তাল গাছের প্রাকৃতিক রুপ সৌন্দর্যের প্রতীক বাবুই পাখির বাসা।

in Steem For Tradition3 years ago

বৃহস্পতিবার,
তারিখঃ ২২ জুন ২০২৩

আসসালামু আলাইকুম,

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটির সকল ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আজ আমি বাবুই পাখির বাসা নিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।

png_20230622_081030_0000.png
বাবুই পাখির বাসার চিত্র ধারণ।
mine.PNGবাবুই পাখি কেমন প্রকৃতিরঃmine.PNG

বাবুই পাখি হলো আকারে ছোট আকৃতির একটি পাখি। এরা প্রচুর জ্ঞানের অধিকারী। এক সময় গ্রাম-বাংলায় এদের বিচরণ ছিল বেশি। বাবুই পাখি দেখতে ছোট হলেও এদের বুদ্ধি ছিল অন্য পাখিদের তুলনায় বেশি। বাবুই পাখি তারা নিখুঁতভাবে তালে বাসা তৈরি করে থাকে। ভোরবেলায় এরা সুন্দর কন্ঠে কিচিরমিচির শব্দে চারদিকে আলোড়ন সৃষ্টি করে। এদের কিচিরমিচির কন্ঠ শুনতে অনেক ভালো লাগে।

IMG_20230517_090030.jpg

IMG_20230517_090203.jpg

mine.PNGতাল গাছে বাবুই পাখির বাসা তৈরিঃmine.PNG

আমাদের পুকুর পাড়ের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি তাল গাছ। সেই তাল গাছে বেশ কয়েকটা বাবুই পাখির বাসা। আমি সেই তাল গাছে থাকা বাবুই পাখির বাসার ফটোগ্রাফি করার সময় দেখতে পেলাম একটি বাবুই পাখি সে তার বাসা তৈরি করতে ব্যস্ত। বাবুই পাখিটি আমাদের পুকুর পাড়ের সুপারি গাছ থেকে কচিপাতা নিয়ে এসে বাসা বুনতেছে দেখে খুব ভালোই লাগলো। আমি সেখানে বেশকিছু সময় দাঁড়িয়ে থেকে বাবুই পাখির বাসা তৈরি করা দেখলাম। বাবুই পাখি হলো বাসা তৈরির কারিগর।

IMG_20230517_090209.jpg

IMG_20230517_090200.jpg

তারা খুব যত্ন সহকারে ও নিখুঁতভাবে ধানের পাতা, খড়ের ফালি,তালের কচিপাতা,নারিকেল পাতা,সুপারির কচিপাতা প্রভূতি দিয়ে সুন্দর ও চমৎকারভাবে বাসা তৈরি করে থাকে। এরা শুধু তাল গাছ নয়,সুপারি ও খেজুর গাছেও চমৎকার আকৃতি বাসা বুনে থাকে। তারা এমনভাবে বাসা বুনে বৃষ্টির পানি কোনভাবে ভিতরে প্রবেশ করতে পারে না। ঝড় বাদলের দিনে হালকা বাতাসে পাখিগুলো দোল খায়। এই দৃশ্যগুলো আগে চোখে পড়ার মতো ছিল।

IMG_20230517_085757.jpg

বাবুই পাখি মানুষের মতো এক বাসা থেকে অন্য বাসা যায়,তাদের পছন্দের সঙ্গী খুঁজে নিতে। এছাড়াও এরা সঙ্গীর সাথে থাকতে বেশি পছন্দ করে। পুরুষ বাবুই পাখির সঙ্গী ভালো লাগলে সে স্ত্রী সঙ্গী কে নিয়ে নতুন বাসায় সংসার করে থাকে- বিশেষজ্ঞদের মতবাদ অনুযায়ী। বাবুই পাখি ১০০-১৫০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে।

