You are viewing a single comment's thread from:

RE: আধুনিক পদ্ধতির মাধ্যমে এখন ট্রাক্টর দিয়ে জমি চাষ ।

in Steem For Tradition3 years ago

আপনি বেশ একটি কাজের যন্ত্র নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন। এই ট্রাক্টর দিয়ে জমি চাষ এখন সবাই করে থাকেন। ট্রাক্টর দিয়ে জমি চাষ করলে জমি চাষ ভালো হয় এবং জমির উর্বরতা বেড়ে যায়। আগে গরুর হাল বা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হতো যা সময় সাপেক্ষ ছিল। অনেক সময় ধরে জমি চাষ করে তারপরও জমিতে ধান লাগানো হতো এবং অনেক টাকা লেগে যেত এবং ধান লাগাতে অনেক দেরি হতো। কিন্তু এই ট্রাক্টর গুলো যখন মাঠে জমি চাষ করে তখন খুব দ্রুত অনেক জমি চাষ করা যায় এবং চাষ খুব ভালোভাবে করা যায়। এই ট্রাক্টর গুলোর দাম অনেক। এখন এগুলোর দাম প্রায় ২২ থেকে ২৩ লাখ টাকা কিন্তু আগে এগুলোর দাম কম ছিল। এগুলোর ব্যবহার এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। মানুষ এখন এগুলো ছাড়া জমি চাষ করে নিচ্ছে না কারণ এগুলো দিয়ে চাষ বেশ ভালো হয়। আগের পাওয়ার টিলার দিয়ে চাষ তেমন একটা ভালো হয় না গরুর হাল তো এখন দেখাই যায় না। আমি প্রতিবছর আমার জমিতে এই ট্রাক্টর গুলো লাগিয়ে দেই এবং জমি ভালো করে চাষ করে নেই। আমাদের এদিকে সবাই মোটামুটি এই ট্রাক্টর দিয়ে জমি চাষ করে নেয়। কারণ এগুলো খুব দ্রুত জমি চাষ করে দেয় এবং অনেক ভালোভাবে চাষ করে দেয়। তাই সবাই এগুলো এখন জমিতে ব্যবহার করে। আপনি বেশ চমৎকার একটি যন্ত্র আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Sort:  
 3 years ago 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65702.12
ETH 1927.31
USDT 1.00
SBD 0.38