শাহ্-হোটেলের নামকরা ঐতিহ্যবাহী মিষ্টান্ন খাবার- দুধ মালাই চপ।

in Steem For Tradition3 years ago

আমি @riyan1020
বাংলাদেশ থেকে।

২০ই ফেব্রুয়ারী ২০২৩ খ্রিষ্টাব্দ ।


আজ রোজ সোমবার

সসালামু আলাইকুম,প্রিয় স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির ব্লগারবৃন্দগন সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সকলে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।



IMG_20230220_163237.jpg
ঐতিহ্যবাহী দুধ মালাই চপঃ

শাহ্ হোটেলের নামকরা ঐতিহ্যবাহী মিষ্টান্ন হলো দুধ মালাই চপ। তবে আমরা সকলে মিষ্টি খেতে খুবই পছন্দ করি। মিষ্টি পছন্দ করে না এমন মানুষ কম দেখতে পাওয়া যায়। কিছু দিন আগে আমি পার্বতীপুর শহরে গিয়েছিলাম। আর পার্বতীপুর শহরে সুনামধন্য একটি মিষ্টির দোকান রয়েছে তার নাম হলো শাহ্ হোটেল এন্ড রেস্টুরেন্টে। এই শাহ্ হোটেলের অনেক মিষ্টান্ন খাবার রয়েছে যা আমাদের এখনকার ঐতিহ্যের মধ্যে পড়ে।

IMG_20230220_194507.jpg

শাহ্ হোটেলে সব ধরনের মিষ্টি জাতীয় খাবার পাওয়া যাবে। আর মিষ্টি জাতীয় খাবরের পাশাপাশি একটি হোটেল ও আছে সেখানে সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত সমস্ত কিছু পাওয়া যায়। আর আলাদা ভাবে শাহ হোটেলে মিষ্টির বিশেষ শাখা ও রয়েছে। এখানে যাবতীয় মিষ্টি সহ বিভিন্ন ধরনের দই আছে। যেমন: দুধ মালাই চপ,রসমালাই, সাদা দই, লাল দই,ইত্যাদি।

IMG_20230220_194431.jpg
শাহ্ হোটেলের মিষ্টান্নর জনপ্রিয়তাঃ

শাহ্ হোটেলে আমাদের উপজেলার একটি নামকরা ব্যবসা প্রতিষ্ঠান। এই শাহ্ হোটেলের মিষ্টান্ন খাবার খুবই জনপ্রিয়। এখানে শুধু মিষ্টি জাতীয় খাবারের জন্য অনেক দূর-দূরান্তের লোকের আনাগোনা হয়। প্রতিদিন এখানে অনেক লোক বিভিন্ন ধরনের মিষ্টান্ন খাবারের জন্য আসে। তারা সবার কাছে সুপরিচিত। বিভিন্ন বিয়ে, আকিকা ও দাওয়াত বাড়ির জন্য এই শাহ্ হোটেলের মিষ্টি সবাই ক্রয় করে। তাদের তৈরি মিষ্টান্ন খাবার গুলো খেতে অনেক সুস্বাদু ও মজাদার। তারা ক্রেতাদের অনেক যত্ন করে।

IMG_20230220_194425.jpg
বানিজ্যিকভাবে শাহ্ হোটেলের মিষ্টান্নঃ

বানিজ্যভাবে শাহ্ হোটেল অনেক সাফল্য অর্জন করেছে। তারা বিভিন্ন মিষ্টান্ন বিক্রি করে প্রতিনিয়ত অনেক অর্থ উপার্জন করছে। তারা ক্রেতাদের ধরাছোঁয়ার মধ্যে পণ্য সামগ্রি ক্রয় করে। এজন্য তারা বেশি লাভবান। তাদের হোটেলের প্রতিটি দই এর দাম ২৫০ টাকা করে। আগে অনেক দাম কম ছিলো এখন বর্তমানে সব কিছুর দাম বৃদ্ধি পাওয়ার ফলে দই এর দাম বৃদ্ধি করেছে হোটেল কতৃপক্ষ।
তারপরও অন্যান্য হোটেল এন্ড রেস্টুরেন্টের থেকে একটু কম।

