কাজী নজরুল ইসলামের চিত্র অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
প্রায় সপ্তাহখানিক বাদে আজকে আবার আপনাদের সামনে নতুন একটা অঙ্কন নিয়ে হাজির হলাম। আজকে আমি একজন কবির ছবি অঙ্কন করেছি। আর ইনি হলেন আমাদের সবার পরিচিত "কাজী নজরুল ইসলাম"। ইনি একজন বাংলার বিদ্রোহী কবি হিসেবে পরিচিত ছিলেন। কাজী নজরুল ইসলাম কবির সাথে সাথে লেখক এবং সঙ্গীত এর বিষয়েও পারদর্শী ছিলেন। যাইহোক আজকে তার এই চিত্রটি অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি আজকের এই অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে।
✺উপকরণ:✺
✔এখন অঙ্কনের ধাপগুলো নিচে তুলে ধরবো---
➤প্রথম ধাপে আমি কাজী নজরুল ইসলামের মাথার টুপিটা অঙ্কন করে নিয়েছিলাম।
➤দ্বিতীয় ধাপে আমি টুপির সাইড দিয়ে বেরিয়ে থাকা গোটানো চুলের একটা শেপ তৈরি করে নিয়েছিলাম দুই পাশে। সেখান থেকে টেনে একেবারে মুখমন্ডলের একটা শেপ তৈরি করে নিয়েছিলাম। এরপর চোখ অঙ্কন করে নাকের কিছু অংশ টেনে রেখেছিলাম। চোখের উপর একটা চশমা অঙ্কন করে দিয়েছিলাম।
➤তৃতীয় ধাপে নাকের বাকি অংশটা এবং মুখ অঙ্কন করে নিয়েছিলাম। এরপর মুখের কিছু কিছু জায়গায় বাকি থাকা অংশ পেন্সিল দিয়ে টেনে একটা পরিমার্জিত রূপ এনেছিলাম।
➤চতুর্থ ধাপে গোটানো চুল সহ কিছু জায়গায় পেন্সিল দিয়ে একটু গাঢ় করে বিষয়টিকে আরো ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। এরপর গলার দিকে অঙ্কন করে নিয়েছিলাম এবং সেই সাথে পোশাকের শেপ তৈরি করে রেখেছিলাম।
➤পঞ্চম ধাপে সম্পূর্ণ মুখমন্ডল এবং গলার অংশটা কালার করে নিয়েছিলাম।
➤ষষ্ঠ ধাপে গোটানো চুলের অংশটা ঘন কালো কালার করে নিয়েছিলাম।
➤সপ্তম ধাপে পোশাকের অংশটা কালার করে দিয়েছিলাম।
➤অষ্টম ধাপে টুপির অংশটা কালার করে অঙ্কনটি শেষ নামিয়ে দিয়েছিলাম ।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
খুবই সুন্দর ছিল কাজটি দাদা। আমার পছন্দের একজন কবি কাজী নজরুল ইসলাম। আপনার হাতের কারুকার্যে খুব সুন্দর ফুটে উঠেছে তার অবয়ব। লাল রং দেওয়ার আগে যে ছবিটা পঞ্চম ধাপে , ওটাও কিন্তু বেশ লাগছে। শুভেচ্ছা রইলো দাদা।
চিত্রটিকে একটু ভালোভাবে ফুটিয়ে তুলতে চেয়েছিলাম আর এই লাল কালারটা ছিল বলেই আরো বিষয়টিকে ফুটিয়ে তুলতে পেরেছি। ধন্যবাদ।
ওয়াও দাদা,আপনি তো খুবই সুন্দর চিত্র অঙ্কন করতে পারেন।বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ড্রয়িং দক্ষতা সাথে করেছেন। আপনি একদম বাস্তবিক ভাবে অঙ্কন করেছেন। আমি প্রথমে মনে করেছিলাম কাজী নজরুল ইসলামের হয়তো কোন ছবি,পড়ে বুঝতে পারলাম আপনি কাজী নজরুল ইসলামের ড্রয়িং টি নিজে করেছেন। ধন্যবাদ দাদা,এতো সুন্দর একটি ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করেছেন।💐💐
অঙ্কনটা একটু কাজী নজরুল ইসলামের সাথে মিল রেখে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
বাহ দাদা আপনি তো দারুণ আর্ট করতে পারেন। একবারে অরিজিনাল কাজী নজরুল ইসলামের ছবির মতো হয়ছে। অনেক দক্ষতার সাথে চিত্রটি অংকন করছেন দেখে খুবই ভালো লাগলো। প্রতিটা ধাপ এমন ভাবে বর্ণনা করছেন যা বুঝতে খুব সহজ হচ্ছে।
