আমতলী বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট আত্রাই নদীর সুইচ গেট।

in Steem For Tradition3 years ago

বৃহস্পতিবার,
তারিখঃ ২০ জুলাই ২০২৩

আসসালামু আলাইকুম,

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটির সকল ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আজ আমি ছোট আত্রাই নদীর সুইচ গেট নিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।

IMG_20230713_115943.jpg
ছোট আত্রাই নদীর সুইচ গেটের চিত্র ধারণ।
mine.PNGছোট আত্রাই নদীর সুইচ গেটঃmine.PNG

আমি বেশ কিছু দিন আগে আমার ফুফা শশুরের বাড়ি বেড়াইতে গিয়েছিলাম। আমার ফুফার শশুরের বাড়ি যাওয়ার পথে আমি আমতলী বাজার পার হয়ে তুলসী পুর গ্রামে যেতে না যেতেই এই ছোট আত্রাই নদী চোখে পড়ে। এই নদীটি মোহন পুর রাবার ড্যাম নদীর উপশাখা। এই ছোট নদীটি গ্রামের ভিতর দিয়ে বয়ে গেছে। তবে আমার ফুফা শশুরের বাড়ি নদী এলাকার মধ্যে পড়ে। যাই হোক আমি এই ছোট আত্রাই নদী দেখে বাইক পার্কিং করে নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করলাম। এরপর নদীর প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি করলাম।

IMG_20230713_115756.jpg

IMG_20230713_115751.jpg

এই ছোট আত্রাই নদীর চারপাশে লিচু বাগান, কলা বাগান ও বিভিন্ন ধরনের শাকসবজির বাগান রয়েছে। নদীর চারপাশের পরিবেশটা অনেক সুন্দর ও চমৎকার। এই ছোট আত্রাই নদীর পানি আটকিয়ে রাখার জন্য সুইচ গেট তৈরি করা হয়। ছোট আত্রাই নদীর পানি কয়েক মাস আগে ছিল না। বন্যার সময় নদীর পানি বেশি হয়ে গেলে তা আটকিয়ে রাখা হয়। যেন নদীর পানি বেশি হয়ে গ্রামে প্রবেশ করতে না পারে।

IMG_20230713_115836__01.jpg

IMG_20230713_115855.jpg

IMG_20230713_115847.jpg

কিছু দিন আগে বৃষ্টির পানি বেড়ে যাওয়ায় একটি সুইচ গেট খুলে দেওয়া হয়। সুইচ গেটের নিচে ঝাটকা জাল দিয়ে গ্রামের এক লোক মাছ ধরতেছে। ঝাটকা জাল দিয়ে মাছ ধরার দৃশ্যটা অসাধারণ ছিল। এই ছোট আত্রাই নদীর পানির উপরে কচুরি পনা দিয়ে ভর্তি ছিল। এই সুইচ গেটের পানি জমির ক্ষেতে সেচে ব্যবহার করা ফসল উৎপাদনের জন্য।

IMG_20230713_115931.jpg

আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণঃ
ক্যামেরাওয়ান প্লাস
পোস্টের ধরণআত্রাই নদীর সুইচ গেট
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল ক্যামেরা
ফটোগ্রাফার@md-sajalislam
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@md-sajalislam

Sort:  
 3 years ago 

আমতলী বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট আত্রাই নদীর সুইচ গেটটি অনেক আগের পুরনো একটি গেট।আমতলী বাজারের উপর দিয়ে বয়ে গেছে।পানি আটকিয়ে রাখার মুল উদ্দেশ্য হলো ধানক্ষেতে পানি দেয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আমতলী বাজারের সুইচগেট নিয়ে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। এই সুইচগেটের মাধ্যমে পানি বাধ করে রাখা হয় এবং সেই পানি কৃষি জমিতে ব্যবহার করা হয়। সুইজগেডে আমাদের এলাকায় গোলাকার বাঁশের তৈরি গেট তৈরি করা হয়। গোলাকার বাঁশি তৈরি গেটে জাল বেঁধে দেওয়া হয়। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

এই আমতলী বাজারের সুইচ গেটটি আমি দেখেছি। এটি আমার বড় ফুপির বাসার ঐদিকে। ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন। লিখেছেন ও অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

দেশের বিভিন্ন অঞ্চলে এরকম সুইচগেট অনেক রয়েছে।বর্ষা মৌসুমে এসব সুইচগেটে অনেক মাছ ধরা হয়। পানি যখন অতিরিক্ত হয়ে যায় তখন এসব সুইচ গেট খুলে দেওয়া হয়।ফটোগ্রাফি গুলো চমৎকার করেছেন ভাই। লিখেছেন অনেক ভালো। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আমতলী বাজারের এই সুইচগেট আমার কখনো দেখা হয়নি।সুইচগেটটি দেখে মনে হচ্ছে অনেক আগের দেখে তো মনে হচ্ছে জঙ্গলের ভেতর। দারুন ফটোগ্রাফি করেছেন ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ছোট আত্রাই নদীর সুইস গেট নিয়ে সুন্দর লেখছেন ভাই।এই আত্রাই নদীর সুইস গেট আজ থেকে প্রায় ৪ বছর আগে গেছিলাম।পানি গুলো যখন আটক করে রাখে তখন দেখতে খুব ভালো লাগে।সুইস গেটের চারদিকের প্রাকৃতিকের সৌন্দর্য দেখলে মন ভালো হয়ে যায়।ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট করার জন্য।

 3 years ago 

মোহনপুর রাবার ড্রাম নদীর উপশাখা আত্রাই নদীর সুইচগেট কৃষকের জন্য অনেক উপকারি একটি মাধ্যম। এই আত্রাই নদীর পাশে কলাবাগান লিচু বাগান তো অসাধারণ। আপনার ফুফাশুশুর বাড়িতে যাওয়ার সুবাদে আমরাও সুন্দর একটি সুইচগেট দেখতে পেলাম। সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুইচ গেট থাকার অনেক উপকারীতা রয়েছে মামা যেমন: সঠিক সময়ে পানি আটকিয়ে জমিতে সেচ দেওয়া যায়। আবার সেখানে জাল লাগিয়ে মাছ ধরা যায়। অনেক সময় পানি বেশি হলে গেট খুলে দেওয়া হয়। ব্রিজের চারদিকে গাছ পালা গুলো অনেক সুন্দর।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65335.22
ETH 1948.43
USDT 1.00
SBD 0.37