পুরনো দিনের স্মৃতিতে যাঁতা

in Steem For Tradition3 years ago

প্রিয় ব্লগারবাসী,
আসসালামু আলাইকুম, স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকলকে আমার ছালাম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে হারিয়ে যাওয়া কিছু স্মৃতি তুলে ধরার চেষ্ট করছি।

IMG-20230220-WA0017.jpg

যাঁতা বা (জাঁতা) হল ডাল, চাল, ভাঙ্গার এক প্রকার হাত দিয়ে চালানোর যন্ত্র। এতে শুধু কায়িক শ্রম ব্যবহার হয়। এখন বর্তমানে এই যাঁতা যন্ত্রটিকে আধুনিক সভ্যতার মানুষ ইঞ্জিন চালিত মেশিনের সাথে লাগিয়ে চাল, ডাল, ভুট্ট, হলুদ, শুকনা মরিচ বা অন্যান্য যেকোন কিছু গুঁড়া করে থাকে। তবে গ্রামে যাঁতা বলতে এখনও হাতে এক খণ্ড কাঠি দিয়ে গোলা পাথরের চাকার মত পাথরের যে যন্ত্রটি ঘুরিয়ে ডাল বের করা হয় সেটিকেই বোঝায়। এখন পূর্বের কায়িক শ্রমের হাতে চালিত ডাল বা অন্যান্য জাতীয় শস্য ভাঙ্গার যন্ত্রটি আজ বিলুপ্তির পথে।

IMG-20230220-WA0019.jpg

বিবরণঃ
এটি বড় পাথর কেটে গোল আকৃতি বানানো হয়। এটি কায়িক শ্রমের হাতল যন্ত্র। যাঁতার মোট দুইটি অংশ থাকে। দেখতে অনেকটাই চাকার মতো বা গোলাকার হয়ে থাকে। আর ভিতরের অংশে আরা আরা ধরনে ছোট ছোট গর্ত থাকে। উপরের অংশে কোন গর্ত থাকে না। একটির উপর অপরটি বসিয়ে দিতে হয়। আর উপরের অংশে মোট ৩টি ছিদ্র থাকে একটি মধ্যখানে যেটি প্রধানত দুটি পাথরের ভাসাম্য বজায় রাখে। আর একটি মুখ বা বড় ছিদ্র থাকে সেটি দিয়ে ডাল বা অন্যান্য শস্য জাতীয় দানা প্রবেশ করানো হয়। আর একটি ছোট ছিদ্র থাকে অল্প ছিদ্র হয়ে থাকে সেখানে ছোট কাঠের গোল কুটরো বা বাশের ছোট লাটি দিয়ে মুঠি বাঁধিয়ে ঘুরালেই; যাঁতার দুই শাণিত অংশের মাঝে পরে শস্য গুলো ডাল হয়ে বের হয়। এছাড়া চাউলের আটা বানানো হয় এর মাধ্যমে।

IMG-20230220-WA0018.jpg

ব্যবহারবিধিঃ
একটি চালানো সঠিক নিয়ম হচ্ছে ডান দিক থেকে অগ্রসর হয়ে বাম দিক দিয়ে আবার ডান দিকে আসবে। তবে এটা উল্টো দিকে বা বাম দিক থেকে ডান দিকে ঘোড়ালে সমস্ত শস্য বা চাল পড়ে যাবে। আগে যাঁতা ব্যবহার করা হতো ধান, চাল, ডাল, গম, যব ভাঙিয়ে চাল, চালের গুঁড়া, ইত্যাদি বানানোর কাজে। তবে এসব কাজের বেশিরভাগ করা হতো ঢেঁকি এর মাধ্যমে। আর অল্প পরিমাণে ভাঙানোর কাজে যাঁতা ব্যবহার করা হতো। আগেকার দিনের গ্রামের নববধুরা তাদের বাবার বাড়ি থেকে উপহার হিসেবে যাঁতা পেত। অর্থাৎ- একসময় যাঁতা উপহার সামগ্রী হিসেবে ব্যবহৃত হতো। এগুলো গ্রাম্যমেলায় কিনতে পাওয়া যেতো। কালের বিবর্তনে যাঁতা এর ব্যবহার অনেক গেছে। খুব কম পরিবার এখন যাঁতা প্রয়োজনীয় বস্তু হিসেবে ব্যবহার করে। অনেকে ঐতিহ্য হিসেবে যাঁতা সংরক্ষন করে থাকেন। তাই কিছু কিছু বাড়িতে এখনো যাঁতা দেখতে পাওয়া যায়।

IMG-20230220-WA0016.jpg

এই যাঁতাটি আমার বাসায় সংরক্ষণ করা আছে। আপনাদের স্বচোখে দেখতে মন চাইলে অবশ্যই দাওয়াত রইল।

Sort:  
 3 years ago 

যাতা কখনো সুযোগ হয়নি দেখার। তবে আপনার পোস্টের মাধ্যমে দেখলাম। ভালোই লিখেছেন ভাই। তবে চেষ্টা করবেন প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার। ধন্যবাদ ভাই

 3 years ago (edited)

আমি steemit পরিবারে নতুন। @shihab24 আমাকে সাহস দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার বাড়িতে যাঁতা সংরক্ষণ করা আছে আপনার দাওয়াত রইল। গ্রাম অঞ্চলের বিলুপ্তপ্রায় ঐতিহ্য গুলো steemit এর মাধ্যমে প্রকাশের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 3 years ago 
CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

