ফটোগ্রাফি প্রতিযোগিতা-১ম সপ্তাহ ঐতিহ্যবাহী চা বাগানের দৃশ্য উপভোগ ও ফটোগ্রাফি।

in Steem For Tradition4 years ago (edited)

সুপ্রিয় সতীর্থব্লগারবৃন্দরা, সকলে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনার নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। স্টিম ফর ট্রাডিশন কমিউনিটি আয়োজিত একটি সুন্দর ও চমৎকার প্রতিযোগিতার আয়োজন করেছেন। আজ আমি চা ঐতিহ্যবাহী বাগানের সৌন্দর্য নিয়ে শেয়ার করব।

IMG-20221210-WA0004.jpg

IMG-20221210-WA0011.jpg

IMG-20221210-WA0012.jpg

এই চা বাগানটি ঠাকুরগাঁও জেলাতে অবস্থিত। আমাদের জেলা দিনাজপুর শহর থেকে প্রায় ৬০-৭০ কিলোমিটার দুরে অবস্থিত। আর আমাদের বাসা থেকে প্রায় ১০০ কিলোমিটার দুরের পথ অতিক্রম করে এই চা বাগানের দৃশ্য গুলো দেখা পাওয়া যাবে।

আমি কিছু দিন আগে ঠাকুরগাঁও জেলাতে ভ্রমন করতে গেছিলাম। সেখানে গিয়ে আগে আমার মামার সাথে দেখা করলাম। তিনি মুলত ঠাকুরগাঁও জেলাতে টেকনিকালি কলেজে অধ্যায়নরত। আমি একদিন আগে সেখানে উপস্থিত হয়েছিলাম। সেখানে রাতে বিশ্রাম নিয়ে পরের দিন সকাল বেলা আমার মামা এই চা বাগান দেখাতে নিয়ে যায়।

চা বাগানটি দেখতে অনেক সুন্দর ও চমৎকার। চায়ের বাগান দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখে মনে হয় আমি চির সবুজের সমাহারে নিজেকে হারিয়ে ফেলেছি।যত দুর চোখ চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তাই দেরি না করে আমি চা বাগানে কয়েকটি ফটোগ্রাফি করি। ছবিগুলো ক্যামেরা বন্দী করে রাখতে। আর সেখানে আনন্দ আর উপভোগ করে অনেক সময় কাটিয়ে দিলাম।

চা বাগানটি সমতল ভুমিতে একটু উচু জায়গাতে চাষ করা হয়েছে। চা বাগানে ভ্রমন করতে গেলে কোন পরিদর্শন টাকা দিতে হয় না।

আমার লেখা ফটোগ্রাফি পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।

Sort:  
 4 years ago 

চা বাগানের চমৎকার সব ছবি শেয়ার করেছেন। ঠাকুরগাঁও জেলা আসলেই খুব সুন্দর। সুযোগ হলে আমিও একবার ঘুরে আসবো।

 3 years ago 

ধন্যবাদ আপু

 4 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

 4 years ago 

নতুন হিসেবে চা বাগানের ছবিগুলো অনেক সুন্দর হয়েছে আশা করি সামনে আরো অনেক সুন্দর করবেন ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.077
BTC 63608.51
ETH 1667.04
USDT 1.00
SBD 0.43