আপনি প্রতিটা ধাপ সহজে বুঝতে পেরেছেন তার জন্য আমি খুব আনন্দিত। ধন্যবাদ ভালো মন্তব্য করার জন্য।
ওয়াও, দাদা অনেক সুন্দর হয়েছে। আপনে সব সময় আপনার ড্রইংটাকে বাস্তব ধর্মী করে অংকন করার চেষ্টটা করেন যেটা আমার খুব ভালো লাগে। আপনে রেসিপির সাথে সাথে অসাধারণ সম্ভব সুন্দর আর্ট করতে পারেন।
আজকের কাজী নজরুল ইসলামের ছবিটা অনেক সুন্দর হয়েছে দাদা। অনেক অনেক শুভ কামনা রইল।
প্রথমে ধন্যবাদ জানাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। আসলে আমি যখন কোনো অঙ্কন করতে বসি তখন বিষয়টিকে ভালো করে মনে ধারণ করে নেই।
ভাই আসলে আমি আর কিছু বলতে চাই না। এত সুন্দর চিত্র অঙ্কনের হাত আপনার আগে জানতাম না। হুবহু ফটোগ্রাফিক মত চিত্র অঙ্কন করেছেন। খুবই ভালো লাগলো দাদা।
আপনার ভালো লেগেছে দেখে আমারও ভালো লাগলো। ধন্যবাদ আপনার ভালো মন্তব্যের জন্য।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঝাকড়া চুল,শান্ত চোখ, মাথার লম্বা চুল। সবটাই যেনো একেবারে খাপে খাপে মিলে যাচ্ছে!আপনি ভাইয়া এতো সুন্দর আঁকতে পারেন যা দেখেই মুগ্ধ হতে হয়। আজকের এই অঙ্কণটি জাস্ট অসাধারণ হয়েছে।
আমাদের বিদ্রোহী কবিকে একটু তার মতো দেখতে তুলে ধরার চেষ্টা করেছিলাম এই আর কি। আপনার এতো ভালো লেগেছে যেটা দেখে আমিও অনেক খুশি হলাম।
ওয়াও অসাধারণ আর্ট করেছেন দাদা। কাজী নজরুল ইসলাম এর অনেক সুন্দর একটি ছবি আর্ট করেছেন। আমি অবাক হয়ে গেলাম আপনার আর্ট দেখে। কালার কম্বিনেশন টা বেশ ভালো ছিলো
কালার টা সব জায়গায় মোটামুটি মেলাতে পেরেছিলাম। ধন্যবাদ ভালো মতামত দেওয়ার জন্য।
বাহ জাস্ট অসাধারণ ভাইয়া এত সুন্দর করে আপনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবি অঙ্কন করেছেন। আমি তো দেখি একদম অবাক হয়ে গেলাম কিছুক্ষণ তাকিয়ে ছিলাম ছবিটির দিকে। ছবিটি একদম নিখুঁত ভাবে অংকন করেছেন। একটা সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবসময়।
আসলে বিষয়টিকে আমি বাস্তবতার সাথে মিল রেখে পেন্সিল এর টানে সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি । সব থেকে বড়ো বিষয় কালারটা ভালো মিলাতে পেরেছিলাম। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্যের জন্য।
সত্যি দাদা দেখে মুগ্ধ হয়ে গেলাম ।আপনি এত সুন্দরভাবে কাজী নজরুলের ছবি অঙ্কন করেছেন। একদম বাস্তব মনে হচ্ছে। প্রতিটি ধাপ এত সুন্দরভাবে পরিবেশন করেছেন। দেখার মত ছিল দাদা।
হ্যা চিত্রটিকে একটু বাস্তবের সাথে মিল রেখে তুলে ধরার চেষ্টা করেছিলাম। ধন্যবাদ।
ওয়াও! আমি আপনার অঙ্কন দেখে মুগ্ধ হয়ে গেলাম দাদা। আপনি অনেক দক্ষতার সাথে খুব সুন্দর করে ধাপে ধাপে কাজী নজরুল ইসলামের চিত্র অঙ্কন করেছেন। আপনার অঙ্কন অসাধারণ হয়েছে দাদা। কালার করার ফলে আপনার অঙ্কিত চিত্রটি দারুন ভাবে ফুটে উঠেছে। এত সুন্দর করে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের চিত্র অঙ্কন করে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। শুভকামনা রইলো দাদা।🌹🌹🌹
হ্যা কালারটা দেওয়ার ফলে চিত্রটি আরো সুন্দরতম করে তুলতে পেরেছিলাম। অঙ্কনটি আপনার ভালো লেগেছে তার জন্য আমি খুব খুশি। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।