দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা পরিদর্শন

in Steem For Tradition3 years ago
আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা নিয়ে লিখব। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় প্রতিবছর শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। এই মেলা জেলা ভিত্তিকভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। ঢাকায় যে মেলাটি অনুষ্ঠিত হয় তা আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা। অর্থাৎ সেখানে বিভিন্ন দেশের বিক্রেতারা তাদের পণ্য নিয়ে এসে এই মেলায় বিক্রি করে থাকেন। তবে জেলা ভিত্তিক মেলায় বিক্রেতারা দেশের বিভিন্ন স্থান বা জেলা থেকে পণ্য নিয়ে এসে বিক্রি করেন। আমি শেষবার যেদিন দিনাজপুরের শিল্প ও বাণিজ্য মেলায় গিয়েছিলাম সেদিন কিছু ছবি তুলে রেখেছিলাম। সেগুলো এখন আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করব।আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার লিখাটি। চলুন শুরু করি,


20220702_151402.jpg20220702_142718.jpg

দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা মানেই একটি আনন্দের বিষয়। প্রতিবছর দিনাজপুর শহরের বড় মাঠে বিশাল বড় একটি মাঠে এই মেলা বসে থাকে। দিনাজপুরের প্রতিটা মানুষ সারা বছর ধরে এই মেলাটির জন্য অপেক্ষায় থাকে। এই মেলাতে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। এই মেলার স্থায়িত্বকাল হলো এক মাসেরও বেশি সময়। এই মেলায় মেয়েদের প্রধান আকর্ষণ হল কসমেটিকের দোকান।বিশেষ করে মেয়েদের চুড়ির দোকান। এই মেলায় বিভিন্ন ধরনের এবং বিভিন্ন মূল্যের চুড়ি পাওয়া যায়। রেশমি চুড়ি থেকে শুরু করে প্রায় সব ধরনের চুড়ি আপনারা এই মেলায় পেয়ে যাবেন । আমি একজন মেয়ে হওয়ায় আমার মতে এই চুড়িই হলো মেলার প্রধান আকর্ষণ।


20220702_142927.jpg

এছাড়াও এই মেলায় যে জিনিসটি গেলেই চোখে পড়ে সেটি হল প্লাস্টিকের ফুল এবং প্লাস্টিকের ফুলের গাছ । ঘর সাজানোর জন্য আমরা অনেকে প্লাস্টিকের ফুলকে প্রাধান্য দিয়ে থাকি। কেননা প্লাস্টিকের ফুল কখনো পচে যায় না। দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা থেকে অনেকেই বিভিন্ন প্লাস্টিকের ফুল কিনে নিয়ে যায় ঘর সাজানোর জন্য। আমার প্লাস্টিকের ফুল পছন্দ না আমার তাজা ফুল গাছ পছন্দ তাই আমি মেলা থেকে কখনোই প্লাস্টিকের ফুল কিংবা ফুল গাছ কিনি না। তবে কিছু কিছু প্লাস্টিকের ফুল দেখলে আপনি সত্যিই অনেক বিমোহিত হবেন। আপনি বুঝতেই পারবেন না যে এগুলো তাজা ফুল নয় বরং প্লাস্টিকের ফুল। নিচে আমি আপনাদের সাথে যে লাল গোলাপের ছবিটি শেয়ার করছি সেটিও প্লাস্টিকের লাল গোলাপ। কিন্তু দেখে মনে হচ্ছে এগুলো তাজা- সতেজ গোলাপ ফুল।

20220702_145545.jpg



20220702_143331.jpg

আমরা সবাই জানি মেলা মানেই হচ্ছে কাপড়ের দোকান। তবে শিল্প বাণিজ্য মেলায় বিভিন্ন হাতের কাজের কাপড় পাওয়া যায়। এছাড়া বিভিন্ন রকমের ওয়ান পিস পাওয়া যায়। মেয়েদের জন্য থ্রি পিস, ওড়না, হিজাব, শাড়িসহ প্রায় সব ধরনের কাপড় পাওয়া যায় এবং ছেলেদের জন্য পাঞ্জাবি, ফতোয়া, গেঞ্জি পাওয়া যায়। এ সকাল মেলাতে কাপড়ের দোকানগুলোতে প্রায় ডিসকাউন্ট দিতে দেখা যায়। এই মেলায় মেয়েদের জন্য একটি বিশেষ অফার প্রায় সবসময়ই দেখা যায় আর সেটি হল দুইটি থ্রি পিস কিনলে একটি ফ্রি এবং এই অফারটি খুব জনপ্রিয়। আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য কাপড়ের দোকানের ছবি তুলে এনেছি যা আমি নিচে শেয়ার করছি।

20220702_150828.jpg


এ সকল মেলায় আরও একটি পণ্যের বেশ কিছু স্টল বা দোকান দেখা যায়। আর এই স্টলগুলো হলো সুলভ মূল্যের জুতার স্টল।এইখানে জুতার দাম শুরু হয় ১৫০ টাকা হতে। এই মেলা থেকে জুতা কিনে প্রায় সবাই। যদিও এই জুতা গুলো কোন ব্র্যান্ডের জুতা নয় বরং দু-তিনবার ব্যবহার করার পরে জুতাগুলো আর ব্যবহার করার উপযুক্ত থাকে না তারপরেও অনেকেই শখ করে মেলা থেকে এই জুতাগুলো কিনে নিয়ে যায়। আমিও মেলা থেকে প্রতিবছরই এরকম একজোড়া জুতা কিনি।

