পেঁপে দিয়ে চেমো মাছের ঝোল রেসিপি
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি ভাগ করে নেবো। আজকে আমি আসলে পোস্ট করতে পারবো কিনা সেটাই সন্দেহ ছিল, কারণ কালকে যেভাবে আমার গ্যাসের ব্যথা উঠেছিল তাতে সারা রাত ছটপট করা লেগেছে। তবে সকাল থেকে ঠিক হলেও এখনো পেটে গ্যাসের ডাক হচ্ছে। গ্যাসের ব্যাথা যে কি ব্যাথা সে কালকে টের পেয়েছি আর সাথে বমিও ৩ বার হলো । আজকে পোস্টটা করতে পারছি কারণ রান্নাটা গতদিন সকালে করা ছিল। এখনো শরীরের অবস্থা ততো ভালো না। যাইহোক আজকে আমি পেঁপের সাথে চেমো মাছের রেসিপি তুলে ধরবো। চেমো মাছ মনে হয় সবাই কম বেশি জানেন আর আপনাদের দিকে ভালোই পাওয়া যায়। আমাদের এদিকে মাঝে মাঝে আসে আবার আসে না। আমি অনেকদিন বাদে এই চেমো মাছের স্বাদ আবার নিতে পারলাম, চেমো মাছ খেতে দারুন লাগে। এই মাছগুলো লম্বা লম্বা আর বেশিরভাগ সরু হয়ে থাকে। এই মাছগুলো কড়া কড়া ভাজা করে শুধু খেতে দারুন লাগে আমার কাছে, তবে তরকারীতেও ভালো লাগে কিন্তু এই মাছগুলো রান্নার সময় আস্ত না রাখতে পারলে আর ভালো লাগে না। পেঁপে দিয়ে এই মাছ খেতে অনেক স্বাদ লেগেছিলো। যাইহোক আর বেশি কিছু লিখব না এখন, শরীর ভালো লাগছে না। এখন রেসিপিটার মূল বিষয়গুলো নিচের দিকে উপস্থাপনা করছি।
☀প্রয়োজনীয় উপকরণসমূহ:☀
❣এখন রেসিপিটা যেভাবে তৈরি করেছিলাম---
✠প্রস্তুত প্রণালী:✠
➤চেমো মাছগুলোকে প্রথমে ভালো করে কেটে নিতে হবে এবং জল দিয়ে ২-৩ বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ( মাছ আগে কেটে রাখা ছিল )। এরপর আমি পেঁপেটির খোসা ছালিয়ে নিয়ে কেটে ছোট করে নেওয়ার পরে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম।
➤আলুগুলোর খোসা ছালিয়ে নেওয়ার পরে কেটে ধুয়ে নিয়েছিলাম। এরপর পেঁয়াজ দুটির খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছিলাম। কাঁচা লঙ্কাগুলো কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম।
➤কেটে রাখা চেমো মাছে ২ চামচ লবন এবং ২ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর হাত দিয়ে গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম।
➤মাছগুলো ভালো কড়া কড়া করে ভেজে তুলে নিয়েছিলাম। এরপর পেঁপের পিচগুলোও ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম।
➤আলুর পিচগুলোও ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছিলাম।
➤কড়াইতে সরিষার তেল দেওয়ার পরে পরিমাণমতো জিরা দিয়ে দিয়েছিলাম। জিরা একটু ভাজা মতো হয়ে আসলে তাতে ভেজে রাখা পেঁপে দিয়ে দিয়েছিলাম।
➤পেঁপে দেওয়ার পরে তাতে ভাজা আলু দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে কেটে রাখা কাঁচা লঙ্কা দেওয়ার পরে স্বাদ মতো আরো ৩ চামচ লবন এবং ২ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম।
➤সব উপাদানগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। এরপর তাতে পরিমাণমতো জল দিয়ে দিয়েছিলাম।
