আমার চির পরিচিত সেই খোলাহাটি ডিগ্রি কলেজ

in Steem For Tradition3 years ago

হ্যালো বন্ধুরা,,,

আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি। আজ আমি আবারো উপস্থিত হয়েছি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সাথে আমার চির পরিচিত সেই কলেজ খোলাহাটি ডিগ্রী কলেজ নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে।


আমার চির পরিচিত সেই খোলাহাটি ডিগ্রি কলেজ

IMG_20230827_173924.jpg

খোলাহাটি ডিগ্রী কলেজ ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজ টি দিনাজপুর জেলায় অবস্থিত যদিও দেখলে সবাই মনে করে এটি বদরগঞ্জ জেলায় অবস্থিত। কিন্তু ছোট্ট একটি নদীর কারণে তার অবস্থান সম্পূর্ণরূপে পাল্টে যায়। আসলে এই নদীটি দিনাজপুর আর বদরগঞ্জ সীমানার মাঝ বরাবর অবস্থিত। আসলে খোলাহাটি ক্যান্টনমেন্টের সামনে এই খোলাহাটি ডিগ্রী কলেজ অবস্থিত। যদিও এটি এখন অনেক উন্নত হয়েছে কিন্তু আগে যখন আমি পড়তাম তখন তেমন একটা উন্নত ছিল না।

তখন এটি একদিকে তিন তলা বিল্ডিং ভবন অন্যদিকে একতলা একটি ভবন নিয়ে গঠিত হয়েছিল। আমরা বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা এক তালায় বেশিরভাগ ক্লাসেই করতাম আর বিজ্ঞান বিভাগ ছাড়া অন্য বিভাগ গুলোর মধ্যে বিএম শাখার ছাত্র-ছাত্রীরা উপরতলায় ক্লাস করতেন। তবে আমি দুই বছর কলেজের মধ্যে দুই থেকে তিন মাস মাত্র কলেজ করেছিলাম। তার একটি কারণ ছিল আমাদের পদার্থ বিজ্ঞানের টিচার অনেক কড়া ছিল। একদিন ক্লাস না করলে সারা ক্লাস দাঁড় করিয়ে রাখতেন। সেজন্য আর কলেজেই যেতাম না।শুধুমাত্র প্রাইভেট পড়তাম আর বাড়িতে চলে আসতাম। তবুও পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতাম ।

IMG20230824152907.jpgIMG20230824152909.jpg

IMG20230824152947.jpg

গত দুদিন আগে আমার মামাতো বোন আমাকে বলেছিল তার ফরম ফিলাপ করার জন্য। সে ডিগ্রী থার্ড ইয়ারে লেখাপড়া করে। অনেকদিন আগে থেকে তার ফরম ফিলাপ চলতেছে। কিন্তু সে আমাকে সেদিন বলে আর আমি সকাল দশটায় পরিচিত একটা ভ্যান নিয়ে কলেজে চলে যাই। দুর্ভাগ্য এটাই যে আমাকে কলেজের ভিতরে ঢুকতে দেয়নি কারণ সেদিন ইন্টার ফাইনাল পরীক্ষা চলতেছে। তখন এক পরিচিত স্যারের সাথে দেখা হলে সেই স্যার বলে বিকাল তিনটার দিকে আসতে।

তাই আমি এখানে দেরি না করে সোজা বাড়িতে চলে আসি। বাড়িতে গোসল করে খাওয়া দাওয়া করে ঠিক বিকাল তিনটার দিকে আবার কলেজে যাওয়ার জন্য বাইরে দাঁড়াই। কিন্তু সেখানে কোন ভ্যানই ছিল না। কিছুক্ষণ পর একটা ভ্যান আসে কিন্তু সে অনেক বেশি টাকা চায়। কোন উপায় না পেয়ে তার ভ্যানে করে আমাকে যেতে হয়েছিল। গিয়ে দেখি তেমন কোন ভিড় নেই আমি আমার আপুর নাম বলাতে স্যার আমাকে বলল আজকে ছিল ফর্ম ফিলাপ করার শেষ তারিখ। আমি টাকা পয়সা সব মিটিয়ে অফিস থেকে বের হয়ে আসি।

IMG20230824152903.jpgIMG20230824152926.jpg

IMG_20230827_110546.jpg

আর বাইরে দেখতে থাকি। আগের থেকে কতটা পাল্টে গেছে এই কলেজটি। এখন অনেক বড় বড় দুইটা বিল্ডিং হয়েছে। তবে কলেজের বাম দিকে যে একটা খাবারে দোকান ছিল সেটা আর নেই। সেই দোকানে প্রতিদিন দুপুরবেলা সবাই মিলে আমরা নাস্তা করতাম। আরো কিছু সময় চারিদিকে ঘোরাঘুরি করে বাড়িতে চলে আসি।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

Feedback / Observation

খোলাহাটি ডিগ্রি কলেজে আমি কয়েকবার গিয়েছিলাম যখন আমি ফুপির বাড়িতে ছিলাম। আজ থেকে প্রায় ১২ বছর আগে। তখন এই ডিগ্রি কলেজে তেমন উন্নতি ছিল না। ২-১ টা বিল্ডিং আর খোলা মাঠ ছিল চারদিক। তবে এখন দেখে মনে হচ্ছে অনেক পরিবর্তন হয়েছে।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition

 3 years ago 

ধন্যবাদ