You are viewing a single comment's thread from:

RE: ||ঐতিহ্যবাহী সাপোট||

in Steem For Tradition3 years ago

আপনি বিশেষ একটি ঐতিহ্য মূলক পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। এই জিনিসটি আমরা আমাদের এলাকায় ফাউড়ি হিসেবে চিনি। এই ফাউড়ি দিয়ে আমরা ধান জরানোর কাজ করে থাকি। প্রতিবছর ধান শুকানোর জন্য এই ফাউড়ি ব্যবহার করা হয়ে থাকে। ধান শুকানোর জন্য বারান্দায় দিয়ে দেওয়ার পরে এগুলো জড়িয়ে রাখার জন্য এই ফাউরি ব্যবহার করা হয়। এগুলো কাঠের তৈরি হয়ে থাকে। আমরা প্রতিবছর কাঠমিস্ত্রির কাছে এগুলো তৈরি করে নেই এবং এর মাঝে একটি ছিদ্র থাকে সেই ছিদ্রের মাঝে বাঁশের লাঠি লাগিয়ে দেওয়া হয় যাতে এটি টেনে ধান জরানো যায়। আমাদের বাড়িতে এমন কয়েকটি রয়েছে। আমরা যখন ধান শুকাই তখন এগুলো ব্যবহার করি। ধান শুকানোর কাজে এগুলো অনেক পরিমাণে ব্যবহার করা হয় আমাদের এলাকায়। প্রতিটি বাড়িতে এই ফাউড়িগুলো রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।

Sort:  
 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39