➤জল দেওয়ার পরে তরকারি বেশ খানিক্ষন ফুটিয়ে নিয়েছিলাম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। সিদ্ধ হয়ে গেলে তরকারির থেকে কিছু আলু তুলে নিয়েছিলাম এবং সেগুলো চেপে ভালোভাবে গলিয়ে নিয়েছিলাম।
➤আলু গোলানো শেষ হয়ে গেলে তরকারিতে ভেজে রাখা চেমো মাছ সব দিয়ে দিয়েছিলাম। এরপর ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম।
➤মাছ আর পেঁয়াজ দেওয়ার পরে সেগুলো তরকারির সাথে নেড়ে মিশিয়ে দিয়েছিলাম। এরপর গলিয়ে রাখা আলুর অংশটা তরকারিতে দিয়ে দিয়েছিলাম এবং তরকারি পুরোপুরি হয়ে আশা পর্যন্ত খানিক্ষন দেরি করেছিলাম।
➤পেঁপে দিয়ে চেমো মাছের তরকারিটা হয়ে গেলে আমি তাতে জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। এরপর পরিবেশনের জন্য একটি পাত্রে তুলে নিয়েছিলাম।
রেসিপি বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দাদা প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। আপনি অসুস্থ জানার পর থেকে খুবই খারাপ লেগেছে। আশা করছি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। এই গরমে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা তৈরি হচ্ছে। সবাইকে সাবধানে চলতে হবে। তবে যাই হোক পেঁপে, আলু দিয়ে চেমো মাছের রেসিপি দারুন হয়েছে। কিন্তু এই মাছ আমার কখনো খাওয়া হয়নি। এই মাছের নাম শুনেছি তবে কখনো খাইনি। আপনার রন্ধন প্রণালীর নিপুনতা সকলের মাঝে তুলে ধরেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। আপনার জন্য শুভকামনা রইল।
পেঁপে দিয়ে চেমো মাছের ঝোল রেসিপি অনেক সুস্বাদু এবং মজাদার মনে হচ্ছে। আপনার রেসিপির পরিবেশন আমার অনেক ভালো লাগছে দাদা। তবে প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। আপনি অসুস্থতার মধ্যেও আজকে পোস্ট করেছেন। আসলে গ্যাসের কারণে অনেক ব্যথা করে পেটে, যা সহ্য করা যায় না। তারপরেও আপনার ৩ বার বমি হয়েছে। এটা আসলেই খুবই কষ্টের, আশা করছি আপনার এই গ্যাসের সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এবং আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।তবে আজকের রেসিপির পরিবেশন কিন্তু আমার অনেক ভালো লেগেছে দাদা। আর এই মাছ অনেক সুস্বাদু লাগে, আমি চেমো মাছ খেতে খুবই পছন্দ করি।যাইহোক আপনার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা এবং আপনার সুস্থতা কামনা করছি।
প্রথমেই আপনার সুস্থতা কামনি করি। গ্যাসের এই সমস্যাটা খাবারের জন্য হয়ে থাকে। তাই খাবারের দিকটা একটু নজরে রাখা ভালো। তবে এই গ্যাসের জন্য আবার পেঁপে বেশ উপকারি খাবার। চেমো মাছের নামটা প্রথম শুনলাম। পেঁপে দিয়ে চেমো মাছের রেসিপি টা দারুণ তৈরি করেছেন দাদা। অন্যগুলোর মতোই দারুণ একটা রেসিপি ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।।
আমার গ্যাসের সমস্যা আছে, কিন্তু এইরকম ভয়ানক আগে কোনোদিন হয়নি। ভীষণ ব্যাথা করে গ্যাসের, সহ্য করা মুশকিল হয়ে যায়।
😢😢😢
