প্রতিযোগিতা সপ্তাহ-১:ফটোগ্রাফি | স্ট্রিট শপ ফটোগ্রাফি
স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির এ সপ্তাহের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য বিষয় হল ফটোগ্রাফি। আমি প্রতিযোগিতার জন্য আমার তোলা কয়েকটি স্ট্রিট শপের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
স্ট্রিট ফুড শপ, আমড়ার দোকান
প্রথম ছবিটি একটি আমড়ার দোকান থেকে তুলেছিলাম। রাস্তার পাশের এ ধরনের খাবারের দোকানগুলো আকারে খুব ছোট হলেও, এসব দোকানের খাবারগুলো খেতে খুব সুস্বাদু হয়। আমি এই দোকান থেকে এক পিস আমড়া কিনে খেয়েছিলাম, একটি আমড়ার পিস মাত্র ১০ টাকা ছিল। এক পিস খাওয়ার পর মনে হচ্ছিল আরো একটি আমড়া কিনে খাই।
আমি দোকানদারের সাথে কথা বলে আমড়ার দোকানের কিছু ছবি তুলি। দোকানদারের আচরণও ছিল মুগ্ধ করার মত, আমি ছবি তুলতে চাওয়ার সাথে সাথে তিনি রাজি হন এবং দোকানের সামনে থেকে সরে গিয়ে আমাকে ছবি তুলতে সহযোগিতা করেন।
স্ট্রিট শপ- খেলনার দোকান
রাস্তার পাশে খেলনার দোকানগুলো বাংলার ঐতিহ্য বহন করে। কারণ এই দোকানগুলোতে এমন অনেক খেলনা পাওয়া যায় যেসব খেলনা ছোটবেলায় আমাদের শখের খেলনা ছিল, যেসব খেলনার সাথে ছোটবেলার অনেক মধুর স্মৃতি জড়িয়ে আছে।
যদিও যুগের সাথে তাল মেলাতে গিয়ে এরকম খেলনার দোকানগুলো হারিয়ে যাচ্ছে। এখন বাচ্চারা স্মার্টফোনে আসক্ত হয়ে পড়ছে। চিন্তা করে দেখুন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারে যারা বেড়ে উঠেন তাদের কিন্তু এক দরের দোকান থেকে দামি খেলনা দেখা ছাড়া কেনার কোন উপায় নেই!
রাস্তার এসব দোকানে সস্তায় অনেক খেলনা পাওয়া যেত, কঠিন বাস্তবতাকে উপলদ্ধি করতে পারা বাচ্চাদের আনন্দের খোরাক ছিল এসব খেলনা । ছবিটি তুলেছিলাম রংপুর চিড়িয়াখানার সামনের একটি দোকান থেকে। এই দোকানে মাস্ক, বেলুনসহ আরো অনেক মজাদার খেলনা পাওয়া যায়।
আমি এ সপ্তাহের ফটোগ্রাফি প্রতিযোগিতার জন্য উপরের ছবিগুলো উপস্থাপন করেছি। স্ট্রিট শপগুলোর সাথে আমাদের লাইফের অনেক অবিচ্ছেদ্য স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় রাস্তায় হাঁটতে গিয়ে আমরা অনেকবার এসব দোকানের পাশে দাঁড়িয়ে গিয়েছি, আর বাবার কাছে আবদার করেছি "বাবা ওই খেলনাটা আমাকে কিনে দাও", এরকম মুহূর্ত আমাদের মধুর স্মৃতিগুলোর মধ্যে একটি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে এবং ফটোগ্রাফি সম্পর্কে ভাল বর্ণনা দিয়েছেন।
ধন্যবাদ ভাই।
ভাইয়া আপনার এই খাওয়ার গুলো দেখে সত্যি খেতে ইচ্ছে করছে। 😁😁
ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য। 🥰🥰
আমড়া খুবই লোভনীয়। ধন্যবাদ।
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
আমড়া খুবই পুষ্টিকর ফল এবং আমিও আমড়া খেতে খুব পছন্দ করি। এই আমড়ার দাম আগে ৫ টাকা ছিল। খেলনার দোকানের ছবিগুলোও দারুণ তুলেছেন।
ধন্যবাদ।
আমড়া দিয়ে যে এত সুন্দর ফটোগ্রাফি হয় সেটা আগে জানা ছিলো না। সত্যি ভাইয়া আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।
ধন্যবাদ ভাই।
আমরা আমার খুবই পছন্দের একটি ফল