গ্রাম-বাংলার মেলার ঐতিহ্যবাহী মাধ্যম হচ্ছে -বায়স্কোপ।
আসসালামু আলাইকুম, প্রিয় স্টিমিয়ান বন্ধুগনেরা, আপনারা সকলে কেমন আছেন?আশা করি পরম-করুনাময় আল্লাহ তায়ালার অশেষ কৃপায় আপনারা সকলে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
ঐতিহ্যবাহী বায়স্কোপ আগেরকার যুগে গ্রাম-বাংলা ও শহরের বিনোদনের মাধ্যম ছিল। আগেরকার মেলায় শিশু থেকে শুরু করে সব শ্রেণীর লোকেরা বায়স্কোপ দেখতে আসতো।বায়স্কোপে আগে গ্রাম-বাংলার প্রচলিত কাল্পনিক চিত্র,জনপ্রিয় স্থান,নায়ক ও নাইকার প্রভূতি ছবি দেখানো হত। কাঠ অথবা টিন দিয়ে বানানো ছোট ছোট বাক্সে চোখ মিলতো। আর প্যাডেল ঘুরিয়ে একটার পর একটা ছবি দেখানো হত।আর যাত্রাপালার মতো মিষ্টি কন্ঠে প্রতিটি ছবি বর্ণনা করত। এসব দেখে শিশু,বয়জ্যষ্ঠ্য থেকে শুরু সকলে হারিয়ে যেত অন্য এক পৃথিবীতে।
আগের যুগে রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রের তেমন প্রসার ছিল না। সেজন্য গ্রামের হাঁট-বাজার বা মেলায় আমরা বায়োস্কোপ দেখতে পেতাম। মেলায় বায়স্কোপ দেখতে প্রতি শোতে ১০-২০ টাকা করে এবং শহরের মেলাগুলোতে ২০-৫০ টাকা পর্যন্ত নেওয়া হতো। কখনো কখনো বাড়ি ঘুরে ঘুরেও বায়োস্কোপ দেখানো হতো টাকা-পয়সা অথবা চাল, ডালের বিনিময়ে। যারা বায়স্কোপ দেখিয়ে মানুষকে আনন্দ দেয় তাদের একমাত্র জীবিকার মাধ্যম ছিল এটা। তারা বায়স্কোপ দেখিয়ে তাদের সংসার চালাত। বর্তমানে তা বিলুপ্তর পথে।
বায়স্কোপ দেখানোর পেশায় এখন কোন মানুষ আর আসতে চায় না। কারণ বর্তমানে বায়োস্কোপে নানা রং-ঢংয় ও আকার আকৃতির মাধ্যমে বর্ণনা করে দৃশ্যগুলোকে বাস্তব রুপে রূপান্তর করতে হয়, কিন্তু তা এখন করা কষ্টসাধ্য কাজ। নতুনরা এই কষ্ট স্বীকার করতে আগ্রহী নন।আগের যুগে মানুষের একমাত্র শিক্ষনীয় মাধ্যম হিসেবে বায়স্কোপ কাজ করেছিল। কিন্তু বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে সবকিছুই পরিবর্তনের কারনে আমরা এখন বায়স্কোপ দেখা থেকে বঞ্চিত। এখন বর্তমানে আগের মতো সেই আর মেলাও দেখা যায় না। আর বায়স্কোপ দেখতে পাওয়া না। সব এখন বিলুপ্তর পথে।
আমার লেখা পোস্ট পড়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ ও ভালো থাকবেন।
ধন্যবাদ,
@riyan1020
আমি কখনও বায়স্কোপ দেখি নি। এটা ১৯ দশকের আগে বেশি প্রচলিত ছিলো হয়তো৷ এখন দেখাই যায় না। টিভি তৈরির পর হয়তো এটি বিলুপ্ত হয়ে গেছে।
আমি তো সিসিমপুর আর ছোটা ভীম এ বায়োস্কোপ দেখেছিলাম😁
ওহ। এখন কিভাবে দেখবেন বলেন সব বিলুপ্তীর পথে।
আমিও কখনো দেখিনি। তবে বায়স্কোপ সম্পর্কে আমার দাদাদের কাছ থেকে শুনেছিলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
বায়স্কোপ হলো যোগাযোগের বিশেষ মাধ্যম। বায়স্কোপ হলো কাল্পনিক চিত্র। বায়স্কোপ নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল ধন্যবাদ।
অনেক সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
বায়োস্কোপ একটি ঐতিহ্যবাহী বিনোদন মাধ্যম। তবে কখনো বায়োস্কোপ দেখা হয় নি। মেলাগুলোতেও বায়োস্কোপ দেখা যায় না এখন।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ
বায়োস্কোপ খেলা আমিও দেখেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই পুরাতন দিনের কথা আবার ও মনে করিয়ে দিলেন। বায়োস্কোপ সম্পর্কে অনেক সুন্দর বর্ণনা করেছেন। ধন্যবাদ
আপনি যে আরো কোথায় কোথায় যে কি দেখছেন। 🙂যাই হোক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ভাই বয়স কি কম হয়ছে🫣🫣🫣
আগে প্রায় বিটিভিতে সিসিমপুর হতো সেখানে আমি দেখেছিলাম বাইস্কোপ সামনাসামনি কখনো বায়স্কোপ দেখার সুযোগ হয়নি বায়স্কোপ সম্পর্কে খুব সুন্দর লিখেছেন ভাই ধন্যবাদ
কখনো দেখার সৌভাগ্য হয় নি। তবে অনেক শুনেছি এই নাম। আপনার পোস্ট ভালোই লাগল ভাই। ধন্যবাদ আপনাকে।
সেটা আমারও হয়নি শুধু বড়দের কাছে শুনছি।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
বায়স্কোপ তো এখন আর দেখা যায় না ভাই। তবে সুন্দর পোস্ট ছিলো আপনার ভালোই লাগল আপনার পোস্ট টা পড়ে।
অনেক দিন পরে আবার বায়স্কোপ দেখলাম আপনার মাধ্যমে। ভালো লাগল ভাইয়া আপনার পোস্ট পড়ে