দাদা আপনার এই রেসিপি ভিন্ন রকম এর লাগলো ।আমাদের এইদিক এই মাছগুলো কে গছি মাছ বলে থাকে,আপনার দ্রুত সুস্থতা কামনা করতেছি দাদা ।
গ্যাসের ব্যথাটা আসলেই খুব বেশি মারাত্মক। যার হয় সে খুব ভালো করেই জানে। কিচ্ছু ভালো লাগে না। সব কিছুতে কেমন যেন একটা অস্বস্তি ভাব আসে। কিছু ফিন আগে আমার ভাতিজাকে এই গ্যাসের সমস্যার জন্য হসপিটালাইজড করা লেগেছিলো।
শুনে একটু হলে খারাপ লাগা কমেছে যে গতকাল রাতের মত এখন ব্যথাটা নেই। এই রকম সময়েও যে আপনি আমাদের পাশে থেকে সুন্দর একটা রেসিপির বর্ণনা দিলেন তার জন্য দাদা আপনার কাছে আমরা কৃতজ্ঞ।
পাশে থেকে পাশে রেখে আগলে চলছেন আমাদের, এর জন্য ধন্যবাদ দাদা।
আপনি বরাবরই আমাদের মাঝে অনেক মজাদার মজাদার এবং ইউনিক রেসিপি শেয়ার করে থাকেন দাদা আপনার আজকের এই রেসিপিটি আমার কাছে দেখেই মনে হয়েছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয়। বিশেষ করে আজকের এই রেসিপিতে আপনি যে মাছের কথা উল্লেখ করেছেন এই প্রথম আমি এই মাছের নাম শুনলাম এর আগে কখনোই শুনিনি। এত মজাদার একটি পেঁপে দিয়ে চেমো মাছ রান্নার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
দাদা আপনার গ্যাসের সমস্যার কথা শুনে আমার তো বিলে চমকে গেল। কিছুদিন আগে আমার এই সমস্যাটি হয়েছিল আমারও কয়েকবার বমি হয়েছিল । প্রচন্ড পরিশ্রম ও নির্ঘুম থেকে এ ধরনের সমস্যা সাধারণত হয়। যাই হোক দাদা ভালো লাগলো কিছুটা সুস্থ হয়ে আমাদের মাঝে একটি পোস্ট শেয়ার করেছেন। পেঁপে তো অনেক মজাদার একটি সবজি এবং তা অনেক স্বাস্থ্যসম্মত একটি খাবার আলু এবং পেঁপে ও মাছ দিয়ে রান্না করে খাবারের স্বাদটা খুব সেই রকম হয় পুরাই বাঙালি রেসিপি। ধন্যবাদ দাদা দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
আসলে গ্যাসের ব্যথা যার হয় সেই এটার যন্ত্রণা টের পায় । এটা খুবই পেইনফুল দাদা আসলে । আপনি এখন কিছুটা সুস্থ আছেন জেনে ভালো লাগলো । আপনার সুস্থতা কামনা করছি ❤️। যাই হোক আজকে আবারো একটি নতুন রেসিপি দেখতে পেলাম । চেমো মাছের নামটা আজ প্রথম শুনলাম । তবে ভাজা করে রান্না করে খেতে খুবই ভালো লাগবে । আপনি পেঁপে দিয়ে খুব সুন্দর করে চেমো মাছের রেসিপি রান্না করে দেখিয়েছেন । ধন্যবাদ আপনাকে
পেঁপে সবজি হিসেবে খেতে আমার খুবই খুবই ভালো লাগে। বিশেষ করে মাংস এবং ডিম দিয়ে রান্না করে বেশি খাওয়া হয় ।তবে মাছের সাথে তেমনভাবে খাওয়া হয়নি। আপনার প্রস্তুত করার রেসিপিটি দেখে খুব লোভ হচ্ছে। মাছের সাথে প্রস্তুত করে খেলেও মনে হচ্ছে খুব মজা হবে। আপনার প্রস্তুত করার রেসিপি খুব মজা হয়েছিল তার বুঝতে বাকি রইলো না।
সত্যি কথা বলতে এরকম মাছের নাম আমি আগে শুনেছি বলে মনে হয় না। ভিন্ন রকম একটি মাছের নাম শুনলাম আজকে আপনার মাধ্যমে। চেমো মাছ দিয়ে খুব সুন্দর করে একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করেছেন আপনি। দেখে বোঝা যাচ্ছে যে অনেক সুস্বাদু হয়েছে। সেই সাথে খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য।