গ্রামবাংলার ঐতিহ্য বাঁশের তৈরি চালোন

in Steem For Tradition3 years ago
আসসালামু আলাইকুম

স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকলকে আমার ছালাম ও আন্তরিক শুভেচ্ছা। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি।

IMG_20230527_201404.jpg

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত না কাজে বা প্রয়োজনে বাঁশ বিশেষ ভুমিকা পালন করে আসছে।আদিকাল থেকেই বাঁশের ব্যবহার বহুকাজেই। বাঁশ ছাড়া কোন এলাকা বা গ্রাম নেই, আজ পর্যন্ত ও নেই। গ্রামীন জনপথে বাঁশঝাড় ছিল না এমনটা ও নয়। যেখানে গ্রামীণ জনজীবন সেই বাঁশঝাড়। মানুষের জীবনে বাঁশ কতাটা গুরুত্বপূর্ণ তা কখনও লিখেও প্রকাশ করা যাবে না। তবে বলা যায় গ্রামবাংলার চিরায়িত রুপ হলো বাঁশঝাড়। তবে বাঁশ ও বেত শিল্প হারিয়ে যাচ্ছে।

IMG_20230527_201455.jpg

বাঁশ শিল্পের গুরুত্ব অপরিসীম। বাঁশকে বলা হয় লোকশিল্প। সাধারণত গ্রামের লোকেরা বাঁশশিল্পের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে। বাঁশ দিয়ে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করা হয়। গ্রাম বা শহরাঞ্চলে বাঁশের চাহিদা রয়েছে। তবে দৈনন্দিন জীবনে বাঁশের তৈরি নানা সামগ্রী ব্যবহার করে আসছে। বাঁশ দিয়ে শিশুদের নানা ধরনের খেলনা তৈরি করা হয়। বাঁশ দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি হয় তারমধ্যে অন্যতম হলো-ঝুড়ি, ঝাকা, চালুন, খাঁচা, পাটি, খাড়ি, ঝাড়ু, কুলা, হাতপাখা, ইত্যাদি। তবে আমি বাঁশের তৈরি চালোন বা চালুন নিয়ে কথা বলবো।

IMG_20230527_201359.jpg

বাঁশের তৈরি চালোন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী বলা যায়। বাঁশের তৈরি চালোন দিয়ে সাধারণত চাল,ধান, গম, ভুট্টা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিস ঝাড়া হয়।চালোন দিয়ে চাল, গম, ভুট্টা ঝাড়ার হয় মুলত ঝেঁকে ঝেঁকে। চালোন দিয়ে ঝেঁকে ঝেঁকে চাল ঝাড়লে কোন ধুলা আর ছোট ছোট পাথর, বা আখির এগুলো ভালভাবে পরিষ্কার করা হয়। চালোন বাজারে পাওয়া যায় তবে মূল্য ১০০ টাকা করে। আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

IMG_20230527_201447.jpg

ডিভাইজ সংক্রান্ত তথ্যঃ

ডিভাইসভিভো ওয়াইটুয়েন্টি
ফটোশুটবাঁশের তৈরি চালোন
ক্যামরা১৩ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@rahul989
লোকেশনদোবলগাছী,যশাই হাট,পার্বতীপুর
ফটো তোলার সময়রাত ৯ টায়
--------

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ
Sort:  
 3 years ago 

চালুনি নিয়ে আপনি অসাধারণ একটি পোস্ট লিখেছেন। এই চালুনি গুলো বাঁশ দিয়ে তৈরি করে এর উপর বিভিন্ন ধরনের রং করা হয়। আমাদের বাসায় ও এইরকম একটি চালুনি রয়েছে।ধন্যবাদ ভাইয়া চালুনি নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

গ্রামে এ ধরনের চালান রংবেরঙে পাওয়া যায়। শহরাঞ্চলে এগুলো দেখাই যায় না।গ্রাম বাংলার ঐতিহ্য বাসের চালান নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

এগুলো আমাদের বাড়িতে বেশ কয়েকটি রয়েছে। বিভিন্ন কাজ করা যায় এই চালোন দিয়ে। গ্রামের বড় হাট গুলোতে এগুলো বিক্রি করা হয়। চমৎকার ফটোগ্রাফি করেছেন শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

চালুন নিয়ে আপনি অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আমাদের বাড়িতেও এমন চালুন রয়েছে। ফসল যখন ঘরে আসে তখন এগুলো প্রয়োজন পড়ে। এগুলো দিয়ে মূলত ধান ঝাড়াই করা যায়।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

আমাদের এলাকায় এগুলাকে চাইলুনি বলে। এগুলা দৈন্দিন জীবনে বিশেষ ভূমিকা পালন করে।ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

বাঁশের তৈরি চালোন নিয়ে দারুণ লেখছেন ভাই। বাঁশের তৈরি জিনিস আসলে অনেক সুন্দর। তবে বাঁশ ঝাড় দিন দিন হারিয়ে যাচ্ছে। আপনি বাঁশের তৈরি চালোনের দারুণ ফটোগ্রাফি করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

গ্রামবাংলার ঐতিহ্য বাঁশের তৈরি চালোন নিয়ে সুন্দর একটি উপস্থাপনা। এই চালোন দিয়ে আটা,ধান, চাল প্রভূতি বাঁচাই করার কাজে ব্যবহৃত হয়ে থাকে।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

চালোন নিয়ে অসাধারণ লিখেছেন ভাই, চালোন গৃহস্থালির অনেক কাজে লাগে। ধান, গম সরিষা পরিষ্কার করতে চালোন এর বিকল্প নেই। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বাশের তৈরি এই ক্ষুদ্র ও কুটির শিল্পগুলো এখন বিলুপ্তির পথে। বাশের তৈরি এই চালোনগুলো অনেক কাজে ব্যবহার করা হয়ে থাকে। আমাদের বাড়িতেও এই চালোন আছে। আমার আম্মু চালোনে পেয়াজ, রসুন রাখে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63604.63
ETH 1694.37
USDT 1.00
SBD 0.39