য়াঁতা একটি অনেক পুরাতন ঐতিহ্য।বর্তমানে আধুনিক প্রযুক্তির ভিড়ে এগুলো আর দেখাই যায় না।এগুলো প্রায় বিলুপ্তির দিকে। আপনি অনেক পুরাতন ঐতিহ্য নিয়ে পোস্ট করেছেন আপনাকে ধন্যবাদ। এবং যাঁতা সম্পর্কে অনেক ভালো ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago (edited)

@anowarhoussain আমি steemit পরিবারে নতুন। আমাকে সাহস দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গ্রাম অঞ্চলের বিলুপ্তপ্রায় ঐতিহ্য গুলো steemit এর মাধ্যমে প্রকাশের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 3 years ago 

প্রাচীকালের ঐতিহ্য হলো যাঁতা।যাঁতার সাহায্যে চাল, ডাল ভাঙ্গানো হতো পরিশ্রমের মাধ্যমে। বর্তমান সময়ে আধুনিকতার ছোয়ায় পুরনো ঐতিহ্য গুলো খুঁজে পাওয়া যায় না। আপনার পোস্ট পড়ে ভাল লাগল ভাই।অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

 3 years ago 

@rahul989 ভাইয়ের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করছি। ভাই আমাকে প্রতিটি ধাপ ভালো বুঝিয়ে দিয়ে থাকেন। আমি steemit পরিবারে নতুন। গ্রাম অঞ্চলের বিলুপ্তপ্রায় ঐতিহ্য গুলো steemit এর মাধ্যমে প্রকাশের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 3 years ago 

যাতা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছে। অনেকদিন পর আপনার পোস্টের মাধ্যমে যাতা দেখলাম। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছে। সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ।

 3 years ago (edited)

আমি steemit পরিবারে নতুন। @ahanaf057 আমাকে সাহস দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গ্রাম অঞ্চলের বিলুপ্তপ্রায় ঐতিহ্য গুলো steemit এর মাধ্যমে প্রকাশের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 3 years ago 

যাতা আমাদের বহুকাল আগের ঐতিহ্য। যা আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্ত, যাতা দিয়ে মরট কালাই ভাঙ্গানো হতো, এবং চাল গুরো করা হতো, যাতা নিয়ে সুন্দর উপস্থাপন করছেন ভাই। অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago (edited)

আমি steemit পরিবারে নতুন। @aslamarfin আমাকে সাহস দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের ভালোবাসা আমাকে আরো ভালো করার অনুপ্রেরনা যোগাবে। গ্রাম অঞ্চলের বিলুপ্তপ্রায় ঐতিহ্য গুলো steemit এর মাধ্যমে প্রকাশের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 3 years ago 

বাহ যাতা নিয়ে খুব সুন্দর লিখেছেন ভাই। যাতা হলো আমাদের এক অন্যতম ঐতিহ্য।ছোটবেলায় যাতা দেখেছিলাম আমাদের পাশের বাড়ির এক দাদীর কাছে। সে যাতা দিয়ে কালাই পিষ্ট।আমি বসে বসে দেখতাম। খুব সুন্দর পোস্ট করছেন ভাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

আমি steemit পরিবারে নতুন। @rahulkazi আমাকে সাহস দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তবে আমার বাড়িতে যাঁতা সংরক্ষণ করা আছে। গ্রাম অঞ্চলের বিলুপ্তপ্রায় ঐতিহ্য গুলো steemit এর মাধ্যমে প্রকাশের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 3 years ago (edited)

যাতা এখন বিলুপ্ত প্রায়। এখন যাতা তেমনভাবে ব্যবহার করা হয় না ।তাই ,এটা আমাদের ঐতিহ্যের অন্যান্য অংশের সাথে মিশে গিয়েছে। যাতা নিয়ে সুন্দর বিবরণ দিয়েছেন ।এবং কিভাবে কাজ করে সেটিও প্রকাশ করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago (edited)

@rumana12 আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহস যোগানোর জন্য। আমি আপনাদের সাথে থেকে ভালো কিছু করতে চাই। আমাদের গ্রাম অঞ্চলের বিলুপ্তপ্রায় ঐতিহ্য গুলো steemit এর মাধ্যমে প্রকাশের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 3 years ago 

যাঁতা নিয়ে অসাধারণ লেখছেন ভাই,আমি কখনো যাতা দেখি নাই তবে শুনছি যাতার নাম,আমাদের গ্রাম অঞ্চলে এই সব জিনিস খুব কমে দেখা যায়। আপনি অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন এবং আপনার পোস্ট পরে আমি অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট করার জন্য।

 3 years ago 

আপনাকে অভিনন্দন জানাই আপনি যাতা দেখেছেন steemit এর মাধ্যমে। আমাদের গ্রাম অঞ্চলের বিলুপ্তপ্রায় ঐতিহ্য গুলো steemit এর মাধ্যমে প্রকাশের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 3 years ago 

আপনার পোস্টটি পড়ে ঐতিহ্যবাহী যাঁতা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এটি আমি কখনো সামনে থেকে দেখিনি, তবে মনে হচ্ছে অনেক মজার একটি জিনিস। এতে বিভিন্ন ধরনের চাল, ডাল গুড়া করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36