You are viewing a single comment's thread from:
RE: বাংলা ভাষায় প্রথম ব্লগ - বাংলা ব্লগ কমিউনিটিতে নিজের পরিচয়.
আপনাকে এখানে স্বাগত জানাই।
যতই আমরা ইংলিশে ভালো হইনা কেন , মনের ভাব প্রকাশে তো বাংলাই বেস্ট।
এটি আপনি একদম আমার মনের কথা বলেছেন। আমাদের প্রধান মাতৃভাষা বাংলা। আমরা নিত্যদিন যা কিছুই করি তা সবকিছুই বাংলাতে। বাংলা ভাষায় কথা বলে মনের যে ভাব প্রকাশ করা যায় তা ইংলিশ ভাষায় সেটা কখনোই হয়না।
একদমই তাই।
আর তাছাড়াও এই ভাষার যেহেতু একটা ঐতিহ্যবাহি ইতিহাস আছে, তাই আমাদের আরো বেশি চর্চার প্রয়োজন।
অন্য ভাষা যেমন স্প্যানিশ অনেক পপুলার স্টিমিট এ। আমরা চাইলে বাংলাকেও করা সম্ভব।
আসলেই আমাদের বাংলা ভাষাটা কে এগিয়ে নিয়ে যেতে হবে. বেশিরভাগ মানুষ বাংলায় লেখালেখি যেন ভুলে গেছে, বাংলায় লেখালেখি করতে তেমন দেখা যায় না. বহিরাগত ভাষাকে প্রাধান্য দিয়ে ফেলে বেশি।