় ।এবং তারপরে ডালা তৈরি কাজ শুরু করা হয়। জায়গাটি একদিনে তৈরি করা সম্ভব হয় না। প্রায় তিন থেকে চারদিন লাগে একটি ছোট ডালা তৈরি করতে। কারণ প্রতিনিয়ত এটির একটি নির্দিষ্ট অংশ মাত্রই তৈরি করা হয়।

received_1487748058423200-01.jpeg

আশা করি আজকে আমার এই পোষ্টের মাধ্যমে আপনারা নতুন একটি বিষয় সম্পর্কে একটু হলেও জানতে পারলেন। পোস্টটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি দেখার ও পড়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।





লোকেশন: চিরির বন্দর, দিনাজপুর




ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

গ্রামে গঞ্জে আগে খেজুর পাতার তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যেত।তবে খেজুর পাতার ডালা বা দোন ধান বা চাল রাখতে ব্যবহার করা হতো।আমাদের বাসায় আগে এর ব্যবহার ছিল। সুন্দর একটি পোস্ট করেছেন আপু।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

খেজুর পাতা দিয়ে তৈরি ডালা বা দোন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই দোনগুলো তেমন একটা দেখা যায় না। এই দোনগুলো বানাতে অনেক পরিশ্রম করতে হয়।সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছেন।ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খেজুর পাতা দিয়ে ডালা বা দোন অনেক দিন পর চোখে দেখলাম। এই খেজুর পাতা দিয়ে তৈরি জিনিসপত্র আগে পাওয়া যেত। এখন প্রায় বিলুপ্তর পথে। সুন্দর একটি পোস্ট করেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Loading...

আপু আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। পিক গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

খেজুরের তৈরি ডালা বা দোন এই প্রথম দেখলাম অনেক দিন পর। প্রাচীনকালে কিংবা অতীতে এই খেজুরের তৈরি ডালা বা দোন দেখতে পাওয়া যেত তবে এখন আর চোখে পড়ে না। এই খেজুরের তৈরি ডালা বা দোন আমাদের বিভিন্ন কাজে লাগে। অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে পোস্ট উপস্থাপন করেছেন।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

খেজুর পাতা দিয়ে এতো সুন্দর ডালা বানানো যায়। কখনো দেখি নাই। দেখে অনেক সুন্দর লাগলো, দেখতে অসাধারণ। আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছেন। তবে এগুলো বানাতে কারিগর কে অনেক প্ররিশ্রম করতে হয়। অনেক ধন্যবাদ আপু সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খেজুর পাতা দিয়ে তৈরি ডালা এই প্রথম দেখলাম। তবে বেতের তৈরি দেখেছি এগুলো। তবে এইসব জিনিসগুলো ধীরে ধীরে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ এখন সবাই প্লাস্টিক পণ্য ব্যবহারে আগ্রহী বেশি। অনেক ভালো লিখেছেন শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খেজুরের ডালা এখন খুব কম দেখা যায়, আগে খেজুরের ডালা সবার বাসায় ছিল, কিন্তু এখন আরো অনেক ধরনের ডালা বের হয়েছে যার কারনে এই সব ডালা দেখা যায় না। আপনি অনেক সুন্দর ভাবে ছবি গুলো তুলছেন আপু। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার পোস্ট কোয়ালিটি মোটামুটি ভাল তবে আর ভাল করতে হবে। পোস্টে সাধারণত ৬ - ১০ টি ছবি যুক্ত করবেন তাহলে পোস্টের মান বৃদ্ধি পাবে বলে মনে করি। পোস্টে মার্কডাউন ব্যবহার করতে হবে। শুভকামনা রইল ধন্যবাদ ভাল থাকবেন।

 3 years ago 

জি ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36