20220702_144115.jpg20220702_144552.jpg

সবশেষে আমি আপনাদের সাথে যে দোকানগুলো সম্পর্কে লিখব সেগুলো হলো গৃহস্থালির জন্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রের দোকান। গৃহস্থলী নিত্য প্রয়োজন এর জন্য বিভিন্ন ধরনের প্লাস্টিক, সুতা, স্টীলের জিনিসপত্র দরকার হয়।আর এই মেলায় বিভিন্ন দোকান বসানো হয় এ সকল জিনিসের। আপনি মেলায় চামচ থেকে শুরু করে হাড়ি, পাতিল, থালা, বাটি সবকিছুই পেয়ে যাবেন। আরো পাবেন পাপোস, ময়লা ফেলার ঝুড়ির মতো টুকটাক অনেক প্রয়োজনীয় জিনিস। আসলে এই মেলা সম্পর্কে বাক্যে লিখে বোঝানো সম্ভব নয়। আপনি একবার এই মেলায় আসলে অনেক কিছু কিনে ঘরে ফিরতে পারবেন।

20220702_150657.jpg20220702_143645.jpg

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য

ধন্যবাদান্তে,
@pea07

Sort:  
 3 years ago 

বানিজ্য মেলা কবে থেকে শুরু হয়েছে আপু? চুরি গুলো অনেক সুন্দর এইগুলার দাম কেমন নেয়? এই মেলায় অনেক টুকিটাকি জিনিস গুলো পাওয়া যায়। সেখানে এর আগে আমি একটি ঘড়ি কিনেছিলাম আপু। অনেক সুন্দর উপস্থাপন করেছেন আপু।

 3 years ago 

চুড়ির দাম বিভিন্ন রকম। পাথরেরগুলো ২০০ টাকা জোড়া থেকে শুরু আর কাঁচের গুলো ৪০-৬০ টাকা ডজন।

 3 years ago 

বিয়ের পর কিনব দাম শুনে রাখলাম আপু।

 3 years ago 

কখনো দিনাজপুর ে বাণিজ্য মেলা যায়নি। দেখে অনেক ভালো লাগতেছে। তাছাড়া আপনি অনেক কিছু সুন্দর ভাবে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 
Feedback / Observation

মেলা কবে থেকে শুরু হয়ছে আপি?

প্রতিবারের মতো এবার ও আপনার অসাধারণ ফটোগ্রাফি দেখে আমরা মুগ্ধ। আপনি একজন নিখুঁত ফটোগ্রাফার। সেটা আপনার তোলা ছবিগুলো দেখলে বোঝা যাচ্ছে। অবশ্য এটা ঠিক বলেছেন দিনাজপুর জেলার মানুষ এই বানিজ্য মেলার জন্য অপেক্ষা করে। আর এই বানিজ্য মেলাতে অনেক কিছু পাওয়া যায়। সুন্দর লিখেছেন আপনি। ধন্যবাদ।

IMG-20230413-WA0003.jpg
 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

দিনাজপুর বানিজ্য মেলা আজ থেকে প্রায় ২ বছর আগে গেছিলাম, এই মেলাটি অনেক সুন্দর হয়ে থাকে, আবার অনেক দিন ধরে মেলাটি চালু থাকে।আপনি বানিজ্য মেলার পরিদর্শন নিয়ে সুন্দর লেখছেন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

দিনাজপুর বাণিজ্য মেলা কি শুরু হয়েছে আপু?
বাণিজ্য মেলায় আমি প্রতিবছরই যাই। চুড়ির দোকান আর ফুলের দোকানগুলো আমার বেশি ভালো লাগে। আগে গেলে প্রতিদিন নৌকায় উঠতাম। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

না, শুরু হয় নি। এগুলো গত বছরের ছবি আপু।

 3 years ago 

ওহ্ আচ্ছা। আমি তো ভেবেছিলাম যে শুরু হয়ে গেছে।

 3 years ago 

দিনাজপুরের বাণিজ্য মেলা নিয়ে খুবই সুন্দর উপস্থাপন করেছেন আপু। দিনাজপুরের বাণিজ্য মেলায় হরেক রকমের জিনিস পাওয়া যায়। যা ক্রেতাকে মুগ্ধ করে। আপনি অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন আপু। অনেক ভালো লাগলো ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার দিনাজপুর বানিজ্য মেলায় তোলা ছবিগুলোর মধ্যে চুরির ছবিগুলো আমাকে বেশি ভালো লেগেছে। কারন চুরি পড়তে আমি খুব ভালোবাসি।এই বানিজ্য মেলায় আমি প্রতি বছরেই যাই।আপনাকে ধন্যবাদ আপু বানিজ্য মেলা নিয়ে এতো সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

Loading...
 3 years ago 

প্রথম ছবি দেখে মনে হচ্ছে লোকটা চুরি দিয়ে গলায় ফাঁস দিছে 🤭। চুরি নিয়ে বেশ সুন্দর লিখেছেন৷ প্রত্যেকটি ছবিই অসাধারণ হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 60184.04
ETH 1615.08
USDT 1.00
SBD 0.42