গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য |নদী এবং পাল তোলা নৌকা

in Steem For Tradition3 years ago

গ্রামীণ নদীর দৃশ্য


প্রিয় স্টিমীট বন্ধুরা,


আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে গ্রামীণ প্রকৃতির চিত্র আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে চিত্রায় আমি এঁকেছি একটি নদী এবং তিনটি পালতোলা নৌকা। চলুন শুরু করি।

20220925_204641.jpg


ব্যবহৃত উপকরণ


  • সাদা কাগজ
  • পেন্সিল
  • ইরেজার
  • রং পেন্সিল

ধাপ-০১


প্রথমেই আমি একটি সাদা কাগজ নিই এবং সেখানে পেন্সিলের সাহায্যে একটি নৌকার ছবি আঁকাই। নৌকাটি আমি ছোট করে আকাই। তারপর নৌকার উপর একটি ছনের ছাউনি দিয়ে দেই। এ ছাওনিগুলোর ব্যবহার করা হয় রোদ এবং বৃষ্টির হাত থেকে মাঝিদের রক্ষা করার জন্য। নৌকার ভিতর অন্য কোন যাত্রী থাকলে তারাও এই ছাওনির ভিতরে বসে থাকেন । তারপর নৌকার উপর একটি পাল আকাই। মূলত আমি একটি পালতোলা ডিঙ্গি নৌকা আঁকাই। নৌকার পালে আমি অল্প করে করে ছিদ্র করে দেই যেন বাতাস কিছু বের হয়ে যেতে পারে।

20220925_172248.jpg20220925_172439.jpg

ধাপ-০২


দ্বিতীয় ধাপে আমি নৌকাটির একটু উপরে আরো একটি নৌকা আঁকাই। এবারের নৌকাটি তুলনামূলক ছোট করে আকাই। ছোট করে আঁকানোর কারণ হলো যেন নৌকাটি একটু দূরে অবস্থান করছে সেটি বোঝায়।

20220925_172644.jpg20220925_172646.jpg

ধাপ-০৩


তৃতীয় ধাপে আমি মাঝি সহ আরো একটি নৌকা আঁকাই। এই নৌকাটি সবচেয়ে ছোট করে আকাই। মাঝি সহ নৌকা আকানোর পর আমি কিছু ঘাস এঁকে দিই। এই নৌকাতে আমি ছাউনি দেইনি। মোটামুটি এ বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করে আমি চিত্রটি আঁকাবো।

20220925_172859.jpg


ধাপ-০৪


সবশেষে আমি দূরের পাহাড় গুলো অঙ্কন করে ফেলি। পাহাড় এবং সূর্য অংকন করার মাধ্যমেই আমাকে আমার চিত্রের অংকন শেষ করি।

20220925_173031.jpg


ধাপ-০৫


এই ধাপে আমি রং করা শুরু করি। প্রথমেই আমি
নীল আকাশ টি রং করে ফেলি। আমি একটু হালকা হাতে রং করি। আমি প্রথমে আকাশ এবং সূর্য টি রং করে ফেলি।

20220925_173441.jpg20220925_175250.jpg

ধাপ-০৬


এই ধাপে আমি দুটি নৌকার পাল রং করি। বড় নৌকার পালে আমি লাল এবং খয়রি রঙ ব্যবহার করি। অপর একটি নৌকার পালে আমি হলুদ রং ব্যবহার করি। ওকার পালে সবাই রঙিন কাপড়ই ব্যবহার করে থাকে তাই আমি নৌকার পাল গুলোকে এমন উজ্জল রং দিয়েছি।

20220925_180032.jpg20220925_180310.jpg

ধাপ-০৭


এই ধাপে আমি দূরের পাহাড় গুলো রং করি। দূরের পাহাড়ে আমি সবুজ এবং টিয়া রং ব্যবহার করি। পাহাড় রং শেষ করে নিচের ঘাস গুলো রঙ্গিন করে ফেলি।ঘাসের রঙ আমাদের সবারই জানা, আমি সবুজ রং এ ঘাস গুলো রং করি।

