ঐতিহ্যবাহী খাবার "শুঁটকি মাছ"
আসসালামু আলাইকুম,প্রিয় স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির ব্লগারবৃন্দগন সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সকলে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
শুটকি মাছ আমাদের জাতীয় মাছ হিসাবে ব্যবহার করা হয়। শুটকি মাছ সবচেয়ে বেশি চট্টগ্রাম বরিশাল ঐ শহর গুলোতে বিক্রি করা হয়। বরিশালের এর মানুষ অধিক পরিমাণে শুটকি মাছ খেয়ে থাকেন। আর চট্টগ্রাম এ শুটকি মাছের অনেক গুলো বাজার আছে আর এই বাজার গুলোতে শুধু মাত্র শুঁটকি মাছের বিক্রি হয়। বিভিন্ন ধরনের শুটকি মাছ পাওয়া যায়। যেমন : পুটি মাছের শুটকি, চেলা মাছের শুটকি, মায়া মাছ এমন আরো অনেক প্রকারের শুটকি মাছ পাওয়া যায়।তবে শুঁটকি মাছ খেতে অনেক সুস্বাদু,আমরা যে কোন কিছু রান্না করলে আর শুঁটকি মাছ দিলে ঐ রান্নাটি অনেক সুস্বাদু হয়। আমি কিন্তু শুঁটকি মাছ খেতে খুব ভালো বাসি কিন্তু বেশি একটা খেতে পছন্দ করি না।
আমাদের বাসায় যখন শুঁটকি মাছ রান্না করে ঐ রান্নাটি খেতে খুব ভালো লাগে তবে কিন্তু শুঁটকি মাছ সবাই খেতে খুব একটা পছন্দ করে না।আমার নিজের ভাই সে কিন্তু শুঁটকি মাছ খেতে খুব একটা পছন্দ করে না, আর এমনিতেই সে যেকনো জিনিস পছন্দ করে না। তবে আগের মানুষ নাকি শুঁটকি মাছ খেতে খুব ভালো বাসে তারা শুঁটকি মাছ দিয়ে ভর্তা করে আবার কিছু রান্না করলে তারা শুঁটকি মাছ দিয়ে থাকে।আমাদের গ্রাম অঞ্চলেও নিজ নিজ বাড়িতে কেউ শুঁটকি মাছ তৈরি করে,কারন শুঁটকি মাছ তো আর সব সময় বাজার থেকে নেওয়ার যায় না।বাসার শুঁটকি মাছটি অনেক সুন্দর ও সুস্বাদু হয়,আমাদের বাসায় মাঝে মাঝে শুঁটকি মাছ তৈরি করে। কি ভাবে শুঁটকি মাছ তৈরি করে তা আমি নিচে উল্লেখ করলাম।
শুটকি আমার খুবই পছন্দের একটি খাবার।মাঝে মাঝে শুটকি মাছ খাওয়া হয়।আমার কাছে লইট্টা শুটকি খেতে সবথেকে বেশি ভালো লাগে। আপনি বিভিন্ন ধরনের শুটকি মাছ নিয়ে লিখেছেন। আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই
শুটকি মাছ আমার অনেক পছন্দের একটি খাবার। তবে আমি ছোট বেলায় তেমন একটা পছন্দ করতাম না। হটাৎ একদিন খেয়ে আমার অনেক ভালো লাগে তখন থেকেই শুটকি মাছ খাই।ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ আপনাকে
ঐতিহ্যবাহী খাবার শুটকি মাছ নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। শুঁটকি মাছের ছোলের তরকারির থেকে এর ভর্তা অনেক সুস্বাদু।
ধন্যবাদ ভাই
শুটকি মাছ আমার পছন্দের খাবারের মধ্যে একটি। তবে শুটকি আলু আর বেগুন দিয়ে খেতে বেশ ভাল লাগে। এই শুটকির আড়ক বা অনেক দোকান সৈয়দপুরে দেখা যায় আর অনেক সস্তা দামে পাওয়া যায়।
অসংখ্য ধন্যবাদ আপু
শুটকি মাছ আমার খুব পছন্দ। আমার মা শুঁটকি মাছ বাসায় তৈরি করে। শুটকি মাছ আমাদের বাসার সবার প্রিয়। শুঁটকি মাছ তরকারিতে দিয়ে রান্না করলে। তরকারি সেই সুস্বাদু হয়।আপনি সুন্দর উপাস্থপনা করেছেন। ধন্যবাদ।
ধন্যবাদ ভাই
শটকি মাছ একটি ঐতিহ্যবাহী খাবার। শুটকি মাছ আমার বেশ প্রিয় খাবার।শুটকি মাছ অনেক দিন রেখে খাওয়া যায়। বাসায় জামাই আসলে শোল মাছের শুটকি দিয়ে খেতে দেওয়া হয়। অতিতি আপয়ন করার জন্য শুটকির কোনো জুড়ি নেই। আপনি অনেক সুন্দর লিখেছেন ভাই এবং শুটকি নিয়ে সুন্দর তত্ব দিয়েছেন।
ধন্যবাদ ভাই
ঐতিহ্যবাহী খাবার শুঁটকি মাছ নিয়ে সুন্দর একটি পোস্ট। সৈয়দ পুর টার্মিনালে শুঁটকি আড়ত রয়েছে। সেখানে ছোট বড় ও সামুদ্রিক মাছের শুঁটকি ও পাওয়া যায়।
ধন্যবাদ আপু
শুটকি নিয়ে বেশ সুন্দর পোস্ট উপস্থাপন করেছেন তবে আপনার ছবির সংখ্যা খুব কম পোস্টে। পোস্টে কমপক্ষে ১০ টি ছবি যুক্ত করবেন তাহলে পোস্ট কোয়ালিটি মান সম্পন্ন পোস্ট ভাল দেখাবে। আশা করি বুজতে পারছেন। শুভকামনা রইলো ধন্যবাদ।
ধন্যবাদ ভাই