ঐতিহ্যবাহী গ্রাম বাংলার কিছু দৃশ্য
গ্রাম বাংলায় এখন ও আমাদের কিছু ঐতিহ্যবাহী দৃশ্য দেখা যায়। আজকে আমি আপনাদের মাঝে কিছু ঐতিহ্যবাহী দৃশ্য শেয়ার করতে যাচ্ছি।
আজকে আমি আপনাদের মাঝে আমার এলাকায় ধান কাটার কিছু দৃশ্য আপনাদের উপস্থাপন করছি। এই বর্তমান সময়ে আমাদের এই গ্রাম বাংলার এমন দৃশ্য খুবই কম দেখা যায়। মানুষ নিজ হাতে ধান কেটে বাঁকুয়া/ঘাড়ে করে মাঠ থেকে কৃষকের বাড়িতে পৌঁছে দেয়। আর এই দৃশ্য আমাদের গ্রামে এখন ও বিরাজমান। এই ধান কাটার জন্য বাহির থেকে আমাদের গ্রামে লোক আসে এবং তারা কৃষকের কাছ থেকে ধান কাটার জন্য দিন হাজিরা নিয়ে থাকে। এবং সেই অনুযায়ী তারা ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়।
কিছু লোক ধান কাটার কাজে নিয়োজিত। তারা ঐক্যবদ্ধ ভাবে ধান কাটছে। এবং তারা নিজে নিজে কাজ ভাগ করে নিয়েছে এবং সেই ভাগের অংশ তারা কাটতে ব্যস্ত সময় পার করছেন। ধান কাটার পরে তারা নিজের কাধে করে করে বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে নিয়ে এসে তারা ধান মাড়ায় করে থাকে।
ধান সব জায়গায় কাটা হয় কিন্তু এমন করে ঘাড়ে করে নিয়ে যাওয়া খুবই কম দেখা যায়। এই বর্তমান সময়ে আমরা গাড়ি ব্যবহার করি ধান মাঠ থেকে বাড়িতে নিয়ে আসার জন্য।
গ্রাম-বাংলার ধান কাটার এই দৃশ্যগুলো যুগ যুগ আগের কথা মনে করিয়ে দেয়। যেভাবে ধান কাটা হত, কৃষকরা এখনো ঠিক সেভাবেই ধান কেটে থাকেন। ঐতিহ্যকে কাছ থেকে দেখার মাঝে আনন্দ আছে। বর্তমানে কৃষিক্ষেত্রে অনেক আধুনিক প্রযুক্তির স্ননিবেশ ঘটেছে, কিন্তু বাঙালি কৃষকরা ঐতিহ্যকে ধরে রাখতে পছন্দ করে। কারণ ঐতিহ্যের মাঝেও তারা আনন্দ খুঁজে পান। কৃষকরা একসাথে যখন ধান কাটেন তখন তাদের মধ্যে আনন্দ কাজ করে। একসাথে কাজ করার আনন্দ, সোনালী ধান ঘরে তোলার আনন্দ, হাড় ভাঙা খাটুনির মাঝে কৃষকদের আনন্দ এতটুকুই। আর এভাবেই বাংলার কৃষকদের মাঝে ধান কাটার রীতি প্রচলিত আছে।
NOTE : কমপক্ষে ৩০০ শব্দ দিয়ে লেখার চেষ্টা করবেন।
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
বাহ চমৎকার লাগল আপনার এই পোস্ট। গ্রামের খুবই সুন্দর চিত্র তুলে ধরেছেন ভাই। ধন্যবাদ ভাই।
প্রত্যেকটা ছবিই সুন্দর তবে প্রথম ছবিটায় গ্রাম বাংলার ঐতিহ্য দারুণ ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ছবিগুলো শেয়ার করার জন্য।