কুমারের হাতে বানানো মাটির তৈরি কাসা বা সরা হারিয়ে যেতে বসছে
স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালবাসা অবিরাম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি। মাটির তৈরি জিনিসপত্র গুলো আমাদের দৈনন্দিন জীবনে একসময়ে ব্যবহার উপযোগী ছিলো কালের বিবর্তনে মাটির তৈরি জিনিসপত্র গুলো হারিয়ে যেতে বসছে। তাই আমরা প্রতিনিয়তই হাঁড়ি পাতিল ঢেকে রাখার জন্য মাটির তৈরি কাসা বা সরা ব্যবহাট করি।
মাটির তৈরি করা হয় এমন শিল্পকর্মকে বলা হয় মৃৎশিল্প।বিভিন্নরকমের শিল্প রয়েছে ঢ়েমন হস্তশিল্প, কারুশিল্প, মৃৎশিল্প।তবে আমরা সকলেই জানি মাটি দিয়ে তৈরি শিল্পকে সাধারণত বলা হয় মৃৎশিল্প। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য জিনিসপত্র থেকে শুরু শখের ও বলা যায় যে সব জিনিসপত্র আছে তারমধ্য মাটিরপাতিল,মাটিরকাসা,সানকি,বাটনা ইত্যাদি।মৃৎশিল্প আমাদের সকল কাজের মিশে আছে। মৃৎশিল্প বলতে আমরা সহজ ভাষায় বলে থাকি কুমার।
মাটির তৈরি কাসা আমরা গ্রাম্য ভাষায়,বলে থাকি তবে এটিকে সাধারণ ভাষায় বলতে হলে সরা নামে জানা হয়। মাটির তৈরি কাসা মুলত পাতিলের উপর ঢাকনা হিসেবে কাজ করে। মাটির তৈরি কাসা গুলো হাড়ি পাতিলের ঢাকনা হিসেবে ব্যবহার করা হয়। এটি মুলত গোল।এই কাসা বা সরা ছোট আকারের বা বড় আকারের রয়েছে।
কাসা বা সরা তৈরির মুল উপাদান হলো এঁটেল মাটি। কাসা বা সরা তৈরি করতে মুলত এঁটেল মাটি বিশেষ উপযোগী। এঁটেল মাটি খুব শক্ত যা হাঁড়ি পাতিল তৈরির জন্য ব্যবহার করা হয়। কাসা তৈরি করার সময় প্রথমত মাটি প্রস্তুত করতে হবে। এরপর মাটি ভিজিয়ে রাখতে হবে যাতে নরম হয়। এরপর মন্ডটি চাকা ঘুরিয়ে নিদিষ্ট আকৃতিতে কাসা তৈরি করা হয়। এরপর যা করতে হবে বানানো হলে রোদে শুকাতে হবে। কাসার আকৃতি হয়ে যাওয়ার পর রোদে শুকানো হলে পুড়িয়ে নিতে হবে।এরপরে যা যা করতে হবে বিভিন্নরকমের নকশা দিয়ে থাকে।
কাসা বা সরার ব্যবহারে দিক হলো হাঁড়ি পাতিলে ঢেকে রাখা। রান্না করা থেকে শুরু করে রান্নার পরেও হাঁড়ি পাতিল ঢেকে রাখতে হবে। কাসা মাটির তৈরি যা অনেকটায় ভারী। রান্নায় যাতে কোন রকমের পোকামাকড় খাবার নষ্ট না করে তার জন্য কাসা বা সরা ব্যবহার করা।এই মাটির তৈরি কাসা বা সরা গুলো নিজের ব্যবহারের উপর টিকে।
মাটির তৈরি জিনিসপত্র গুলো প্রাচীনকাল ব্যবহার করা হতো বিপুল পরিমানে এবং চাহিদা বেশি ছিল।প্রতিটি বাড়িতেই মাটির তৈরি জিনিসপত্র গুলো দেখা যেত আর বর্তমান সময়ে আধুনিকতার ছোয়ায় মাটির তৈরি জিনিসপত্র গুলো হারিয়ে যেতে বসছে। আগের মতো আর মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা না থাকায় বর্তমান সময়ে আর কুমারের তৈরি জিনিসপত্র গুলো গ্রামে গ্রামে ফেরিওয়ালাদের কাছে দেখা যায় না। আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
| আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ রাহুল । আমার স্টিমিট ইউজার নেম @rahul989। আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়াশোনা শেষ করছি এখন ব্যবসার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করতেছি। আমি ফটোগ্রাফি অনেক ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। অংকন করতে ভালবাসি এবং তাছাড়া আমি ও নিজেই ভাল ভাল রান্না রেসিপি করি।সকলেই ভাল থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
|---|
You can also vote for @bangla.witness witnesses
আগে গ্রামের বাড়িতে এগুলোর ব্যবহার করতে অনেক দেখেছি। কিন্তু বর্তমানে অনেক কমে গিয়েছে। ধীরে ধীরে এই ঐতিহ্যবাহী জিনিসগুলো একসময় হারিয়ে যাবে। ফটোগ্রাফি গুলো অনেক ভালো করেছেন ভাই শুভকামনা রইল আপনার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য।💞
মাটির তৈরি এসব সরা রান্নাবান্নার কাজে ব্যবহার করা হয়। এটি আমাদের অনেক পুরাতন ঐতিহ্য, কালের বিবর্তনে এগুলা এখন বিলুপ্তপ্রায়। অনেক সুন্দর উপস্থাপন করেছেন ভাই অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বাংলাদেশের মৃৎশিল্পের একটি অন্যতম অংশ হলো এই মাটির তৈরি কাসা।যেগুলো বর্তমানে দিন দিন বিলুপ্তির পথে।মাটির তৈরি কাসাগুলো গ্রামাঞ্চলে সাধারণত সব থেকে বেশি দেখা যায়।খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।
মাটির তৈরি সারা বা কাসা নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। এই মাটির তৈরি সারা বা কাসা আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করে থাকি।সুন্দর একটা পোস্ট করার জন্য ধন্যবাদ।
মাটির তৈরি সরা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। মাটির জিনিসপত্র মানেই আমাদের দেশের ঐতিহ্য। এগুলো দামেও সস্তা, আবার এগুলো ব্যবহারে অনেক কাজ সহজ হয়ে যায়। ছবিগুলো দারুণ তুলেছেন।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.