20220925_203230.jpg20220925_203547.jpg

ধাপ-০৮


এই ধাপে আমি পানি রং করি। আকাশের নীল রংটি আমি পানিতে ব্যবহার করি। কেননা আকাশের রংটি পানিতে পড়ে পানির রং আকাশের রঙ ধারণ করেছে।

20220925_203926.jpg


শেষ ধাপ


সর্বশেষ ধাপে আমি যে কাজটি করি সেটি হল নৌকার রং করি। নৌকাগুলোতে আমি খয়েরী রং ব্যবহার করি। সম্পূর্ণ রং করা শেষ হলে কালো রঙের বর্ডার দেই। আর এভাবেই আমি আমার চিত্রটি আঁকা শেষ করি।

20220925_204254.jpg20220925_204641.jpg

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য


ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ-১২
ফটোগ্রাফার@pea07
লোকেশনJJHH+X6 Dinajpur
Sort:  
 3 years ago 

ধাপে ধাপে আর্টগুলা দিখিয়েছেন অনেক সুন্দর হয়েছে। মনে হইতেছে একটি জীবন্ত কোনো দৃশ। এক কথায় অসাধারণ হয়েছে আপনার লিখনি ও আর্ট।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

বাহ্ অনেক সুন্দর আর্ট করেন আপনি। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করছেন। পাল তৌলা নৌকার অনেক সুন্দর আর্ট করছেন। অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য নদী এবং পাল তোলা নৌকার ছবিটি বেশ সুন্দর করে অংকন করছেন আপু।প্রতিটি ধাপ আপনি অংকনের মাধ্যমে পোস্টে তুলে ধরেছেন। আপনি অনেক সুন্দর আর্ট পারেন। আপনার জন্য শুভ কামনা রইল ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

গ্রামীণ এরকম দৃশ্য দেখলে মনটা এমনিতেই জুড়িয়ে যায়। আপনি প্রাকৃতিক দৃশ্য আর্টের প্রত্যেকটি ধাপ অসাধারণ ভাবে তুলে ধরেছেন। এক কথায় যাকে বলে কোয়ালিটি সম্পন্ন আর্ট এবং কোয়ালিটি সম্পন্ন পোস্ট। আপনার এই পোস্টটি দেখে নতুন মেম্বাররা উৎসাহ পাবে,কিভাবে কোয়ালিটি সম্পন্ন আর্ট পোস্ট করতে হয়। শুভকামনা রইল আপু আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

গ্রামীন প্রকৃতির দৃশ্য নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।আপনিতো অনেক সুন্দর ছবি অংকন করতে পারেন। অসাধারণ একটা দৃশ্য অংকন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি ছবির অংকন আমাদের মাঝে উপস্থাপন করারজন্য।

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusClub100 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 3 years ago 

আপনার হাতের প্রশংসা না করে পারছি না আপি। নিখুঁত ভাবে আপনি আর্ট টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

গ্রামিন দৃশ্য অনেক সুন্দর ভাবে আর্ট করছেন আপু,আপনার আর্ট দেখে আমি আসলেই মুগ্ধ হলাম আপু আপনি অনেক সুন্দর ভাবে আর্ট করতে পারেন,আপনি প্রতিটা ধাপ সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা পোস্ট উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনা আর্টেটি আনে সুন্দর হয়েছে। রংটা আীেকটু ভালো করা যেত। অনেক সুন্দর হয়েছে তাও। ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের বার আপনি আপনার বানানে একটু সচেতন হলে ভালো লাগবে আমাদের সবার। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

একটি অসাধারণ ছবি অংকন দেখলাম। নৌকার কালার খুব সুন্দর লেগেছে। নদীর পাড়ের সবুজ ঘাসগুলো দেখতে আরো সুন্দর। এই আর্টের মাধ্যমে গ্রাম-বাংলার ঐতিহ্যময় রূপ ফুটে উঠেছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63724.43
ETH 1794.05
USDT 1.00
SBD 0.39