"STEEM FOR TRADITION"
স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও আমার সালাম আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি। ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে কন্টেস্টের আয়োজন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ আজকে আমি ঐতিহ্যবাহী খাবার রসগোল্লা বা মিষ্টি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব।


বাঙালির ঐতিহ্যবাহী খাবার গুলোর মধ্যে রসগোল্লা বা মিষ্টি হল অন্যতম একটি খাবার। এই খাবারটি আমাদের প্রায় সবারই প্রিয় একটি খাবার।কারণ এটি সবাই পছন্দ করে।রসগোল্লার উৎপত্তি বলা চলে প্রথম ভারতবর্ষে ভারতের কলকাতা শহরে প্রথম রসগোল্লা তৈরি করা হয়েছিল।তারপর এটি আস্তে আস্তে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল বিশেষ করে কলকাতা, ঢাকা উত্তরবঙ্গের এলাকাগুলোতে খুব বেশি। বাঙালি জাতি এই খাবারটিকে খুব পছন্দ করত।


রসগোল্লার বৈশিষ্ট্য হলো এটি একটি মিষ্টি জাতীয় খাদ্য।রসগোল্লা তৈরি করা হয় সাধারণত ছানা ও চিনি দ্বারা।রসগোল্লা দেখতে অনেকটা সাদা রংয়ের হয়ে থাকে তবে এক এক অঞ্চলে এক এক রকম ভাবে এই রসগোল্লা তৈরি করা হয়।যেমন ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে এই রসগোল্লা তৈরি করা হয়।বাংলাদেশেও অনেক পদ্ধতিতে এর রসোগোল্লা তৈরি করা হয়।
পরশুদিন আমি একটি মেলায় গিয়েছিলাম সেখানে আমি এই রসগোল্লা গুলোর ছবি তুলি।সেখানে বিভিন্ন প্রকার রসগোল্লা ছিল দেখতে খুব সুন্দর লাগছিল।রসগোল্লা সেখানে বড় থেকে শুরু করে খুব ছোট ছোট রসগোল্লা পাওয়া যায়।রসগোল্লা খাওয়ার যেন ভিড় পড়েছিল সেখানে।


রসগোল্লা বাংলাদেশের একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার। ছোট-বড় প্রায় সবাই এই খাবারটি খুব পছন্দ করে।মিষ্টি মিষ্টি রসে ডোবানো থাকে বলে এর নাম দেওয়া হয়েছে রসগোল্লা।রসগোল্লার ভেতর সবথেকে জনপ্রিয় হলো স্পন্স জাতীয় রসগোল্লাটি। এটি খেতে অনেকটা নরম ধরনের মুখে দিলেই যেন গলে যায় এমন।


রসগোল্লা বিভিন্ন রকম অনুষ্ঠানে আমাদের একটি অবিচ্ছেদ্য অংশ।কারণ বাঙালির বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠান পার্বণ ইত্যাদিতে এই রসগোল্লা লাগেই। মিষ্টি জাতীয় খাবার ছাড়া যেন এসব অনুষ্ঠান কল্পনাই করা যায় না।তাই বলা চলে মিষ্টি জাতীয় খাবারের ভেতর রসগোল্লার অবস্থান সর্বোচ্চ অবস্থানে রয়েছে।কারণ রসগোল্লার জনপ্রিয়তাই এমন।


রসগোল্লাতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা শর্করা এবং কিছু পরিমাণ চর্বি। এছাড়াও সামান্য কিছু ভিটামিন ও পুষ্টি উপাদান রয়েছে রসগোল্লাতে। তবে এটা ঠিক যে রসগোল্লা মিষ্টি জাতীয় খাবার হওয়ার কারণে সবার কাছে বেশি পরিচিত।
| ** রসগোল্লা হলো আমাদের এক ঐতিহ্যবাহী জনপ্রিয় খাবার।তবে বর্তমানে বিভিন্ন ফাস্টফুডের কারণে এর রসগোল্লার জনপ্রিয়তা অনেকটা কমে গেছে। চিনি রসে এ ডোবা ছানা দিয়ে তৈরি এই রসগোল্লা খেতে যে কত মজা যারা খায় তারাই শুধু বুঝে।মিষ্টান্ন জাতীয় খাদ্য ছাড়া যেন বাঙালির চলে না। তাই বাঙালি জাতির জন্য এই রসগোল্লা খাবারটি যুগ যুগ ধরে ঐতিহ্য বহন করে আসতেছে। ধন্যবাদ আপনাদেরকে আমার পোষ্টটি পড়ার জন্য** |

| ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য |

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
বাহ মিষ্টি নিয়ে খুবই দারুন একটি পোস্ট করেছেন ভাই আপনি। মিষ্টি আমার অনেক পছন্দের একটি খাবার। সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে
আমদেরকেও একটু দাওয়াত দিয়ে খাওয়াবেন মিস্টি। 😁😁
ভালোই লাগল মিস্টির ফটো গুলো। দেখে তো খাওয়ার ইচ্ছে করছে 🥰💞
ধন্যবাদ আপনাকে
রসগোল্লা ঐতিহ্য বাহী একটি খাবার। গ্রমের হাট বাজারে বিভিন্ন প্রকারের রসগোল্লা বানায়ও না এমন দেখাও যায় না কিন্তু শহরে বিভিন্ন প্রকার রসগোল্লা দেখা যায় । অনেক সুন্দর ফটোগ্রাফির পোস্ট করেছেন।
ধন্যবাদ আপনাকে
একসাথে এতগুলো মিষ্টি দেখে ভালোই লাগলো।আপনি অনেক রকমের মিষ্টির সুন্দর ছবি তুলেছেন এবং বর্ননা দিয়েছেন। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন।
ধন্যবাদ আপনাকে
খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লেখেছেন ভাই, আপনার ছবি তোলা এই খাবার গুলো দেখে আমাকে খুব খাওয়ার ইচ্ছে করতেছে, খুব সুন্দর হয়েছে ছবি গুলা, ধন্যবাদ ভাই
ধন্যবাদ আপনাকে
যদিও তেমন একটা মিষ্টি পছন্দ না বলা চলে তবে আপনার তোলা ছবি গুলো সত্যি লোভনীয়। এগুলো দেখলে যে কারো মিষ্টি খাওয়ার শখ জাগতেই পারে।
ধন্যবাদ আপনাকে
রাহুল আপনি আমাদের মাঝে ঐতিহ্যবাহি রসগোল্লা সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন ফটোগ্রাফি সুন্দর হয়েছে সার পৃথিবীর মানুষের কাছে খুব প্রিয় খাবার আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো রসগোল্লা সম্পর্কে ধন্যবাদ ভাই
ধন্যবাদ আপনাকে
প্রথম ছবিটি দেখে প্রথমে ভাবছিলাম এগুলো খেজুরের গুড়। পরে টাইটেল দেখে বুঝলাম এটা মিষ্টি৷ মিষ্টির অনেক প্রকারভেদ আছে৷ একেক ধরণের মিষ্টি একেক জায়গায় বিখ্যাত৷
ধন্যবাদ আপনাকে
রসগোল্লা ও মিষ্টি একটি বিখ্যাত খাবার। এই রসগোল্লা বা মিষ্টি বিভিন্ন অনুষ্ঠানে লোকেরা আপ্যায়ন করার জন্য নিয়ে যায়। ধন্যবাদ আপনাকে রসগোল্লা সম্বন্ধে একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার ছবিগুলো বেশ সুন্দর হয়েছে
ধন্যবাদ আপনাকে