You are viewing a single comment's thread from:

RE: গ্রাম অঞ্চলের কাঠের তৈরি কবুতরের ঘর।

in Steem For Tradition3 years ago

গ্রাম অঞ্চলের প্রতিটি বাড়িতে এমন কবুতরের ঘর দেখতে পাওয়া যায়। গ্রামের মানুষ কবুতর লালন পালন করতে পছন্দ করে। তবে কবুতরের ঘরগুলো বেশ সুন্দর করে তৈরি করে দেয় কাঠমিস্ত্রিরা। এই ঘরগুলো এমনভাবে তৈরি করা যাতে এই ঘরে বিড়াল ঢুকতে না পারে। কবুতর বিড়ালকে খুব ভয় করে বিড়াল যদি একবার কবুতরকে তাড়ায় তাহলে সেই কবুতর আর ফিরে আসে না। আমাদের দেশে বিভিন্ন জাতের কবুতর এখন দেখা যায়। বিভিন্ন নামে কবুতরগুলো বাজারে পাওয়া যায় এই নতুন জাতের কবুতরগুলোর দাম বাজারে অনেক। তবে বেশি ভাগ সময় দেখা যায় সবার বাড়িতে দেশী কবুতর লালন পালন করা হয়। দেশি কবুতরের রোগবালাই কম হয় তেমন কোন যত্ন করতে হয় না। এজন্য সবাই দেশি কবুতর লালন পালন করে। বিদেশি কবুতরের গুলোর দামে বেশি হয় এগুলো সবাই কিনতে পারে না আবার এগুলোর রোগ বালাই বেশি হয় খাবার বেশি দিতে হয়। এদের খাবারের দাম একটু বেশি এজন্য এগুলো লালন পালন করা একটু কঠিন হয়ে যায়। বাজারে এখন কবুতরের দাম বেশ ভালই কবুতর লালন পালন করে বেশ ভালো পরিমাণে টাকা আয় করা সম্ভব। অনেকে কবুতর লালন পালন করে হাটে বিক্রি করে বেশ ভালো টাকা আয় করে। আমাদের এলাকায় একটি ছেলে রয়েছে সে কবুতর কেনাবেচা করে এবং কবুতর বাড়িতে লালন পালন করে এতে করে সে ভালো টাকা আয় করে। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি কবুতরের বাসা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনি ছবিগুলো বেশ চমৎকার তুলেছেন।

Sort:  
 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 63427.77
ETH 1877.48
USDT 1.00
SBD 0.37