ঐতিহ্যবাহী উৎসব- বাংলাদেশের বিজয় দিবস | বাংলাদেশের জন্মদিন উপলক্ষ্যে পালিত উৎসব
শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই @sohanurrahman কে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। প্রথমদিন প্রতিযোগিতার এনাউন্সমেন্ট দেখেই আমি এখানে অংশগ্রহন করার জন্য মনস্থির করে ফেলি। এত সুন্দর একটি প্রতিযোগিতার মাধ্যমে আমার দেশের একটি ঐতিহ্যেবাহী উৎসব সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য। চলুন শুরু করি,
উৎসবের নাম - বাংলাদেশের বিজয় দিবস
বাংলাদেশের মানুষ বিভিন্ন ধরনের উৎসব পালন করে তবে সে সকল উৎসবের মধ্যে আজকে আমি আপনাদের সাথে যে উৎসবের বিষয়ে লিখব সেটি একটু ভিন্ন এবং উৎসবটি একটি বিশেষ উৎসবও বলা চলে। আজকে আমি লিখব বাঙালির তথা বাংলাদেশের বিজয় দিবস নিয়ে। বাংলাদেশের জন্মদিন নিয়ে লিখব। বিজয় দিবস প্রতিটি বাংলাদেশের নাগরিকের একটি উৎসবের দিন।
উৎসবের ইতিহাস
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ বিজয় লাভ করে। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশ নামে কোন দেশ ছিল না।বাংলাদেশ ছিল পাকিস্তানের একটি অংশ। পাকিস্তান দুটি ভাগে বিভক্ত ছিল একটি হলো পূর্ব পাকিস্তান অপরটি হলো পশ্চিম পাকিস্তান। বর্তমানের বাংলাদেশ আগে ছিল পূর্ব পাকিস্তান। কিন্তু পশ্চিম পাকিস্তানের ওদের উপর বিভিন্ন রকমের অত্যাচার করত। বিভিন্ন রকমের অন্যায়, অবিচার, অত্যাচার, হত্যাকাণ্ডের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব-পাকিস্তানের প্রতিটি মানুষ এক হয়ে প্রতিবাদ শুরু করে। যা পরবর্তীতে যুদ্ধে রুপ নেয়। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন হয়েছে দেশ। বিজয়ের পতাকা উড়েছে এদেশে। এই পৃথিবীতে জন্ম হয়েছে বাংলাদেশ নামক একটি দেশের। প্রায় তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে বিজয় লাভ করেছে দেশ। তাই বাংলাদেশের প্রত্যেক নাগরিক প্রতিবছর শ্রদ্ধাভরে সে সকল শহীদদের স্মরণ করে থাকে।
উৎসবটি রীতি-নীতি
আমরা আমাদের প্রিয় মানুষের জন্মদিন নানাভাবে উদযাপন করে থাকি কিন্তু প্রিয় মাতৃভূমির জন্মদিন পালনে আমরা সবাই আরো বেশি আনন্দিত থাকি। নিজের দেশ নিজের মায়ের সমান। ডিসেম্বর মাস মানেই হচ্ছে আমাদের বিজয়ের মাস। বিজয় দিবস পালন করার প্রস্তুতি ডিসেম্বর মাসের শুরু থেকেই শুরু হয়ে যায়। বাংলাদেশের প্রায় প্রতিটি কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠান বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ রঙের মরিচ বাতি দিয়ে সাজানো হয়। প্রায় একমাস ব্যাপী চলে এই আলোর সজ্জা।
- দিবসটি শুরু করা হয় ১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে।
- বাংলাদেশের তিন সামরিক বাহিনী তথা নৌ বাহিনী, বিমান বাহিনী, সেনা বাহিনীর সদস্যরা জাতীয় প্যারট স্কোয়াডে কুচকাওয়াজের জন্য যোগদান করেন।
- শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
- শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দেশাত্মবোধক গান, কবিতা আবৃতির, খেলাধুলার আয়োজন করা হয়।
উৎসবের বিশেষ আকর্ষণ
বিজয় দিবসের উৎসবের বিশেষ আকর্ষন হলো সারা দেশে বিভিন্ন স্থানে বিরিয়ানি, খিচুরীর মত খাবার রান্না করা হয় এবং তা ফ্রিতে বিতরণ করা হয়। এছাড়াও দেশের প্রায় সব জায়গাতেই কেক কাটা হয়।
ধন্যবাদান্তে,
@pea07
TEAM 1
Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts , good comments anywhere and any tags.বিজয় দিবস উপলক্ষে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন আপনি। সবকিছু সুন্দর ভাবে উপস্থাপন করেছেন বিজয় দিবস নিয়ে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
বিজয় দিবস বাঙালিদের সব থেকে আনন্দের একটি দিন। রক্তের বিনিময় অর্জিত বিজয় দিবসের ইতিহাস সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার লেখনীর মাধ্যমে সবাইকে বাঙালির সর্বসেরা ঐতিহ্যবাহী উৎসব সম্পর্কে ধারণা দিয়েছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য। ভালো থাকুন।
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
দীর্ঘ নয় মাস পর আমরা স্বাধীনতা অর্জন লাভ করি। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয়ী লাভ করে। আমাদের দেশে ১৬ ডিসেম্বর বিশেষভাবে উদযাপন করে থাকে।অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। আপনার জন্য শুভ কামনা রইল।
৩০ লক্ষ শহীদদের বিনিময়ে আমরা এদেশ পেয়েছি। আমাদের স্বপ্নের প্রিয় বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
বিজয় দিবসের ইতিহাস ও ঐতিহ্য খুব ভালোভাবে তুলে ধরেছেন পোস্টের মাধ্যমে। পোস্টটি পরে অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।
আপনার মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।
বাহ অনেক সুন্দর ভাবে বুজিয়ে দিয়েছেন। বিজয় দিবস নিয়ে অনেক সুন্দর ভাবে তথ্যগুলো সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আমার অনেক কিছু অজানা ছিল যা আপনার পোস্টটি থেকে জানতে পারলাম।আপনার পোস্ট পড়ে আমি অনেক কিছু জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
আপনি অনেক সুন্দর একটা উৎসব এর কথা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আর ছবিগুলো অনেক সুন্দর হয়েছে ।
ধন্যবাদ আপনাকে।