IMG_20230517_085753.jpg

mine.PNGবিলুপ্ত প্রায় বাবুই পাখিঃmine.PNG

বাবুই পাখি শিকার ও তালগাছ আর খেজুর গাছ কেটে ফেলার কারনে আগের মতো আর তেমব বাবুই পাখির দেখা পাওয়া যায়। আগেকার যুগে যে পরিমান তাল গাছ ও খেজুর গাছ ছিল সে অনুযায়ী তখন বাবুই পাখির পরিমান বেশি ছবুইপাখির বাসা আগে প্রতিটি তাল গাছ ও খেজুর গাছে দেখা পাওয়া যেত। এখন সব কিছু বিলুপ্ত প্রায়। তেমন আর চোখে পড়ে না।

IMG_20220815_124619__01__01.jpg

IMG_20230517_090107.jpg

IMG_20230517_085715.jpg

আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণঃ
ক্যামেরাওয়ান প্লাস
পোস্টের ধরণবাবুই পাখির বাসা।
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল ক্যামেরা
ফটোগ্রাফার@md-sajalislam
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@md-sajalislam

Sort:  
 3 years ago 

বাবুই পাখির বাসা নিয়ে আপনি অসাধারণ একটি পোস্ট লিখেছেন। মূলত গ্রাম অঞ্চলে তালগাছে ঝুলন্ত বাসা বাঁধে বাবুই পাখি।এই বাসাগুলো দেখতে অনেক সুন্দর। আপনার তোলা ছবি গুলো দারুণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া বাবুই পাখির বাসা নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আমাদের এলাকায় নারিকেল গাছে এই বাবুই পাখির বাসা দেখা যেত। একটি গাছে অসংখ্য বাসা তৈরি করতো বাবুই পাখি। আপনার পোস্ট দেখে ভাই ছোটবেলার স্মৃতি গুলো মনে পড়ে গেল। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আসলেই দেখে অনেক ভালো লাগলো।বাবুই পাখিরা তাল গাছে এভাবে বাসা করে থাকে। ছোটবেলা থেকেই দেখে আসতেছি পাড়ার বিভিন্ন রকম তালগাছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন ভাই। বাবুই পাখি গুলো দেখতে খুব ভালো লাগে। আমাদের গ্রামে বড় একটা তাল গাছ আছে সেখানে মাঝে মাঝে বাবুই পাখি বাসা করে।আপনি দারুণ ফটোগ্রাফি করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

বাবুই পাখি প্রাকৃতিক শিল্পী হিসেবে গণ্য করি
। কেননা তারা অনেক সুন্দর করে গাছের পাতা থেকে নিজেদের জন্য বাসা তৈরি করে। দারুন ফটোগ্রাফি করেছেন ভাই। ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 
 3 years ago 

বাবুই পাখির বাসা নিয়ে আপনি অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। এরা মূলত অনেক নিখুঁতভাবে এসব ভাষা তৈরি করে থাকে।যেটা দিয়ে এদের নিখুঁত শিল্প মনের পরিচয় দেয় । ছবিগুলো অনেক সুন্দর তুলেছেন। অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

বাবুই পাখি কি তালের পাতা দিয়েও বাসা বানায়? আপনার ছবিতে দেখা যাচ্ছে একটি তাল গাছের পাতা দিয়ে বাসা বানানো৷ আমি অনেকদিন আগে গাছে বাবুই পাখির বাসা দেখেছিলাম৷

 3 years ago 

হুম তালগাছের পাতা দিয়ে ও বাসা তৈরি করে থাকে।সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বাবুই পাখির বাসা দেখতে অনেক সুন্দর। আপনার পোস্টটি পড়ে আজ প্রথম জানতে পারলাম যে বাবুই পাখি মানুষের মতো তাদের পছন্দের সঙ্গীকে নিয়ে আলাদা বাসায় সংসার করে। আজকাল বাবুই পাখির বাসা তেমন একটা দেখা যায় না। ছবিগুলো সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 63963.67
ETH 1925.08
USDT 1.00
SBD 0.37