IMG_20230220_194421.jpg

বিভিন্ন মিষ্টির ভিন্ন ভিন্ন দাম রয়েছে। একেক মিষ্টির একেক রকম দাম। আর মিষ্টি গুলো খেতে অনেক সুস্বাদু। আপনারা চাইলে পার্বতীপুর শহরে এসে শহীদ মিনারের পাশে শাহ হোটেলে চলে আসবেন এবং এখানে সব রকমের মিষ্টি পাওয়া যাবে। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে ৭০০-৮০০ টাকা পর্যন্ত মিষ্টি কেজি রয়েছে।

আমার পোস্টটি পড়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ ও ভালো থাকবেন। তবে আমার লেখার মধ্যে কোন প্রকার ভুল-ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণঃ
ক্যামেরাOneplus
ধরণদুধ মালাই চপ
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@riyan1020
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।
ধন্যবাদান্তে,
@riyan1020.
Sort:  
 3 years ago 

দুধ মালাই আমার অনেক পছন্দের একটি খাবার। শুধু আমারি না অনেকেরি পছন্দের একটি খাবার। আমি কালকেই দুধ মালাই খেয়েছি। দুধ মালাই নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।সুন্দর হয়েছে পোস্টি। ধন্যবাদ ভাই।

 3 years ago 
CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 3 years ago 

ভাই খাওয়া-দাওয়া তো খুব করলেন। আমাদের খাওয়াবেন কবে। শাহ হোটেলে সব ধরনের মিষ্টি জাতীয় খাবার অনেক ভালো। পার্রতীপুরে থাকার সময় নিয়মিত খেতাম। খুব ভালো লিখেছেন ভাই শুভকামনা রইল

 3 years ago 

দুধ মালাই চপ দেখেই লোভ লেগে গেলো ভাই। শাহ হোটেল অনেক নাম অর্জন করেছে, এ হোটেল এর দুধ মালাই অনেক সুস্বাদু। কয়েকবার খেয়েছি। অনেক সুন্দর উপস্থাপন করছেন দুধ মালাই নিয়ে। অনেক ধন্যবাদ ভাই

 3 years ago 

শুধু একা একা মিষ্টি খাইলে হবে। আমাদের ও দাওয়াত দাও মিষ্টি খাওয়ার জন্য। আসলে শাহ হোটেলের মিষ্টি অনেক জনপ্রিয়। সবাই পছন্দ করে। দারুণ লিখেছেন ধন্যবাদ

 3 years ago 

এটা কি কিছুটা স্পন্স মিষ্টির মতো মুখে দিয়ে গলে যায়? যদিও এর কথা আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। মিষ্টিটা দেখতে খুবই সুন্দর। শুধুই কি দিনাজপুর পাওয়া যায়?

 3 years ago 

আপনার পোস্টের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।কখনো খাওয়া হয়নি দুধ মালাই চপ। তবে আপনার ফটোগ্রাফি এবং আলোচনাগুলো দেখে মনে হল এটা অত্যন্ত মজাদার একটি খাবার। বিশেষ করে মিষ্টি রসিকদের জন্য অনেক প্রিয় একটি খাবার হবে এটি। আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে উপ্থাপন করার জন্য।

 3 years ago 

শাহ হোটেল এর দুধ মালাই অনেক সুস্বাদু।আর দুধ মালাই আমর খেতে অনেক ভাল লাগে ,আর আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার পোস্ট পড়ে অনেক ভাল লাগলো এত সুন্দর পোস্ট করার জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটি মিষ্টি নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন। মিষ্টি এমনিতেই অনেক মজার একটি খাবার তার সাথে যদি শাহ হোটেল এর হয় তাহলে আরো মজাদার।ধন্যবাদ ভাই।

 3 years ago 

শাহ্ হোটেল হলো একটা নাম করা হোটেল, এই শাহ্ হোটেল আমরা বেশির ভাগ মানুষ সবাই চিনি,এই হোটেলে অনেক ধরনের মিস্টি জাতিও খাবার পাওয়া যায়। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 61714.34
ETH 1618.58
USDT 1.00
SBD 0.40